জিম থেকে একদিনের পিকনিক এবং কিছু অনুভূতি

20251221_125243.jpg

আজকে একটা দারুণ অনুভূতির বিষয় শেয়ার করবো। প্রতিদিন আসলে একঘেয়ে রুটিন আর ভালো লাগে না অর্থাৎ জিম, কাজ আর দৌড় ঝাঁপের মাঝখানে মাঝে মাঝে একটু বিরতি নেওয়াও ভীষণ দরকার। আমাদের জিম থেকে একদিন সবাই মিলে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। জায়গাটা ছিল সবুজে ঘেরা, খোলা মাঠ আর চারপাশে গাছগাছালিতে ভরা, কিছুটা বাগান বাড়ির মতো। শহরের কোলাহল থেকে গ্রামের ভেতরে একেবারে আলাদা এক প্রশান্ত পরিবেশ ছিল। প্রকৃতির মাঝে সকালের একটা দারুণ আমেজ ছিল। হালকা শীতের রোদ, নরম মাটি আর পাখির ডাক, সব মিলিয়ে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।

Original image no longer available

জিমের বন্ধুরা সবাই একসাথে থাকায় পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছিলো। পিকনিক মানেই কিন্তু শুধু খাওয়া-দাওয়া করলাম, সেইরকম ব্যাপার নয়। এর মাঝে একটু খেলাধুলাও দরকার। তাই মাঠের মাঝখানে সবাই মিলে ব্যাডমিন্টন নেট টাঙানো হলো। তারপর শুরু হলো জোরদার ম্যাচ। কেউ স্ম্যাশ মারছে, কেউ নেটের কাছে ড্রপ শট খেলছে, সব মিলিয়ে বেশ জমে উঠেছিল পিকনিক এর মাঝে। খেলায় হার-জিত বড় বিষয় নয়, আসল আনন্দটা ছিল একসাথে খেলার মধ্যেই। যাইহোক, এরপর পিকনিক এর মাঝে খাওয়া-দাওয়া আর নাচানাচির মধ্যে দিয়ে সবকিছু শেষ হয়েছিলো।