কবিতা "কষ্ট"

in আমার বাংলা ব্লগ4 years ago


Copyright-free Image source : pixabay


কবিতা "কষ্ট"



💘


♡ ♥💕❤
তুমি কি পারো উপলব্ধি করতে,
আমার ভেতরের কষ্টগুলো?
তুমি কি পারো অনুভব করতে,
হৃদয়ের কোণে চাপা ব্যথাগুলো?

দিনরাত শুধু তোমায় ভাবি,
তুমি ছাড়া নেইতো কিছু।
শুধু সুযোগ খুঁজি কখন পাবো একটু তোমায়,
কখন পাবো নিবিড় করে কাছে তোমায় ?

শত কাজ ফেলে যখন এলাম তোমারি দ্বারে,
অভিমানে ঠেলে দিলে দূরে, বহু দূরে।
কষ্ট নিয়ে এলাম ফিরে।
কষ্ট যে আমার চির সাথী,
থাকবে চিরকাল, যতদিন রইব আমি।

কষ্ট পেতে ভালবাসি,
তাই বারবার তোমারি কাছে আসি।
যত কষ্টই তুমি দাও না কেন,
ফেলে যাবো না গো তোমায় আমি।

তুমি আমাকে বুঝলে না,
আর বুঝবেও না কোনোদিনও ।
এটাই বুঝলাম আমি যে,
আমি আসলে সেই একাই রয়ে গিয়েছি ।
একা, ভীষণই একা এখন আমি ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২৫ আগস্ট ২০২২


টাস্ক ৪০ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : d6f3929a8591782be18fabf4e3c6367d43cea5802f8053486ee14c063022d8d7

টাস্ক ৪০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 4 years ago 

তুমি কি পারো উপলব্ধি করতে,
আমার ভেতরের কষ্টগুলো?
তুমি কি পারো অনুভব করতে,
হৃদয়ের কোণে চাপা ব্যথাগুলো?

কষ্ট শুধুই নিজের। নিজের কষ্টগুলো কখনো অন্য কেউ বুঝতে চায়না। কারণ নিজের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছে গুলো যেমন কেউ পূর্ণ করার দায়িত্ব নেয়না তেমনি কষ্ট গুলোও অনুভব করতেও কেউ চায় না। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

দাদা আপনার এই কবিতায় নিঃস্বার্থ ভালোবাসার এক আভাস পেলাম। ভালোবাসার সব চাওয়া পাওয়া একই কবিতার মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 4 years ago 

একাকীত্ব দূর হোক , প্রশান্তির বন্যা নেমে আসুক হৃদয়ে , এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি বারবার।

ভালোবাসা রইল।

 4 years ago 

সত্যিকারের ভালোবাসা তো এমনই হয়। শত অবহেলার পরেও বারবার কাছে যেতে মন চায়। খুব ভালো লাগলো আজকের কবিতাটি।

 4 years ago 

প্রিয় মানুষের অবহেলার মত কষ্ট আর কিছুতে নেই।কখনো কারো সাথে মন খুলে কথা বলার ইচ্ছা হলে যদি সে ইগনোর করে মন টুকরো টুকরো হয়ে যায়।

 4 years ago 

হৃদয়ের কোণে হচ্ছে তুষার পাত
কেন দিলে এতো আঘাত?
তোমাকেও বুজতে হবে
আমি আছি তোমারই মনে।

দাদা আপনার অনুকবিতাটি দেখে লেখার আগ্রহ প্রকাশ করছি।

 4 years ago 

কষ্ট পেতে ভালবাসি,
তাই বারবার তোমারি কাছে আসি।
যত কষ্টই তুমি দাও না কেন,
ফেলে যাবো না গো তোমায় আমি।

দাদা আপনার কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। কবিতাটি পরে ভীষণ ভালো লাগলো। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 4 years ago 

ভালবাসা এমন একটা জিনিস যা হারিয়ে গেলে সারাজীবন তার আফসোস করতে হয়। হয়তো সে থাকলে আজ আমি অনেক সুখি হতাম, হয়তো সে আমার জিবনে থাকলে আজ আমি পরিপূর্ণ থাকতাম। তবে সে না আসলে ও কারো জীবন পড়ে থাকে না তবে সত্যি বলতে ভালবাসা টা পরিপূর্ণ হয় না। অনেক সুন্দর কবিতা লিখেছেন দাদা একদম মন ছুয়ে গেছে।