দুর্গাপূজার রোড লাইটিং

20251001_023532.jpg

Original image no longer available

দুর্গাপূজা মানেই শুধু প্যান্ডেল আর প্রতিমা নয়, এর সাথে জড়িয়ে আছে এক অনন্য আলোর জগত। সন্ধ্যা নামতেই শহরের রাস্তাগুলো যেন অন্য এক রূপে সাজে, অর্থাৎ রঙিন, ঝলমলে আর উৎসবের আবেগে ভরা। পুজোর সময় রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়েছিল কিছু অসাধারণ লাইটিং, যেগুলো ক্যামেরায় বন্দি করেছিলাম। এখানে রয়েছে এক বিশাল আলোকসজ্জার গেট, যা দেখে মনে হচ্ছিলো যেন পথচলতি মানুষদের স্বাগত জানাচ্ছে উৎসবের রাজ্যে। নীল, সবুজ, লাল আর সাদা আলোর সমন্বয়ে তৈরি এই নকশাটি এতটাই সূক্ষ্ম ও মনোমুগ্ধকর ছিল, যে একবার তাকালে চোখ ফেরানো যাচ্ছিল না।গেটটির উপরের অংশে নকশা করা ফুল ও জ্যামিতিক ডিজাইন পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

Original image no longer available

এরপর আরো একটা দৃশ্যে- রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আলোকিত খুঁটিগুলো নজর কেড়ে নিয়েছিলো। প্রতিটি খুঁটির ডিজাইন আলাদা, কোথাও পাখির ছবি, কোথাও ফুল। এই লাইটিংগুলো শুধু রাস্তাকে আলোকিত করেনি, বরং পুরো পথ চলাটাকে এক রঙিন অভিজ্ঞতায় পরিণত করেছিলো। মানুষের ভিড়, হাসি, গল্প, সবকিছুর সাথে এই আলো যেন এক অদ্ভুত সুরে মিলেমিশে গিয়েছিল। এরপর আরেকটা দৃশ্যে এক ধরনের লাইটিং ছিল, যেখানে একটি ঐতিহ্যবাহী নৃত্য শিল্পীর আকার ফুটিয়ে তোলা হয়েছে আলোর মাধ্যমে। এই ধরনের সৃজনশীল কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। দুর্গাপূজার সময় এই ধরনের রোড লাইটিং শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীলতার এক অসাধারণ প্রকাশ ঘটায়। প্রতিটি আলো, প্রতিটি নকশার পেছনে থাকে শিল্পীদের পরিশ্রম ও চিন্তাভাবনা।