প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল

20260305_171858.jpg

Original image no longer available

প্রকৃতির মাঝে কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময় যেন একটু স্লো হয়ে যায়, অর্থাৎ চারপাশের সব কোলাহল দূরে সরে গিয়ে মনটা শান্ত হয়ে ওঠে। তেমনই একটি জায়গা হলো- বর্তির বিল। একদিন বিকেলে আমরা কয়েকজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার জন্য। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর সেই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। বিকেলের মৃদু আলো আর ঠান্ডা বাতাসের মধ্যে বাইক চালিয়ে গ্রাম্য রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম। রাস্তার দুপাশে সবুজ মাঠ, দূরে গাছের সারি, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম—সব মিলিয়ে দারুণ ছিল। বর্তির বিলে পৌঁছে প্রথমেই চোখে পড়ল বিস্তীর্ণ সবুজ মাঠ।

Original image no longer available

যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত সবুজের সমারোহ। মাঠে বিভিন্ন ধরনের ফসলের চাষ হচ্ছে, কোথাও পেঁয়াজ এর গাছ, কোথাও সবুজ ঘাসে ভরা জমি। প্রকৃতির এই শান্ত পরিবেশ যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিলো। বিকেলের দিকে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, তখন আকাশের রং ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। হালকা গোলাপি আর কমলা রঙের মিশেলে আকাশটা যেন এক অপূর্ব সৌন্দর্যে ভরে উঠেছিল। সেই সূর্যাস্তের আলো মাঠের সবুজের উপর পড়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছিল। যাইহোক, আমরা কিছু সময় সেখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম এবং কয়েকটি ছবি তুলেছিলাম স্মৃতি হিসেবে। এমন একটি জায়গায় সময় কাটানো সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা।