রঙে রঙে ভরে উঠুক হোলির আনন্দ

20260304_142002.jpg

Original image no longer available

হোলি মানেই রঙের উৎসব, আনন্দের উচ্ছ্বাস আর একসাথে মিলে যাওয়ার এক অনন্য অনুভূতি। এই বছর আমাদের হোলি উদযাপনটা ছিল একটু আলাদা- অর্থাৎ বিভিন্ন রঙের আবীর দিয়ে আমরা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছিলাম। ছোট্ট একটি প্লেটে সাজানো নীল, লাল, সবুজ, হলুদ আর গোলাপি রঙ যেন আমাদের অনুভূতিগুলোকেই প্রকাশ করছিল। এই রঙগুলো যখন একসাথে মিশে গেল, তখন মনে হচ্ছিল আমরা সবাই একসাথে মিলেমিশে এক হয়ে গেছি।সকালের শুরুতেই আমরা সবাই একত্রিত হয়েছিলাম। সেখানে আমরা কেউ রং মাখাচ্ছি , কেউ ছবি তুলছি।

Original image no longer available

চারপাশে হাসি, উচ্ছ্বাস আর আনন্দের ঢেউ- যেন প্রতিটি মুহূর্ত জীবনের এক নতুন রঙ নিয়ে আসছে। পরিবারের সাথে এই রঙ খেলার সময়টা ছিল সবচেয়ে বেশি উপভোগ্য। কেউ কাউকে ছাড় দেয়নি- হঠাৎ করেই কেউ এসে মুখে রং মেখে দিচ্ছে, আর সেই মুহূর্তে হাসির রোল পড়ে যাচ্ছে চারদিকে। এটা একটা আলাদা অনুভূতি, যেটা সবসময় অনুভব করা যায় না। বছরের এই একটা মুহূর্তে যেনো আনন্দের শেষ থাকে না। হোলি শুধু রঙ খেলার উৎসব নয়, এটি ভালোবাসা আর একসাথে থাকার বার্তা দেয়। এই বছরের হোলি আমাদের জন্য ছিল এক রঙিন স্মৃতি, যা অনেকদিন ধরে মনে থেকে যাবে।