এক স্বপ্নময় প্যান্ডেল

Original image no longer available

Original image no longer available

দুর্গাপূজা মানেই শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, শিল্প, সংস্কৃতি আর সৃজনশীলতার এক অপূর্ব মিলন মেলা। প্রতি বছরই শিল্পীরা নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হন, আর সেই ভাবনার রূপ আমরা দেখি প্যান্ডেলের গঠন, আলোকসজ্জা ও কারুকার্যে। প্যান্ডেলের পুরো কাঠামোটি ছিল একটু গম্ভীর অথচ নান্দনিক। উপরের বিশাল গম্বুজ এবং দুপাশের ছোট ছোট গম্বুজ মিলিয়ে এটি অনেকটা প্রাচীন মন্দির স্থাপত্যের আদলে তৈরি করেছিলো। বিশেষ করে কালো ও সাদা রঙের সমন্বয় প্যান্ডেলটিকে এক অন্যরকম রাজকীয় সৌন্দর্য দিয়েছে। পুরো ডিজাইনের মধ্যে সূক্ষ্ম কারুকাজ এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল যে, দূর থেকে দেখলেও চোখ আটকে যাবে।

Original image no longer available

সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্যান্ডেলের গায়ে থাকা ভাস্কর্য ও অলংকরণ। বিভিন্ন দেবদেবীর ক্ষুদ্র প্রতিকৃতি, নৃত্যরত মানবমূর্তি, ফুল-লতা ও ঐতিহ্যবাহী মোটিফ পুরো স্থাপনাটিকে যেন জীবন্ত করে তুলেছিল। মনে হচ্ছিল প্রতিটি অংশের মধ্যে শিল্পীর কল্পনা আর শ্রম লুকিয়ে আছে। বিশেষ করে সামনের অর্ধ বৃত্তাকার অংশটি প্যান্ডেলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এর উপরে ও চারপাশে থাকা সূক্ষ্ম নকশাগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো ঐতিহাসিক মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। প্যান্ডেলের ভেতরের অংশেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। ভেতরে প্রবেশ করার সময় মনে হচ্ছিল যেন কোনো শিল্প গ্যালারিতে ঢুকেছি। প্রতিটি খুঁটি, প্রতিটি দেওয়াল আর প্রতিটি বাঁকে শিল্পের ছাপ স্পষ্ট ছিল। আলো ও ছায়ার মিশ্রণে পুরো পরিবেশটি এক রহস্যময় আবহ তৈরি করেছিল।