গদ্য কবিতা: "তবে কেন এই শুন্যতার ভোগান্তি!

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

IMG_20260808_115106.jpg


কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,কল্পনা,বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবার অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, সময় বা স্থানের প্রয়োজন হয় না,যেকোনো সময় এটি মনে জন্ম নিতে পারে।তাই আজ আমি একটি গদ্য কবিতা লেখার চেষ্টা করলাম নিজেকে নিয়ে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "তবে কেন এই শুন্যতার ভোগান্তি!"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে নিজেকে বড় শুন্য মনে হয়।
মনে হয় এক অজানা ভয় আমাকে গ্রাস করছে,
অজানা যন্ত্রণা বুকের ভিতর তীব্র প্রতিবাদ জানায়
উত্থান-পতনের নিবিড় এক আকুতি মিশিয়ে।
কিন্তু কিসের এই আন্দোলন ?
কিসের এই প্রতিবাদ??
আমি তো বেশ আছি,একেলা দিব্যি চলে যাচ্ছে।
নিশ্চিন্ত মনে সময় কেটে যাচ্ছে।
কাউকে মায়ার বন্ধনে আবদ্ধ করিনি---
কারো বুকে ক্রন্দনরত হাহাকার তুলিনি---
বিস্ফোরনের ন্যায় রাগ জন্ম দেয় নি।
কাউকে দ্বার খুলে অপেক্ষার প্রহর গুনতে বলি নি---
কাউকে দিবা-রাত্ৰ কবিতা লিখতে বলিনি---
প্রতীক্ষায় গাছের নিচে দাঁড়িয়ে থাকতে বলিনি।
আমি তো বলিনি কাউকেই---
চোখের পাতাগুলোকে নির্ঘুম রাখতে,
আকাশ পানে চেয়ে দূর থেকে--
আমার স্পর্শ অনুভব করতে।
তবে কেন এই শুন্যতার ভোগান্তি!


আশা করি আমার আজকের গদ্য কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীগদ্য কবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।