আবেগের কবিতা || উদ্ভট আয়োজন-ফুটবল বিশ্বকাপ

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা ধরে রেখে আরো বেশী এ্যাকটিভ থাকার চেষ্টা করছি। এইতো কিছু দিন হলো বিশাল আয়োজনের এক রংচটা বিশ্বকাপ শেষ হলো। এটা কি শুধুই উন্মাদনার ছিলো নাকি হৃদয়ে আঘাত করার মতো নির্মম কিছু ছিলো? আমি জানি না আপনারা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়োজনের সাথে সামিল হয়েছিলেন, কিন্তু আমি পুরো আয়োজন নিয়ে নিদারুণ ব্যথিত হয়েছিলাম। বিশাল এই আয়োজনের আড়ালে ছিলো এক নির্মম ট্র্যাজেডি।

আর এই কারণেই আমার কাছে মনে হয়েছে একটা উদ্ভট এক আয়োজন। যেখানে জীবন রঙিন করার সাথে সাথে বিনাশও করেছিলো ভিন্নভাবে। যেখানে শুধু হৃদয়ের আকুলতাই প্রকাশ পায় নাই বরং হৃদয়ের আত্মচিৎকারও ছিলো। সুতরাং রঙিন লীলালর এমন আয়োজনে হৃদয়ের মাঝে শূন্যতার সৃষ্টি হোক সেটা আমি চাই না, আনন্দময় কিছু শুধুই আনন্দের সাথে থাকুক সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আর সেই প্রত্যাশা নিয়েই আমার আজকের কবিতা, চলুন পড়ে দেখি-

noname_13-soccer-3471307.jpg

আমি দেখেছি উন্মাদনায় ভরা
এক ভয়ংকর বিশ্বকাপ,
আমি শুনেছি আত্মচিৎকারে ডুবা
এক বিকৃত বিশ্বকাপ।

আমি হতবাক কান্নার ধ্বনিতে—
এক নির্লিপ্ত আয়োজনে,
আমি নির্বাক বিষণ্ণ তালে—
এক শূন্যতার আবরণে।

হাসির আড়ালে যেখানে ফুটে
বুকফাটা বিলাপের কণ্ঠস্বর,
জয়-পরাজয়ের গতিবেগে ছুটে
লক্ষ কণ্ঠের উন্মাদনার ঝড়।

আমি তো শুনেছি সেই চিৎকার—
জীবনবিনাশের আকুলতা,
আমি তো দেখেছি সেই বিপর্যয়—
বিষাদে রুদ্ধ রাজকীয় মেলা।

এ তো জীবন-মরণের খেলা—
উদ্ভট আয়োজনের রঙিন লীলা,
এ তো উন্মাদনায় বিভোর হওয়ার ডোর—
উল্লাসের আর্তনাদে প্রলম্বিত নতুন ভোর।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png