ফটোগ্রাফি পোস্ট || 📸কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক সেই ভাবনা থেকেই আজকের পোস্টে আমি আপনাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। গতকাল দুপুরে নানা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিলো। উনাদের বাসা আমাদের বাসা থেকে মোটামুটি কাছাকাছি বলা যায়। তবে উনাদের বাসা থেকে কিছুটা দূরে বিশাল বড় বড় ক্ষেত রয়েছে। সেখানে বিকেলে ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। কারণ খোলামেলা পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগে আমার। তো সেখানে বিকেলে ঘুরাঘুরি করে বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_240921_113525_ae1.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

নানা শ্বশুর বাড়ি থেকে হেঁটে অল্প সময়ের মধ্যেই এই জায়গাতে পৌঁছে গিয়েছিলাম। সেখানে বিশাল বড় বড় ক্ষেত রয়েছে। রাস্তা দিয়ে সেই এরিয়াতে প্রবেশ করার পরপরই এই চমৎকার দৃশ্যটা প্রথমে চোখে পড়ে। বর্ষার পানি জমে রয়েছে ক্ষেতের মধ্যে। একটি নৌকা ছিলো সেখানে। সবমিলিয়ে দেখার মতো একটি জায়গা।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_240921_113526_32c.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

প্রথম ফটোগ্রাফিটা ক্যাপচার করার পর একটু সামনে যেতেই চমৎকার এই দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিশেষ করে ছোট ছোট কচুরিপানা গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিলো। সবুজের সমারোহ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বলে আমি মনে করি।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_240921_113534_1a7.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

মোটামুটি ১০/১৫ মিনিট হাঁটাহাঁটি করার পর এই জায়গায় পৌঁছাতে পেরেছিলাম। লক্ষ্য করে দেখলাম বেশ কিছু শাপলা ফুলের পাতা রয়েছে সেখানে। যদিও শাপলা ফুল চোখে পড়েনি সেদিন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_240921_113529_fc4.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

উপরের তিনটি ফটোগ্রাফি এক পাশের ক্ষেত থেকে ক্যাপচার করেছিলাম এবং এই ফটোগ্রাফিটা অপর পাশের ক্ষেত থেকে ক্যাপচার করেছি। আসলে চারপাশে তাকালে শুধু ক্ষেত আর ক্ষেত দেখা যায় সেখানে। বিকেলে অনেক মানুষ সেখানে হাঁটাহাঁটি করতে যায়।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_240921_113538_657.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

ক্ষেতের রাস্তার চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করার পর, আমরা দেখতে পেলাম সেখানে খুব সুন্দর একটি পাকা রাস্তা রয়েছে। আশেপাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে এবং রাস্তার দুপাশে প্রচুর গাছগাছালি রয়েছে। সবমিলিয়ে দৃশ্যটা দারুণ লেগেছিল আমার কাছে। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_240921_113536_b68.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

হাঁটাহাঁটি করার এক পর্যায়ে বেশ কিছু কলাগাছ চোখে পড়লো। কলাগাছ গুলো যেনো সবুজ প্রকৃতির মাঝে একেবারে হারিয়ে গিয়েছে। এমনিতে কলাগাছ এখন খুব কম দেখা যায়। যাইহোক এমন মনোরম দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গিয়েছিল।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_240921_113531_116.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

এটা হচ্ছে ধুন্দল ফুলের ফটোগ্রাফি। রাস্তার এক পাশে দেখলাম ধুন্দল গাছে প্রচুর ফুল ফুটেছে। তার মধ্যে এই ফুল গুলো আমার কাছে ভালো লেগেছিল। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দীর্ঘদিন পর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পেরে সত্যিই খুব ভালো লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২১.৯.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 
 2 years ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা আপনার ফটোগুলো দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ফটোগুলো ধারণ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগুলো দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। আমিও কিছুদিন আগে এমন ফটো ধারণ করেছিলাম। চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা চমৎকার কিছু চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন গ্রামীন পরিবেশের চিত্রগুলো আমি খুবি পছন্দ করি। বেশি ভালো লেগেছে আমার আপনার ধারণ করা ফটোগুলো দেখে।

 2 years ago 

এমন ফটোগ্রাফি দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সব সময় স্মরণীয় হয়ে থাকে। সবুজের ফটোগ্রাফি গুলো দারুন লাগছে ভাই পুরোপুরি স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি একেবারে স্বচ্ছভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফি সম্পর্কে আপনি বেশ চমৎকার বর্ণনা দিয়েছেন আমাদের মাঝে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফিগুলো ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি বর্ণনা খুব সুন্দর ভাবে দেওয়ার জন্য। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখলেই আমার মনের মধ্যে অন্য রকম আনন্দ কাজ করে। আপনি দেখছি আজকে বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি এর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন।

 2 years ago 

আসলে প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আসলেই মনমুগ্ধকর। খুবই ভালো লাগলো আপনার এই ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাই। ধুন্দল ফুলের ফটোগ্রাফিটি চমৎকার হয়েছে। গ্রামের বাড়িতে গেলে এই ধরনের ফুলগুলো অনেক দেখা যায়। আমিও সামনে পেলে ফটোগ্রাফি করি ভাই। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধুন্দল ফুল দেখতে আমার খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের তুলনা হয় না। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফি দেখে মন প্রাণ জুড়ে গিয়েছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাঠে দেখছি পানি জমে কচুরিপানায় ভর্তি হয়ে গিয়েছে। গ্রামের আকাঁবাকা পথ সুন্দর প্রকৃতি অসাধারণ লাগছে। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। গ্রামের সৌন্দর্য তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলোতে।

 2 years ago 

হ্যাঁ ভাই বর্ষার পানি জমেছিল সেখানে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।