দুর্গা পুজোর এক অন্যরকম সন্ধ্যা

20250930_010030.jpg

Original image no longer available

দুর্গা পুজো মানেই কেবল মা দুর্গার আরাধনা নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য আর আবেগের এক বিশাল মিলনমেলা। এখানে এই মণ্ডপে প্রবেশ করতেই মনে হয়েছিলো যেন কৈলাস পর্বতের পাদদেশে দাঁড়িয়ে আছি। মণ্ডপটি সাজিয়ে ছিল পাহাড়ি গুহা আর শিবমন্দিরের আদলে। সেখানে কৃত্রিম জলপ্রপাতের টুপটাপ শব্দ পুরো পরিবেশকে করে তুলেছিল আরো জীবন্ত। এছাড়া সেখানে থাকা পাথরের গায়ে আলো পড়ে এক রহস্যময় অনুভূতি তৈরি করছিল। চারদিকে জ্বলন্ত মশাল, আর সারি সারি প্রদীপ, সব মিলিয়ে যেন প্রাচীন কোনো তান্ত্রিক আশ্রমের দৃশ্য ফুটে উঠেছিলো। মঞ্চের কেন্দ্রে ছিল সোনালি রঙের শিবমূর্তি- একদম শান্ত, গভীর ও ধ্যানমগ্ন দৃশ্য তুলে ধরেছিলো।

Original image no longer available

Original image no longer available

চারপাশে বসে থাকা সন্ন্যাসীদের সাজ এতটাই বাস্তব ছিল যে প্রথমে বোঝাই কঠিন হচ্ছিল তারা মূর্তি নাকি জীবন্ত মানুষ! তাদের শরীরে ভস্ম, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষ, সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল একেবারে মহাশিবরাত্রির আবহে ভরা। এছাড়া সামনে রাখা সারি সারি প্রদীপের আলো দৃশ্যটিকে আরও অলৌকিক করে তুলেছিল। এই মণ্ডপে সবচেয়ে বেশি মুগ্ধ হওয়ার মতো ছিল, শিল্পীদের নিখুঁত কাজ। পাথরের দেয়ালের খোদাই, গুহার নকশা, মন্দিরের দরজার সূক্ষ্ম নকশা ইত্যাদি সব কিছু এত যত্ন করে বানানো যে বোঝাই যায় শিল্পী এর পেছনে কতটা সময় দিয়েছে। এই শিব-থিম মণ্ডপটি দারুণ হয়েছিলো।