স্বরচিত কবিতা: "তরুলতার স্পর্শ"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
রুক্ষ জীবনের এক চরম সীমানায়
একটু নীরবতা চাই, চাই শীতলতা
চাই মায়ের আঁচলের নিচে লুকানো পরম স্থানটি।
ক্লান্তিকর ধূসর পরিবেশ---
চিৎকার আর চেঁচামেচির গুঞ্জনে
ধুলোময় অগ্নিসাগরে,
চাই সজীব তরুলতার স্পর্শ।
এই স্পর্শ একান্তই নিজস্ব
অনুভূতির সব সীমা ছাড়িয়ে-
চলতে চায় আমি দূর থেকে দুরান্তে,
যেখানে বীভৎসতার রূপ থাকবে না
বহুরূপীর আঁচড় থাকবে না,
থাকবে পরম আনন্দ আর একরাশ শান্তি।
গভীরতার সাগরে ডুবে যাবে নিজের মন
মিশে যাবে জমে থাকা অহংকার,
খোলা আকাশ থাকবে আমার অধীনে
স্বপ্নলোকের কল্পতরুর মতোই
দীর্ঘ-নিঃশ্বাস থাকবে যন্ত্রণা থেকে দূরে।
মাটি হবে গভীর শান্তির বিছানা
ঘাস হবে অনুভূতির এক চাদর,
শূন্যতা আর বিষণ্নতা মুছে গিয়ে
তরুলতার স্পর্শ হবে আমার নিজস্ব।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে জীবনের প্রতি এক তিক্ততা নিয়ে, যেখান থেকে মানুষ কিছু সময়ের জন্য মুক্তির সন্ধান পেতে চায়।আর আমার মনে হয়,তার সবথেকে উপর্যুক্ত স্থান সজীব প্রকৃতি।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "তরুলতার স্পর্শ"
একটু নীরবতা চাই, চাই শীতলতা
চাই মায়ের আঁচলের নিচে লুকানো পরম স্থানটি।
ক্লান্তিকর ধূসর পরিবেশ---
চিৎকার আর চেঁচামেচির গুঞ্জনে
ধুলোময় অগ্নিসাগরে,
চাই সজীব তরুলতার স্পর্শ।
এই স্পর্শ একান্তই নিজস্ব
অনুভূতির সব সীমা ছাড়িয়ে-
চলতে চায় আমি দূর থেকে দুরান্তে,
যেখানে বীভৎসতার রূপ থাকবে না
বহুরূপীর আঁচড় থাকবে না,
থাকবে পরম আনন্দ আর একরাশ শান্তি।
গভীরতার সাগরে ডুবে যাবে নিজের মন
মিশে যাবে জমে থাকা অহংকার,
খোলা আকাশ থাকবে আমার অধীনে
স্বপ্নলোকের কল্পতরুর মতোই
দীর্ঘ-নিঃশ্বাস থাকবে যন্ত্রণা থেকে দূরে।
মাটি হবে গভীর শান্তির বিছানা
ঘাস হবে অনুভূতির এক চাদর,
শূন্যতা আর বিষণ্নতা মুছে গিয়ে
তরুলতার স্পর্শ হবে আমার নিজস্ব।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


