স্বরচিত কবিতা:- শীতের উষ্ণতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

people-3952481_1280.jpg
Link

হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় সদস্য বন্ধুরা, কেমন আছেন সবাই । আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতার পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি তেমন ভালো কবিতা লিখতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি। শীত তো চলে যাচ্ছে তাই শীত নিয়ে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আমার আজকের স্বরচিত কবিতাটি হচ্ছে "শীতের উষ্ণতা " চলুন আমার লেখা স্বরচিত কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করি।

কবিতার মূলভাব :

শীতের দিনে অনেকেই কবি হয়ে যায় অনেক প্রকারের কবিতা লিখেন। কবি ও তেমনি শীতের আবহাওয়ায় কবি হয়ে উঠেছেন।
শীতের ঠান্ডা আবহাওয়া, শীতের রুক্ষতা মনকে বিষন্ন করে তোলে। এমন সময় কবি কাউকে খুঁজে বেড়াই। প্রচন্ড শীতে কবি মনে করে যে কবি তার প্রিয় মানুষটির ভালোবাসার চাদরে ঢেকে আছে। তবে এই ভালোবাসা সম্পূর্ণ কল্পনার জগতের।বাস্তবে কবি তার প্রিয় মানুষটির দেখা পায়নি। যে একটু উষ্ণ ছোঁয়া দিয়ে যাবে। শীতের ঘন কুয়াশার মাঝে। অচিন মানুষটি তাকে ডেকে যায় তাকে খুঁজে বেড়ায়। তবো কবি তার প্রিয় মানুষটিকে খুঁজে পায় না। রাতের আধারে কবির চোখে ঘুম আসে না। কবির কল্পনায় সারাক্ষণ তার প্রিয় মানুষটি বিচরণ করে। তার এক পাক্ষিক ভালোবাসা তাকে অনেক কষ্ট দেয়। তবো কবি তার প্রিয় মানুষকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে ।

**শীতের উষ্ণতা **

শীত আসে শীত যায়।
তুমি রয়েছো মোর হৃদয়ের ল্পনায়।
শীতের কনকনে বাতাসে
তোমার ভালবাসার চাদরে ঢেকে যায়

তুমি শীতের কুয়াশায় আচ্ছন্ন প্রতীক
তবু তোমার দেখা না পাই।
বৃষ্টির মতো শিশির বিন্দু ঝরে যায়
কে আসে আমার মনের আঙিনায় ?

ঠান্ডা হাওয়ায় শীতল মন
তোমার উষ্ণ ছোঁয়া চাই।
ছন্নছাড়া হয়ে খুজে বেড়ায়
কোথায় গেলে পাবো তোমায়।

রাতের আঁধারে তারার মেলা
বন্ধুর প্রেমের ভিষণ জ্বালা।
নির্ঘুম রাত কাটেনা বেলা
তোমারে ভালোবাসি আমি একলা।

শীতের সকালে সূর্যের মতো
রয়েছি আমি তোমার অপেক্ষায়।
তোমার বীড়ম্বনা আমার মনে
তার কাটার ক্ষতবিক্ষত করে দেয়।

বন্ধুরা এই হচ্ছে আজকে আমার স্বরচিত কবিতা " শীতের উষ্ণতা"। আশা করি আজকে আমার এই কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে । আজ এ পর্যন্তই আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

QPJMWN~1.GIF

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

image.png

image.png

Posted using SteemMobile

Sort:  
 2 years ago 

রাতের আদারে- আঁধারে হবে

শীত এবং নিজের প্রেমিকা বা পছন্দের মানুষের দূরত্ব নিয়ে চমৎকার একটি কবিতা। যা পড়তে পড়তে খুবই ভালো লাগলো। শীতকাল উষ্ণতার জন্ম দেয়। তাহেরীতে প্রেমিকাকে মনে পড়াবে যাওয়ার কোন আশ্চর্যের কথা নয়। খুব স্বাভাবিকভাবেই চমৎকার কবিতা লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু ভুল ধরিয়ে দেওয়ার জন্য, আমি সংশোধন করে ফেলবো।

 2 years ago 

আপনার লেখা আজকের কবিতাটিতে একপাক্ষিক ভালোবাসার এক কঠিন আকাঙ্ক্ষার প্রকাশ পেয়েছে। যেখানে কবি এক প্রেমিকের মনের আশা আকাঙ্ক্ষা গুলি ব্যক্ত করেছে। প্রেমিক তার প্রিয় প্রেমিকার থেকে কি কি আশা করে আর কিভাবে তাকে খুঁজে বিচরণ করেছে সে সকল দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। দারুন লিখেছেন আপু। শীতের উষ্ণতা নামের কবিতাটির প্রতিটি লাইন গভীর অর্থ বহন করে।

 2 years ago 

জ্বি এই কবিতাটি মনের গভীরে থাকা অনুভুতি নিয়েই লেখা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমরা যারা আগে কবিতা কি সেটাই জানতাম না, আজ কেন জানি আপনি বেশ দারুন সুন্দর করে কবিতা লিখতে শিখে গেছি। আপনার এমন দারুন একটি কবিতা দেখে আমি নিজেও বেশ মুগ্ধ হলাম। এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু এই কমিওনিটির সবাই এখন কবি।

 2 years ago 

আপনার লেখা শীতের উষ্ণতা কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে সত্যি খুব ভালো লাগে আমার কাছে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন। এরকম সুন্দর কবিতা গুলো কিন্তু প্রতিনিয়ত পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

অবশ্যই আপু চেষ্টা করবো , আপনার উৎসাহ পেয়ে আমি খুব খুশি হলাম। ধন্যবাদ আপু।

 last year 

শীতের সাথে নিজের প্রিয়তমা নিজের ভালোবাসার মানুষ টাকে বেশ আচ্ছন্ন করে ফেলেছেন দেখছি ভাই। চমৎকার ছিল আপনার কবিতা টা দারুণ লিখেছেন। বেশ লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আবেগ দিয়ে।শীতের উষ্ণতা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে শীতের মধ্যে প্রিয় মানুষকে নিয়ে অনুভূতি কিন্তু অন্যরকম থাকে। আর কল্পনা জগতে ভাবতে তো অন্যরকম লাগে। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই "শীতের উষ্ণতা" কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে। আপনার কবিতাটা পড়তে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে।