প্রাচীন বুদ্ধমূর্তি সমূহ

20260226_115241.jpg

Original image no longer available

এই মূর্তিগুলো শুধু পাথরের তৈরি নয়। এগুলোর মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, শিল্প এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। এখানে প্রথম ছবিতে রয়েছে একটি দাঁড়ানো বুদ্ধমূর্তি। এই মূর্তিটির গঠনশৈলী বেশ মার্জিত এবং গাম্ভীর্যপূর্ণ। বুদ্ধের মুখের অভিব্যক্তি শান্ত ও স্থির, যেনো সে গভীর ধ্যানে নিমগ্ন আছে। মূর্তিটির পোশাকের সূক্ষ্ম ভাঁজগুলো লক্ষ্য করলে বোঝা যায়, শিল্পীরা কত নিখুঁতভাবে প্রতিটি ডিটেইল ফুটিয়ে তুলেছে। এই ধরনের শিল্প শৈলী সাধারণত গান্ধার শিল্পের বৈশিষ্ট্য বহন করে, যেখানে গ্রিক-রোমান আর্টের ছোঁয়া দেখা যায়। এরপরে দ্বিতীয় ছবিতে রয়েছে ধ্যানরত বুদ্ধ। তিনি পদ্মাসনে বসে আছেন এবং তার হাতের ভঙ্গি ধ্যান মুদ্রার মতো ইঙ্গিত দিচ্ছে।

Original image no longer available

এই মূর্তির বিশেষত্ব হলো এর ভারসাম্য এবং শান্ত ভাব। মুখের কোমল হাসি এবং চোখের আধা-নিমীলিত ভঙ্গি যেনো এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। নিচের অংশে খোদাই করা নকশাগুলোও বেশ নজরকাড়া, যা সেই সময়ের শিল্পশৈলীর এক অসাধারণ নিদর্শন। এরপর তৃতীয় ছবিতে রয়েছে বুদ্ধের একটি উপদেশ দানরত ভঙ্গি। তার হাতের মুদ্রা দেখে বোঝা যাচ্ছে তিনি ধর্ম প্রচার করছেন, যা শিক্ষাদানের প্রতীক। এই মূর্তিটির পোশাকের ভাঁজ এবং দেহভঙ্গি অত্যন্ত বাস্তব সম্মত। মুখে এক ধরনের মৃদু দৃঢ়তা রয়েছে, যা জ্ঞান ও উপলব্ধির প্রতিফলন। মূর্তিগুলো পাথরে এমনভাবে খোদাই করে তুলে ধরেছে, যে একদম বাস্তবের মতো দেখতে লাগছে।