আমার কবিতার খাতা থেকে: দখিনা হাওয়া

হয়তো তোমাকে পাওয়ার জন্য
কেটে যেত সারাজীবন
সেই তুমি এলে
দখিনা হাওয়া বইয়ে।
কি নিষ্ঠুর এই সময়!
আমাকে যেতে হবে অন্যত্র
তোমাকে ছোঁয়া আজকে
দারুণ দুঃসময়।
মাঝ রাতে লোক ডাকি,
আমাকে প্রস্তুত হতে হবে
মৃত্যুর সাথে ডুয়াল হবে
নেশাখোর এই মাঝ রাত্তিরে।
সীমান্তে যে যোদ্ধা লড়াই করে
দেশকে ভালোবেসে,
মহান কর্তব্যের খাতিরে।
আমি মিল খুঁজে পাই
আমি ও সৈনিক
এই সংসারের যুদ্ধক্ষেত্রে।


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord




This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
দাদা কবিতা তো নয় যেন মধুর বাণী। আপনি অসাধারণ একজন কবি এটা বললে ভুল হবে না। আমি আপনার মধ্যে একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কবিরা অনেক ঘোম্বির থাকে আপনিও ঠিক তেমনি। আপনিও কথা কম বলতে পছন্দ করেন। তাই আপনার মাথার ভিতরে শুধু কবিতা ঘুর পাক খায়।
আপনার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের সাথে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম দাদা।
কবিতা গুলো পড়ে নিজের ভেতরের আত্মাকে জাগিয়ে তুলতে পারি দাদা। যুদ্ধক্ষেত্রে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক।
বাস্তব জীবন সম্পর্কিত আপনার প্রতিটি কবিতায় হৃদয় কে স্পর্শ করে। যা সত্যি ভালো লাগার মত
কবিতার লাইনগুলো অসাধারণ। আর সেই সাথে আপনার ছবিগুলো তো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। কারণ আপনি অনেক বেশি সুন্দর করে ছবি তুলতে পারেন। আর সংসারের যুদ্ধক্ষেত্রে আসলে সংসার টা সব সময় সবার জন্য একটা যুদ্ধক্ষেত্র আমার কাছে যা মনে হয়।
দাদা আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আপনার কবিতাগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন। আপনার কবিতার মধ্যে অনেক সুন্দর মিল পাওয়া যায়। আপনি আজকের কবিতাটা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে দখিনা হাওয়ার কবিতাটা আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সেই তুমি এলে
দখিনা হাওয়া বইয়ে।
কি নিষ্ঠুর এই সময়!
আমাকে যেতে হবে অন্যত্র
তোমাকে ছোঁয়া আজকে
দারুণ দুঃসময়
ভীষণ ধারালো ও আবেগপ্রবণ ।।
দাদা আমাদের প্রতিটি দিন এক একটি যুদ্ধ ক্ষেত্র। সারাদিন নানা ধরণের যুদ্ধ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এখন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা আরো কঠিন হয়ে পড়েছে। সব কিছু মিলিয়ে দাদা আপনার কবিতাটি অনেক সুন্দর লাগলো, আর সত্যি কথা বলতে আমি আপনার কবিতার ফ্যান।
দাদা,আপনার কবিতাগুলো অসাধারণ হয় আপনার লেখা কবিতার অর্থ গুলো মনকে ছুঁয়ে দেয়। মনে কেমন যেন একটা প্রশান্তি লাগে কবিতা গুলো পড়লে। দাদা আপনার কবিতা গুলো মনে হয় একদম জীবন্ত।সবমিলিয়ে দাদা আপনি সত্যিই অসাধারণ কবিতা লেখেন। আপনার লেখা কবিতা পুরোটাই আমার ভালো লেগেছে।তবে কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।