ফটোগ্রাফি পোস্ট || 📸 সিলেট থেকে তোলা সাতটি ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে, সিলেট থেকে তোলা সাতটি ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি সিলেটের বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন চারটি ফটোগ্রাফি সিলেটের ভোলাগঞ্জ থেকে, দুটি ফটোগ্রাফি রাতারগুল থেকে এবং একটি ফটোগ্রাফি হযরত শাহ্জালাল (রঃ) মাজারের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250723_005318_796.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আমরা বোটে চড়ে যখন ধলাই নদী পার হচ্ছিলাম,তখন মেঘালয় রাজ্যের পাহাড় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বোটে বসে দূর থেকে পাহাড় দেখতে এতটাই সুন্দর লাগছিলো যে,তখন মনে হচ্ছিলো সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। বিধাতার কি অপরূপ সৃষ্টি। যা দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250723_005321_625.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

ধলাই নদীর পানি এতটাই স্বচ্ছ যে,ইচ্ছে করছিলো পানিতে নেমে গোসল করি। পানির কালার কিছুটা সবুজ রঙের। এই নদীতে প্রচুর বোট চলাচল করে। বলতে গেলে একেবারে ব্যস্ত একটি নদী। কারণ পর্যটকদের আনাগোনা প্রায় সবসময়ই দেখা যায় সেখানে। বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় সেখানে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250723_005326_890.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

ধলাই নদী পার হয়ে বোট থেকে নেমে,যখন হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখলাম খুব সুন্দর একটি ঘোড়া দাঁড়িয়ে আছে সেখানে। ইচ্ছে ছিলো ঘোড়ার উপরে চড়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করবো। কিন্তু প্রচন্ড রোদ ছিলো বলে,আমরা সাথে সাথে গোসল করা শুরু করেছিলাম।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250723_005323_8c2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের যেদিকে তাকাই, সেদিকে শুধু পাথর আর পাথর। পানি এতটাই স্বচ্ছ যে, ছোট বড় সবগুলো পাথর একেবারে স্পষ্ট ভাবে দেখা যায়। তাছাড়া পাথরগুলো ভীষণ সুন্দর। যদিও খালি পায়ে বেশিক্ষণ হাঁটলে, পা ব্যথা করে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250723_005332_b58.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। এটা হচ্ছে রাতা গাছের ফটোগ্রাফি। রাতা গাছ গুলো দেখতে একেবারেই ভিন্ন ধরনের লাগে। সেখানে যাওয়ার আগে, আমি কখনো রাতা গাছ দেখিনি। শুনেছি সেখানে প্রচুর পরিমাণে রাতা গাছ রয়েছে বলে,সেই জায়গার নাম দেওয়া হয়েছে রাতারগুল।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250723_005329_338.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটাও রাতারগুল থেকে ক্যাপচার করেছিলাম। বোটে বসে এমন প্রাকৃতিক দৃশ্য দেখার মজাই আলাদা। রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রবেশ করার আগে এই দৃশ্য আমার চোখে পড়ে। শুনেছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের মধ্যে নাকি বড় বড় অজগর সাপ রয়েছে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250723_005335_9ae.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সিলেটের মালিনীছড়া চা-বাগান,রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথরের মতো সুন্দর সুন্দর জায়গা গুলো ভ্রমণ করে,আমরা সন্ধ্যার সময় হযরত শাহজালাল (রঃ) মাজারের ভিতরে প্রবেশ করেছিলাম এবং ১৫/২০ মিনিট ছিলাম ভিতরে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৩.৭.২০২৫
লোকেশনসিলেট,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250723_160014636.jpg

https://x.com/mohin3242127/status/1947600833245548735?t=JLPbSN4-m3X9r6Ji-Zw9Jg&s=19

 last year 
 last year 

ওয়াও ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এই এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার তোলা সিলেটের ফটোগ্রাফি গুলো ভীষণই সুন্দর হয়েছে দেখতে। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং স্বচ্ছ জল দেখে ভীষণ ভালো লাগলো। সিলেট খুবই সুন্দর একটি জায়গা প্রত্যেকের জায়গাটি খুব পছন্দ হবে। ভীষণ ভালো লাগলো সিলেটের এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সিলেটে আসলেই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 last year 

সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সিলেট অনেক সুন্দর একটি জায়গা এবং এই সিলেট এর মধ্যে অনেক সৌন্দর্যময় কিছু স্থান রয়েছে৷ যেগুলো প্রতিনিয়তই দেখে আসছি৷ আজকে আপনার কাছ থেকেও ফটোগ্রাফির মধ্য দিয়ে সিলেটের এরকম সৌন্দর্যময় কিছু জায়গা দেখে অনেক বেশি ভালো লাগলো। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো দেখছিলাম আর শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম৷

 last year 

সিলেটে ঘুরতে গেলে সত্যিই খুব ভালো লাগে। এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে আপনি দেখছি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সিলেট থেকে ফটোগ্রাফি গুলো করা কিন্তু চমৎকার হয়েছে। আর আপনি কিন্তু এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনারা সবসময় সাপোর্ট করেন বলেই তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আসসালামু আলাইকুম, @mohinahmed!

আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে আমি মুগ্ধ। সিলেটের অপরূপ সৌন্দর্য আপনার ক্যামেরার লেন্সে জীবন্ত হয়ে উঠেছে! ভোলাগঞ্জের সাদা পাথর, রাতারগুলের সোয়াম্প ফরেস্ট এবং হযরত শাহজালাল (রঃ) মাজারের ছবিগুলো যেন এক একটি গল্প বলছে। বিশেষ করে ধলাই নদীর স্বচ্ছ জল আর মেঘালয়ের পাহাড়ের দৃশ্য আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। আপনার Samsung Galaxy S24 Ultra এর ক্যামেরার তারিফ করতেই হয়, এত ডিটেইলস এবং কালারফুল ছবি উপহার দেওয়ার জন্য।

আপনার পোস্টে দেওয়া লোকেশন ডিটেইলস (What 3 Words) দেখে খুব ভালো লাগলো, যা অন্যদের জায়গাগুলো খুঁজে পেতে সাহায্য করবে। আপনি যে ভ্রমণের পাশাপাশি ফটোগ্রাফি ভালোবাসেন, তা আপনার প্রতিটি ছবিতে স্পষ্ট।

আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে আপনার এই সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর পোস্ট আরও দেখতে চাই! আপনার ভবিষ্যৎ ফটোগ্রাফি পোস্টগুলোর জন্য শুভকামনা রইলো।