আবেগের কবিতা || ভালোবাসার জল্পনায় তুমি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরিবর্তিত নতুন সিজনের প্রকৃতির সাথে নিজেকে আরো বেশী মানিয়ে নেয়ার চেষ্টা করছেন, হঠাৎ বৃষ্টি-হঠাৎ ঝড় এবং বজ্রপাতের প্রকৃতিতে ভয়ের সাথে না নিয়ে বরং উপভোগ্য রাখার চেষ্টা করছেন। এখন প্রকৃতি সত্যি অনেকটাই এমন, যেমন আমাদের হৃদয়, কখন কম্পন্ন শুরু হয়ে নির্দিষ্ট বিষয়ে স্পন্দন বাড়িয়ে সেটা বুঝাই না। হঠাৎ করেই আবার কখনো কখনো মেঘের মতো হৃদয়ের মাঝে অন্ধকার নেমে আসে, নীরবতার সাথে হৃদয়ের সীমানা একদমই নিস্তব্দ হয়ে যায়।

সত্যি বর্তমান প্রকৃতির সাথে আমাদের হৃদয়ের দারুণ একটা মিল খোঁজে পাওয়া যায়। হঠাৎ করেই কারো স্পর্শ কিংবা কারো সাথে সাক্ষাত যেমন হৃদয়ের মাঝে জমে থাকা হাজারো দিনের পুরনো ক্ষত জাগ্রত হয়ে যায়, কারো হাঁটার শব্দে খুব পরিচিত একটা চেনা কণ্ঠ হৃদয়ের সীমানায় ভেসে উঠে। আমি জানিনা আমাদের কখনো কখনো এমনটা হয়েছে কিনা, তবে হ্যা, আমার জানা মতে অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটেছে। কল্পনার আড়ালে থাকা প্রিয় মানুষগুলোর মুখ অনেকের মাঝেই একটা আকাংখা কিংবা আগ্রহের আবেগ সৃষ্টি করেছে। তাদের সেই অনুভূতিগুলোকে নিয়ে আমার আজকের কবিতা, চলুন পড়ে দেখি-

kdzwonek-love-3148775.jpg

কখনো কখনো মনে হয়
এক অদ্ভুত মায়ার জালে আটকে যাচ্ছি,
কখনো কখনো মনে হয়
তার মায়াবী চোখে বন্দি হয়ে যাচ্ছি।

হৃদয়ের গভীরতা শুকিয়ে
এক অন্য রকম উষ্ণতা তৈরি হচ্ছে,
হৃদয়ের স্পন্দনের মাঝে
তার জন্য শূন্যতা তৈরি হচ্ছে।

কখনো কখনো মনে হয়
এই বুঝি ফেঁসে গেলাম অনুভূতির ছায়ায়,
কখনো কখনো মনে হয়
কল্পনায় অবরুদ্ধ হয়ে গেলাম তার মায়ায়।

হৃদয়ের ব্যাকুলতা ছাপিয়ে
এক অন্য রকম অধীরতা তৈরি হচ্ছে,
ভালোবাসার জল্পনায় জড়িয়ে
তার জন্য আকুলতা তৈরি হচ্ছে।

কখনো কখনো ভাবনাগুলো
অন্য রকম মুগ্ধতায় হারিয়ে যায়,
কখনো কখনো স্বপ্নগুলো
তার আসক্তিতে দিশেহারা হয়ে যায়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png