স্বরচিত কবিতা। (আষাঢ়ের বিকেল)

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৭ই জুলাই, বৃহস্পতিবার,২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000056998.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
আজ বিকেলে হঠাৎ করেই ছাদে গিয়ে বসেছিলাম। গিয়েছিলাম একটু ক্লান্তি দূর করার জন্য। আমার ফাইনাল এক্সাম চলছে। হাতে একদম সময় পাচ্ছি না। বিকেলে ছাদে গিয়ে দূর আকাশে তাকিয়ে প্রকৃতি দেখছিলাম। আমার আবার এরকম সুন্দর আকাশ দেখতে খুব ভালো লাগে। চারিপাশে দেখে মনের মধ্যে অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছিল। এই ভালো লাগাকে কেন্দ্র করে আষাঢ়ের বিকেল নিয়ে একটি ছোট্ট কবিতা লিখে ফেললাম। হুটহাট অনুভূতির নিয়ে কবিতা লিখতে আমার খুব ভালো লাগে। কবিতার পিছনে আরেকটু সময় দিলে কবিতাটা ভালোভাবে লিখতে পারতাম। হাতে যেহেতু সময় কম ছিল তাই শুধু অনুভূতিটুকুই প্রকাশ করতে পেরেছি।
আমার লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



আষাঢ়ের বিকেল

সাদা সাদা মেঘ ভেসে ভেসে চায়,
ঘুরে ঘুরে ওই নীলে মিশে যায়।
সবুজ স্বচ্ছ প্রকৃতি দাঁড়িয়ে রয়,
স্নিগ্ধ মলিন হাওয়া গায়ে মেখে নেয়।


হঠাৎ হঠাৎ আকাশ মাঝে রংধুনু আসে,
সাত রং ছড়িয়ে দেয় ভালবেসে।
নীলের মাঝে রঙিন ছোঁয়া,
অপূর্ব সুন্দর সমাহার।

নিরব কবি হয়ে বসি তাদের মাঝে,
হারিয়ে যায় নিরব ভাবনায়।
পাখিরা উড়ে চলে দূর আকাশে।
দু চোখ শুধু যায় নীলে মিশে।

হঠাৎ আধার কালো মেঘ,
ঘনিয়ে চলে আসে।
বৃষ্টির ভেজা সুর,
কানে কানে বাজে।

নিঃশব্দ প্রকৃতি ভরে ওঠে গুঞ্জনে,
বৃষ্টির দল এসে ছুঁয়ে দেয় প্রাণে।
মুখরিত পরিবেশ বৃষ্টির গানে।
প্রকৃতি মুগ্ধ হয় বৃষ্টি স্নানে।

বৃষ্টির দাগ লেখে গভীর কাব্য
আষাঢ়ের বিকেলটা স্মৃতিময় স্তব্ধ।



কবির অনূভুতি

বৃষ্টির সময় এমনিতে অনেক ভালো লাগে। আষাঢ় মাস এই বৃষ্টি এই রোদ এরকমটাই চলতে থাকে। আষাঢ় মাসে বৃষ্টির পর স্বচ্ছ পরিষ্কার যে আকাশ দেখা যায় সেটা আসলে মুগ্ধ করার মত একটি পরিবেশ সৃষ্টি করে। মাঝে মাঝে আবার রংধনু দেখা দেয়। পরক্ষণেই আবার কালো মেঘ ঘনিয়া আসে শুরু হয় ছমছম বৃষ্টি। এভাবেই চলতে থাকে আষাঢ় মাস। কবিতার মাধ্যমে আমি আমার আজকের বিকেলের মনোভাব তুলে ধরার চেষ্টা করেছি। আজকের পরিবেশটা ঠিক এরকমই ছিল যেমনটা কবিতায় প্রকাশ করেছি। এ সৃষ্টি বড়ই অদ্ভুত। কত সুন্দর এ সৃষ্টির সমাহার।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif







Sort:  
 last year 

আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 last year 

কভার ফটোটি দেখেই মুগ্ধ হয়ে গেলাম আর সাথে কবিতাটি হয়েছে অসম্ভব সুন্দর। ভীষণ সুন্দর রচনা করেছেন এবং প্রত্যেকটি লাইন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সুন্দরভাবে প্রকাশ করেছে। এমন সুন্দর মনমুগ্ধকর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি চমৎকারভাবে প্রকৃতির সৌন্দর্য আপনার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য নিয়ে কবিতা গুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন ভীষণ সুন্দর ছন্দময় হয়েছে। ভীষণ ভালো লাগলো এমন সুন্দর একটি কবিতা পড়ে।

 last year 

আপনি কিন্তু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো।আষাঢ়ের বিকেল কবিতার মাধ্যমে বৃষ্টির অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 last year 

অনেক চমৎকার একটি কবিতা লিখেছ পড়ে খুবই ভালো লাগলো। আষাঢ়ের প্রকৃতি ভীষণ ভালো লাগে আমার কাছেও। কখনো সাদা, মেঘ কখনো কালো মেঘ আবার কখনো প্রাণ ছুয়ে দেওয়া বৃষ্টি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।