বাস্তবের মতো কিছু ডায়োরামা

20251211_123456.jpg

কলকাতার সায়েন্স সিটি একটি এমন জায়গা, যেখানে বিজ্ঞান, ইতিহাস এবং সংস্কৃতি একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ অভিজ্ঞতা। সেখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিলো, তা হলো জীবন্ত ডায়োরামাগুলো। যেগুলো দেখলে মনে হয় যেন সময়ের সীমানা পেরিয়ে আমরা অতীতে ফিরে গেছি। এখানে প্রথম ছবিটিতে রয়েছে একটি প্রাচীন জাহাজ তৈরির দৃশ্য। কাঠের বিশাল কাঠামো, হাতে হাতুড়ি নিয়ে কাজ করছে কারিগররা। সবকিছু এতটাই নিখুঁত ভাবে উপস্থাপন করা হয়েছে যে, মনে হয় যেন তারা সত্যিই কাজ করছে। এই দৃশ্যটি দেখলে মনে হবে, আধুনিক প্রযুক্তি আসার অনেক আগে মানুষ কীভাবে নিজেদের দক্ষতা আর পরিশ্রম দিয়ে বিশাল জাহাজ তৈরি করতো।

Original image no longer available

সমুদ্রযাত্রা, বাণিজ্য এবং আবিষ্কারের পেছনে এইসব সাধারণ কারিগরদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা এই প্রদর্শনী স্পষ্টভাবে তুলে ধরেছিলো। এরপর দ্বিতীয় ছবিতে দৃশ্যটা রয়েছে- দুইজন কারিগর তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। একজন সূক্ষ্মভাবে অলংকারে রং করছে, আরেকজন একটি যন্ত্রের সাহায্যে ধাতব বস্তু মসৃণ করছে। এই দৃশ্যটি আমাদের দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক অনন্য প্রতিচ্ছবি। এই ধরনের শিল্পকর্ম শুধু পেশা নয়, এটি একটি সংস্কৃতি, যা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নিয়ে যাওয়া হয়। প্রতিটি নকশা, প্রতিটি স্পর্শে লুকিয়ে থাকে বছরের পর বছর অভিজ্ঞতা এবং ভালোবাসা। সায়েন্স সিটির এই ডায়োরামা গুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বাস্তবতা। মানুষের অভিব্যক্তি, পোশাক, কাজের ভঙ্গি- সবকিছু এতটাই জীবন্ত যে, এক মুহূর্তের জন্য মনে হয় যেন আমরা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি।