আলোর রঙে সাজানো ঐতিহ্যের ছোঁয়া
শারদীয় উৎসব মানেই শুধু পূজা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে শিল্প, সংস্কৃতি, কল্পনা এবং অসাধারণ সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। প্রতি বছর বিভিন্ন প্যান্ডেল তাদের নিজস্ব থিম, ডিজাইন এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করে থাকে।এমনই একটি দৃষ্টিনন্দন প্যান্ডেল ঘুরে দেখেছিলাম। যেখানে রঙিন আলোর ব্যবহার, ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী এবং সূক্ষ্ম কারুকাজ মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিলো। প্রথম দেখাতেই প্যান্ডেলটির বিশাল প্রবেশদ্বার চোখে পড়ে এবং পুরো কাঠামোটি যেন প্রাচীন রাজপ্রাসাদ কিংবা ঐতিহ্যবাহী মন্দিরের আদলে নির্মিত করেছিলো। উপরের গম্বুজাকৃতি অংশ এবং তার মাথায় থাকা সোনালি অলংকরণ প্যান্ডেলটিকে এক রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছিলো।
বিশেষ করে মাঝখানে থাকা “ওঁ” প্রতীকটি পুরো ডিজাইনকে আরও আধ্যাত্মিক এবং আকর্ষণীয় করে তুলেছিল। সবচেয়ে বেশি যে বিষয়টি আমার ভালো লেগেছিল, তা হলো এর রঙিন আলোকসজ্জা। নীল, গোলাপি, বেগুনি, সবুজ এবং হলুদ আলোর সমন্বয় পুরো প্যান্ডেলটিকে যেন এক স্বপ্নের রাজ্যে পরিণত করেছিলো। রাতের অন্ধকার এই আলোগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। প্যান্ডেলের বাইরের দেওয়ালে অসাধারণ কারুকাজ করেছিলো- বিভিন্ন খোদাই করা নকশা এবং ঐতিহ্যবাহী মোটিফ ব্যবহার করে শিল্পীরা এটিকে আরও সমৃদ্ধ করে তুলেছিল। প্রতিটি অংশে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে, যা দেখে সহজেই বোঝা যায় শিল্পীদের পরিশ্রম এবং দক্ষতার পরিচয়। এই ধরনের প্যান্ডেল শুধু ধর্মীয় উৎসবের অংশ নয়, এটি আমাদের শিল্প ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।
