কোলকাতার পুজো - পর্ব ০৬

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ ধারাবাহিক ফোটোগ্রাফি পোস্ট "কোলকাতার পুজো"-র ষষ্ঠ পর্ব প্রকাশিত হতে চলেছে । আজকে একটি মাত্র পুজো প্যান্ডেলের ছবি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে । এটি "ন'পাড়া দাদা ভাই সংঘের" পুজো । এই পুজো প্যান্ডেলের ভেতর একটা রঙীন আর্টের জগৎ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে । প্যান্ডেলের ছাদ থেকে মেঝে অব্দি সর্বত্র যেন রঙ তুলির ছোঁয়া । মন মাতানো সব রঙের আঁকিবুকি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তারই মাঝে অসংখ্য ঝাড় লণ্ঠন আর নানান রঙের লাইটিংয়ে ঝলমল করছে পুরো পুজো প্রাঙ্গন ।

এরপরে আসি পুজোর প্রধান আকর্ষণ - দেবী প্রতিমা । এই প্যান্ডেলে দেবী দুর্গার দু'টি ভিন্ন রূপ প্রদর্শন করা হয়েছে । প্রথম প্রতিমাটি দেবী চণ্ডিকা । প্রাচীন ঢঙের এই মূর্তি সেই চিরায়ত মহিষাসুর মর্দিনীরই রূপ হিসেবে চিত্রিত । পিতলের তৈরী প্রকান্ড এই দূর্গা প্রতিমা । আর মূর্তির গঠন শৈলী এক কথায় অপূর্ব । দ্বিতীয় প্রতিমাটি হলো দেবী দুর্গার চিরায়ত "মাতৃমূর্তি" । শান্ত স্নিগ্ধ মূর্তি তাঁর । প্রশান্ত বদনে দেবী লক্ষী, সরস্বতী, কার্তিকেয় আর গণেশের সাথে শোভা পাচ্ছেন । এই মূর্তির ডান হস্ত বরাভয়ের ভঙ্গিতে প্রদর্শিত । মহিষাসুর মর্দিনী রূপ এখানে সম্পূর্ণরূপে অনুপস্থিত ।

তো আসুন দেখে নেয়া যাক আমার আজকের আয়োজন । আশা করছি ভালোই লাগবে এবারের এপিসোডটিও আপনাদের কাছে ।


Original image no longer available

Original image no longer available

ন'পাড়ার দাদা ভাই সংঘের পুজো প্যান্ডেলে ঢোকার প্রধান তোরণ এটি ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৯ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

এগুলো যান্ত্রিক পুতুল । আলো দিয়ে সাজানো আর যন্ত্রের মাধ্যমে পরিচালিত এগুলো । প্রথমটি হলো পরী, দ্বিতীয়টি আর তৃতীয়টি হলো বাদ্যবাজনারত ভূত । একটা ভূত গীটার বাজাচ্ছে আরেকটা ড্রাম বাজাচ্ছে ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৯ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

আলোর রোশনাই দিয়ে সাজানো আলোর গাছ আর ক্রিসমাস ট্রী ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

যেদিকে তাকাই রঙের ছড়াছড়ি । অ্যাবস্ট্রাক্ট আর্টের সমারোহ । অত্যন্ত প্রিয় আমার এই আর্ট । বিভিন্ন রঙের ব্রাশ স্ট্রোকে যেন রঙের ঝলকানিতে চারিদিক মুগ্ধতার আবেশ মাখা । জাস্ট অপূর্ব ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

শুধু রং নয়, আছে অজস্র ঝাড়বাতি আর বিভিন্ন রঙের লাইটিং । সব মিলিয়ে এক স্বপ্নলোকের সৃষ্টি করা হয়েছে প্যান্ডেলের অভ্যন্তরে ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

দু'টি ভিন্নরূপে দেবী দূর্গা । একটি হলো চিরায়ত মহিষাসুর মর্দিনী । আরেকটি শান্ত সমাহিত মাতৃমূর্তি । দু'টোই অনন্যসাধারণ । অপূর্ব প্রতিমা ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৩৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 91b0ddb67022161b99ffabdfc35a4c83c61a87d9a8617cd21c2cec25eb6b25c3

টাস্ক ৪৩৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

ন'পাড়া দাদা ভাই সংঘের পূজার আয়োজন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। পূজা প্যান্ডেলে ঢোকার প্রধান তোরণ,আলোকসজ্জা এবং প্রতিমা গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করা হয়েছে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ন পাড়া দাদা ভাই সংঘের পূজার থিম এবং প‍্যান্ডেল টা বেশ চমৎকার করেছে। চারিদিকে সুন্দর আলোকসজ্জা। পাশাপাশি রং তুলির কাজে ফুটিয়ে তুলেছে চারিদিক টা। সত্যি বেশ দারুণ লাগছে। আর প্রতিমা টাও বেশ লাগছে। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি দাদা কলকাতার পুজো ফটোগ্রাফি পর্বের ৬তম শেয়ার করলেন। এক একদিন এক এক পূজার মন্ডপের ফটোগ্রাফি শেয়ার করেন দেখতে বেশ ভালো লাগে। আজকের টাও ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করল। যেহেতু আপনি খুব সুন্দর সুন্দর মণ্ডপের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করতেছেন। অনেক ধন্যবাদ দাদা প্রতিনিয়ত আমাদের সাথে কলকাতার পূজোর ফটোগ্রাফি গুলো শেয়ার করে যাওয়ার জন্য।

 3 years ago (edited)

দাদা দেখতে দেখতে কলিকাতার পুজো পর্বের ৬ষ্ঠ পর্বের ফটোগ্রাফি শেয়ার করলেন । আজ তো দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন।আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলোর জন্যই আমরা ঢাকায় বসেও কলিকাতার পুজার সমস্ত ফটোগ্রাফি দেখতে পারছি। আগমী পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ন'পাড়া দাদা ভাই সংঘের, আলোকসজ্জা আমার দারুন লেগেছে। শুধুমাত্র বাইরের আলোকসজ্জা নয় মণ্ডপের ভেতরটা যে সুন্দর ভাবে আর্ট গ্যালারি তৈরী করেছে, সত্যিই অসাধারণ।

মায়ের দুই রূপ নিয়ে আর কি বলি! যে শিল্পীরা এতো সময় নিয়ে পিতলের প্রতিমা বানিয়েছেন তাদের শত কোটি প্রণাম।

 3 years ago 

দাদা প্রতিনিয়ত কলকাতা পুজোর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন।আজ ৬ষ্ঠ তম পর্ব শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে নানা স্থানের পুজো মন্ডোপ দেখার সুযোগ পেলাম।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।ধন্যবাদ দাদা সুন্দর বর্ননায় সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিমার কনসেপ্ট দুটো বেশ ভালো ছিল। তাছাড়া পুজো প্যান্ডেলের ডেকোরেশন ও আলোকসজ্জা বেশ নজরকাড়া।

শুভেচ্ছা রইল ভাই 🙏