সাদা রঙের জবা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আজকে তোমাদের সাথে যে ফটোগ্রাফি শেয়ার করবো সেটি হলো জবা ফুলের ফটোগ্রাফি।জবা ফুল বিভিন্ন জাতের ও কালারের হয়ে থাকে। আজকে আমার শেয়ার করা জবা ফুলটি সাদা কালারের। কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম আমার বাড়ির পাশে একটি মাঠ আছে সেই মাঠে।আর সেই মাঠের একপাশে এই জবা ফুল গাছটি ছিল।আর সেই জবা ফুল গাছটি খুব বেশি বড় ছিল না বা গাছটিতে যে খুব বেশি ফুল ফুটে ছিল তাও না। কিন্তু তারপরেও যে কয়েকটি ফুল ছিল না কেন দেখতে বেশ ভালো লাগছিল।এই ধরনের সাদা কালারের জবা ফুল গাছ আমাদের বাড়ির ছাদ বাগানেও আছে।আর আমাদের গাছে বেশ অনেক ফুলও ফোঁটে।আর শুধু সাদা কালারের না আরও বিভিন্ন কালারের ও বিভিন্ন জাতের জবা ফুল গাছ আছে আমাদের ছাদে।এই সব জবা ফুল গুলো মূলত আমাদের পূজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।আর আমি মাঠে যেই গাছটি থেকে ফটোগ্রাফি করেছিলাম সেই গাছটিতে খুব বেশি ফুল ছিল না। আর গাছটির যে যত্ন নেওয়া হয় গাছটি দেখে সেটা মনেও হচ্ছিল না। বেশ অযত্নেই বড় হয়ে উঠছিল সেই গাছটি। যাইহোক,তারপরেও গাছে যে কয়েকটি ফুল ধরেছিল তা দেখতে বেশ ভালো লাগছিল। তাই আমি তখন গাছটি থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নেই।যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_161955.jpg

IMG_20250317_162015.jpg

IMG_20250317_161859.jpg

IMG_20250317_161956.jpg

IMG_20250317_162014.jpg

IMG_20250317_161858.jpg

IMG_20250317_162000.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 last year 

দাদা আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।তবে আমার কাছে জবা ফুল দেখতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা সাদা জবা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দাদা।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

মাঠের এক কোনে অযত্নে বড় হয়ে উঠা গাছে তো দেখছি খুব সুন্দর ফুল ফোটেছে। যদিও জবা ফুল গাছের তেমন বেশি যত্ন করতে হয় না। তাইতো বাড়ির আঙিনায় জবা ফুল গাছ লাগালে এমনেতেই বেড়ে উঠে। জবা ফুল ও বিভিন্ন কালারের হয়ে থাকে। তারমধ্যে সাদা কালার দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্ৰাফি করেছেন যা দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

মাটিতে যে সমস্ত গাছ বড় হয় তাদের খুব একটা বেশি কিছু যত্ন করতে হয় না। টবে খাদ্য কম থাকে তাই যত্ন অনেক বেশি লাগে।

আপনার তোলা সব কটি ছবিই খুব ভালো হয়েছে।

 last year 

জবা ফুল আমার বেশ ভালো লাগে। আর সাদা রঙের জবা ফুল হলে তো কথাই নেই। আপনি আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো ধরনের সাদা ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। আমার সাদা জবা ফুল হলে কোন কথাই নেই। বেশ সুন্দর সাদা জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে‌ অনেক ভালো লেগেছে।

 last year 

জবা ফুল আমার খুব ভালো লাগে। বিশেষ করে হাইব্রিড জাতের কালারিং জবা ফুল গুলো বেশি ভালো লাগে। তবে সাদা জবা ফুল দেখতেও খুব সুন্দর। যাইহোক সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো ভাই। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। তবে সাদা কালার ফুলগুলো একটু বেশি সুন্দর লাগে। আপনার মোবাইলে ধারণ করা সাদা কালার জবা ফুলের ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটো শেয়ার করার জন্য

 last year 

পাঁচ পাপড়ি বিশিষ্ট সাদা জবা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছে দাদা। অযত্নে আর অবহেলায় বেড়ে ওঠা গাছ থেকেই একসময় সুন্দর ফুল পুষ্পঠিত হয়। সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ছাদে ভিন্ন কালারের ও ভিন্ন জাতের জবা আছে জেনে ভালো লাগলো।আমারও কয়েক প্রকারের জবা আছে।এরকম সাদা গোলাপও আছে আমার বাড়িতে।দারুণ লাগছে এই জবা গুলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে জবা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।