স্বরচিত অনুভূতিমূলক কবিতা || বোবা কান্না

in আমার বাংলা ব্লগlast year


আজ - বুধবার

২০ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
০৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20240721_222006_150.jpg

Selfie device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের কবিতাটা একটু ব্যতিক্রমধর্মী। যেখানে একটি মানুষের জীবনের বাস্তবতা লুকিয়ে থাকবে। এই বাস্তবতাকে অনুভব করতে পারলে হাজারো মানুষের বাস্তবতা খুঁজে পাওয়া যাবে।

কবিতা

নাম:
বোবা কান্না

রচয়িতা:


কে আছে তোর এ ধরায় আপন বলতে?

বুঝে দেখ মন নেই আপনজন।
আপন আপন ভাবিস যারে
সে তোর নয় আপন!

আপন ছিল মা জননী
ছিল সুখের ঘর
দিনশেষে চেয়ে দেখ
সকলেই সার্থপর।

ছিল তোর মা বাবা
ছিল ভাই বোন
স্নেহ দিয়ে ভালোবেসে
ভেঙ্গে দেয় মন।

আদর দিয়ে স্নেহ দিয়ে
নিত যারা কোলে
জানিনা এ নিঠুর দুনিয়ায়
কেমনে তারা ভোলে!

মা তোর চলে যায়
কোন এক নিরঝুম নিরালায়
কলিজা ছেড়া আঘাত পেতো
হলে রোগ বালাই।

বাবা নাই বিপদে তাই
নেই মায়ার বাহুডোর
ভাই বোন স্বার্থের টানে
কবে কখন হয়ে গেছে পর

কেন তুই কি আশায়
স্বার্থবাদী হতে চাস
কতটা তরে ভালবাসে সে
যার সাথে করিস বাস?

চোখ খুলে চেয়ে দেখ
ওই যে মায়ের কবর
কত অধিকার দেখাতো তোর
আজ আর নিতে চাই না খবর!

দেখেছি কত আত্মীয়
স্নেহ ভালোবেসে
জড়িয়ে রাখতো আমায়
সুখেরই আবেসে।

বিপদে যখন পড়েছি আমি
কেউ নেয় না খবর।
বেঁচে থাকলেও প্রিয়জন
দিয়ে রেখেছে কবর।

যতদিন দিতে পারছি
পকেট ভরা টাকা
বউ সন্তান পাড়া-প্রতিবেশীকে দেখেছি
অনুগত্য হয়ে থাকা।

একটুখানি বিপদ হইলে
তাদের চেনা যায়।
যারা আসতো হাসি খুশি মুখে
তারা পাশে আর নাই।

বিপদ হইলে বউয়ের মুখে
মরণ কামনা দেখি
ভাবতে গিয়ে অবাক লাগে
দুনিয়াটা একি?

সময়ের ব্যবধানে
হেটেছে পিছু পানে
ভবিষ্যতে কি আছে
বিধাতাই শুধু জানে।

আবার যেন নিজের পায়ে
চলছি নিজের মত।
গড়ছি ঘর শুনছি কথা
পরিবারে আবদার আছে যত।

স্বার্থবাদী হতে চেয়ে
হতে পারিনি আমি।
বিবেক নামের আদালত খানি
সত্যি অনেক দামি।




সমা
প্ত


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

একটি মানুষের জীবনধারাকে কেন্দ্র করে লেখা এই কবিতা। যে জন্মগ্রহণ করেছে বাবা-মায়ের কোলে অতি আনন্দে আদরে। একটি সময় ভাই বোনের স্নেহ ভালোবাসা ছিল অসীম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সাংসারিক জীবনে এসে পিতা-মাতাকে হারিয়েছে। ভাই বোনের স্নেহ ভালবাসা আজ বিলীন হয়ে গেছে। স্বার্থের টানে ভাই বোন হয়ে গেছে পর। যার সাথে জীবন গড়েছে, সেও যেন মাঝেমধ্যে অসুস্থতার কারণে স্বামীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে থাকে। তবে সংসার গড়তে গিয়ে যখন হাসি আনন্দে থাকতো পকেট ভর্তি টাকা দিতে পারতো তখন স্ত্রী আত্মীয়-স্বজন সন্তানেরা খুবই অনুগত্য প্রকাশ করত। এখন অর্থ শর্ত বেশি উপার্জন করতে পারেনা। অন্যের মুখাপেক্ষী হতে হয়। এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়ে বুঝতে পেরেছে দুনিয়া। এমন পরিবেশের সম্মুখীন হয়ে একটা সময় নিজেকে স্বার্থবাদী হিসেবে তৈরি করতে চেয়ে ব্যর্থ হয়েছে বিবেকের কাছে। সে নিজে বিবেকের কাছে ধরা খেয়ে নিজেকে বিসর্জন দিতে পারে নাই। আবারও সুস্থতা লাভ করে আগের মত নিজ দায়িত্বে সবার সাথে সমঝোতা বজায় রেখে চলছে। কিন্তু হৃদয়ের মাঝে চাপা বোবা কান্নাটা হতাশ করে তুলেছে। দুনিয়াটা কেন এমন। কেন মানুষ অতি আপন হয়ে একটা সময় স্বার্থের টানে পর হয়ে যায়। এই প্রশ্নের অর্থ খুঁজে পায় না। তাই নিজের কাছেই প্রশ্ন রেখে যায়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Sort:  
 last year 

খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। কবিতার লাইনের মধ্যে জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতার লাইনগুলো পড়ে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 last year 

কবিতাটি গভীর আবেগ ও বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে সম্পর্কের রূপ ও স্বার্থের দ্বন্দ্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জীবনের অভিজ্ঞতা, আপনজনের বদলে যাওয়া, এবং একাকীত্বের বেদনা কবিতার প্রতিটি ছত্রে স্পষ্ট। বিশেষ করে মা-বাবার প্রতি ভালোবাসা ও সমাজের পরিবর্তিত রূপের ব্যাখ্যা হৃদয় ছুঁয়ে যায়। শেষের দিকে আত্মসম্মান ও বিবেকের মূল্য বোঝানোর অংশটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাস্তবতার কঠিন চিত্র ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।

 last year 

কবিতাটি আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

05-03-25

Screenshot_20250305-223006.jpg

Screenshot_20250305-222933.jpg