ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " মনের শান্তি ও প্রশান্তির খোঁজে "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

মনের শান্তি ও প্রশান্তির খোঁজেঃ


20240917_080547.jpg

বন্ধুরা,আজকের ফটোগ্রাফি পোস্টের টাইটেল দিলাম মনের শান্তি ও প্রশান্তির খোঁজে।কারন মন হচ্ছে পাগলা ঘোড়ার মতো।একে আপনি কিছু দিয়েই বেঁধে রাখতে পারবেন না।মন যখন কোন কারনে অশান্ত হয়,তখন তাকে কোন কিছু দিয়েই সামলাতে পারবেন না।তবে আমার মন যখন অশান্ত বা অস্থির হয়ে থাকে তখন আমি সবুজ প্রকৃতির সান্নিধ্যে কিছু সময়ের জন্য নিজেকে ব্যস্ত রাখি।এইতো সেদিন গত মঙ্গলবার ছেলের এক্সাম চলছিল।এক্সামের সময়টাতে ওকে এক্সাম শেষ হলে একবারে স্কুলে বসে থেকে বাসায় নিয়ে আসি।আর যেহেতু এক্সাম ১ ঘন্টা ১৫ মিনিট। তাই নিয়ে আসাটাই ভালো মনে করি।সেদিন আব্বুর আবার ডায়লাসিসের ডেট ছিল।আম্মু আব্বুকে নিয়ে সকাল সকাল ই চলে এসেছিল হাসপাতালে।আমি জানতাম,তাই ভেবেছি ছেলের এক্সাম শেষ হলে বাসায় গিয়ে আব্বুকে দেখতে যাব।

20240917_083839.jpg

মনটা সারাক্ষন ই আব্বুর জন্য অস্থির থাকে।মন কিছুতেই আর আগের মতো কোন কাজে বসাতে পারিনা।আব্বু হঠাৎ করে এতোটা কিডনির সমস্যায় পরবে তা কখনো বুঝে উঠতে পারিনি।তাই আব্বুর ভাবনা মন থেকে সরাতে পারিনা কিছুতেই।তাইতো সকালে স্কুলে গিয়ে ওয়েটিং রুমে ছেলের জন্য অপেক্ষা করিনি।সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে বের হয়ে গিয়েছি।আর সেই প্রকৃতির কিছু ফটোগ্রাফি ও করে নিয়েছিলাম।আপনাদের মাঝে তার ই কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

20240917_080757.jpg

স্কুলের ভেতরে অনেক বেশি জায়গা।এখানে সেখানে আমি হেঁটেই চলেছি।স্কুলের এড়িয়াতে কতো কি ই যে আছে তা আর কি বলবো।সময়টা আমার ভীষণ ভালো কেটেছে।মনের শান্তি কিছু সময়ের জন্য হলেও পাওয়া গিয়েছে।এতো চমৎকার প্রকৃতি পাশে থাকলে আর কি কিছু লাগে বলেন তো??

20240917_081932.jpg

20240917_081917.jpg

বাবাকে নিয়ে দুশ্চিন্তা কিছু সময়ের জন্য আমার মধ্যে থেকে কেটে গেলো।আমার আব্বুর জন্য আজ আমি সকলের দোয়াপ্রার্থী।

20240917_082625.jpg

মন যখন অস্থির তখন সেই অস্থিরতা কাটাতে সবুজ প্রকৃতির সতেজতায় নিজেকে হারিয়ে আবার নতুন করে আবিষ্কার করি।সবুজের মুগ্ধতায় মুগ্ধ হয়ে থাকি।আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে।

20240917_083924.jpg

20240917_082613.jpg

20240917_082555.jpg

20240917_082545.jpg

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনপিলখানা,ঢাকা

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

IMG_5113.jpg

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

আপু সবুজ প্রকৃতির মাঝে গেলে সত্যি কিছু সময়ের জন্য ভালো থাকা যায় । আসলে আপু বাবা-মা অসুস্থ থাকলে দুঃ চিন্তার শেষ থাকেনা। সবুজ প্রকৃতির মাঝে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

কিডনির সমস্যা বেশ জটিল সমস্যা। আর এই সমস্যায় আমাদের দেশে অনেক মানুষ আক্রান্ত। আমার বাবুর দাদা কিডনির সমস্যায় আক্রান্ত। তবে উনি অনেক নিয়ম মেনে চলেন। আমি আপনার পরিবারের সবার জন্য দোয়া করি যেন সুস্থ থাকেন এবং সবার সুস্থতার মধ্যে হাসি আনন্দ বিরাজমান থাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

মানসিকভাবে যখন আমরা খুবই অস্থির হয়ে থাকি তখন কোন কিছুই ভালো লাগেনা।ঘর সংসার বাচ্চা কোনো কিছুতেই মন বসে না।তখন মনের প্রশান্তির জন্য হলেও দূরে কোথাও গিয়ে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানো দরকার।তাহলে সত্যিই অনেক প্রশান্তি পাওয়া যায়।আপু আপনার আব্বুর শারীরিক সুস্থতা কামনা করছি।🙏চোখ জুড়ানো একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার আব্বুর কথা শুনে অনেক খারাপ লেগেছে। বাবা-মা অসুস্থ থাকলে দুশ্চিন্তা যেন মাথা থেকেই যায় না। আমার আম্মু অনেক অসুস্থ। আপনার আব্বুর সুস্থতা কামনা করি আপু। মনকে একটু ভালো করার জন্য প্রকৃতির মাঝে ঘুরতে বেরিয়েছেন শুনে ভালো লাগলো। ঘুরাঘুরি করার সময় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার অনেক ভালো লেগেছে দেখতে। সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার আম্মুর সুস্থতা কামনা করছি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মনের মধ্যে শান্তি আনার জন্য প্রকৃতি একদম সঠিক জায়গা। বাবা-মা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগেনা। আপনার আব্বুর জন্য অনেক অনেক দোয়া রইল আপু। প্রকৃতির অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আসলে পরিবারের কেউ অসুস্থ হলে কোনভাবেই ভালো লাগেনা। আর বাবা-মা অসুস্থ হলে তো আরো বেশি খারাপ লাগে। আপনার বাবার অসুস্থতার কথা আগেও শুনেছিলাম। উনার জন্য দোয়া রইল। যাইহোক ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। জায়গাটা বেশ নিরিবিলি। ধন্যবাদ আপু আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও সাবলীল মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।