কবিতা "চলো যাই হারিয়ে দু'জনায়"

in আমার বাংলা ব্লগ4 years ago


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay


কবিতা "চলো যাই হারিয়ে দু'জনায়"



💘


আমি কান পেতে রই,
শুনতে তোমার ঐ পদধ্বনির ।
আমি অনুভব করতে চাই
দখিনা হাওয়ায় বয়ে আনা,
তোমার গায়ের মৃদু সুগন্ধী ।
আমি হেঁটে চলতে চাই,
তোমার ওই উষ্ণ নরম হাতটি ধরে ।

গাঁয়ের সেই মেঠো পথটি বেয়ে ,
চাঁদনী রাতের দুধে ধোয়া জোৎস্নায়,
দখিনা হাওয়ায় ভেসে বেড়াবো দু'জনে ।
যেখানে শুধু থাকবে তুমি আর আমি,
আর অপরূপ অপার সুন্দর প্রকৃতি।
হারিয়ে যাব সেথায় দু'জন দু'জনায় ।

চাঁদের অপার্থিব আবছায়া রুপোলী আলোয়,
তোমার ওই ভ্রমর কালো চোখের তারায়
আমি নিজেকে খুঁজে পাই ।
তোমার চোখের আলোয় নিজেকে আমি
এক উজ্জ্বলতার আবরণে দেখতে পাই ।

খোলা আকাশের নীচে আদিম প্রকৃতির মাঝে,
শিশিরে ভেজা কচি দুর্বার কোমল বিছানায়,
আবার আমি তোমার ভালোবাসায়
নিজেকে হারিয়ে ফেলতে চাই ।
বারেবারে শুধু তোমার মাঝেই হারাতে আমি চাই ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ২৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (275 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ০৪ সেপ্টেম্বর ২০২২ থেকে ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৫৪ : ২৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 7bf834c8c6301f03aebd06571f96cda86d69e93a6234072672d0759c5663984a

টাস্ক ৫৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

hi friends,I need a big help guys. I have a small youtube channel. It has only 22 subscribers. Please friends help me grow my channel. I am begging you.
this is my channel link : https://bit.ly/3RdccM9

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

হারিয়ে যেতে চাই তোমার দুচোখে
যেখানে শত শত পদ্ম ভেসে আছে।
যেখানে করছে টলমল স্বচ্ছ নীর

আপনার লেখা অনেক সুন্দর হয়েছে দাদা।আমার ধৃষ্টতা ক্ষমা করবেন।

 4 years ago 

আমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে রই,
দেখবো কি তোমার পায়ের ছাপ।
আমি তোমাতেই হারিয়ে যেতে চাই,
পাই যদি একটুখানি স্পর্শ।

আমি জানি আপনার মত কবিতা লেখা কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও একটু খানি চেষ্টা করলাম। ভুল হলে ক্ষমা করবেন দাদা।

 4 years ago 

"দখিনা হাওয়ায় ভেসে বেড়াব দুজন। "
দাদা কবিতার প্রতিটি লাইন সুন্দর ছিল। তবে এ লাইনটা বেছে নিলাম। কারন দখিনা হাওয়ায় ভেসে বেড়াতে কার না ভাল লাগে, বলেন। 🥰অনেক শুভকামনা রইল দাদা আপনার জন্য। ধন্যবাদ 😊

 4 years ago 

কাল একবার পাঠ করার চেষ্টা করব দাদা। ভালো না হলেও ছোট বোন ভেবে মার্জনা করে দেবেন। আপনার কিছু লেখা যথেষ্ট রোমান্সিজমে ভরা আর কিছু লেখা যথেষ্ট দুঃখবিলাসী।অনেকদিন ধরেই ভাবছি পাঠ করব। কিন্তু সাহস হয় না। 🙂

 4 years ago 

আমি হারিয়ে যেতে চাই
আকাশের বুকে হাজার তারার মাঝে,
যেখানে থাকবেনা কেউ
থাকবো তুমি আর আমি
শত শত তারার মাঝে।
দাদা অনেক সুন্দর লিখেছেন।আপনার কবিতা সব সময় আমার কাছে বেশ ভাল লাগে।।

 4 years ago 

ভালোবাসা এমনই, যদি কাউকে সত্যিকারে ভালোবাসা যায় তার মধ্যেই যেন হারিয়ে যাই। এই ভালোবাসাগুলো বর্তমানে আর দেখা যায় না তবে আপনার কবিতার মধ্যে প্রত্যেকটি লাইনে এই ভালোবাসার ছোঁয়া টুকু আমি খুঁজে পেয়েছি। অসাধারণ লিখেছেন দাদা।

 4 years ago 

খোলা আকাশের নীচে আদিম প্রকৃতির মাঝে,
শিশিরে ভেজা কচি দুর্বার কোমল বিছানায়,
আবার আমি তোমার ভালোবাসায়
নিজেকে হারিয়ে ফেলতে চাই ।
বারেবারে শুধু তোমার মাঝেই হারাতে আমি চাই ।


প্রকৃত ভালোবাসা তো সেটাই যখন একজন আরেক জনকে অনুভব করবে সবকিছুর মধ্যে।হারিয়ে যেতে চাইবে একজন আরেক জনের মাঝে। দাদা অসাধারণ একটি কবিতা লিখেছেন "চলো যাই হারিয়ে দু'জনায়"।সত্যি বলতে দাদা কবিতাটি পড়ে নতুন প্রেমের সঞ্চার হতে শুরু করেছে। নতুনভাবে,এক নতুন আঙ্গিকে। অসংখ্য ধন্যবাদ দাদা,এত রোমান্টিক একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।