ডালিম গাছে ডালিমের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো ফল গাছের ফটোগ্রাফি। তোমাদের সাথে নিত্যদিন আমি বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আমি যখন এই কমিউনিটিতে প্রথম কাজ শুরু করি খুব বেশি একটা ফটোগ্রাফি করতে পারতাম না বা শেয়ার করা হতো না। তবে এখন এই কাজটি অনেক ভালো করে আয়ত্ব করে নিয়েছি। কিছুদিন আগে আমি একটি গ্রামে আমার দাদু বাড়ি ঘুরতে গেছিলাম। দাদুর বাড়ির উঠোনে নানা ফুল ফলের গাছ রয়েছে। এই ডালিম গাছটি তাদের বাড়ির উঠোনে ছিল। আমি গত বছরে যখন আমার দাদু বাড়িতে আসি তখন গাছটি খুব বেশি বড় ছিল না। এবার দেখি গাছটি অনেক বেশি বড় হয়েছে এবং প্রত্যেকটি ডালা ডালে ডালিম ধরে রয়েছে। তবে ডালিমগুলো বেশি দিন হয়নি গাছে আসার। ডালিম গাছের ডালিমগুলো পাকা ছিল না। কিন্তু গাছের প্রত্যেকটি ডালে অনেক অনেক ডালিম ধরেছিল ‌। গাছের ডালগুলোতে যেমন ডালিম ছিল তেমনি ছিল ডালগুলোতে অসংখ্য কাটা। যার ফলে ফটোগ্রাফি করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। হাতে বেশ কয়েকটি কাটাও বিঁধেছিল। সবুজ সবুজ পাতার মাঝে এই কাঁচা সবুজ তালিম গুলো দেখতে অনেক ভালো লাগছিল। যাইহোক, গাছে ধরে থাকা ডালিমগুলো দেখে আমি তখন কিছু ফটোগ্রাফি করে নেই যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আবার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250529_125731.jpg

IMG_20250529_125724.jpg

IMG_20250529_125726.jpg

IMG_20250529_125733.jpg

IMG_20250529_125719.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ ভালো লাগলো আপনার দাদু বাড়ির ডালিম গাছটি দেখে। বেশ ভালো ফলন হয়েছে জেনে ভালো লাগলো। আমাদের বাড়িতে একটি ছোট্ট ডালিম গাছ হয়েছে। তবে সে ডালিম গাছে একটি মাত্র ডালিম হয়েছে। এই ডালিমের থেকেও বর্তমানে অনেক ছোট রয়েছে ডালিমটি। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

ডালিম আমার খুব পছন্দের ফল। ডালিম খেতে আমাকে খুব ভালো লাগে। আপনার ডালিম গাছে ডালিমের ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। ডালিম খুবই বড় হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনি দেখছি ডালিম গাছের ডালিম এর ফটোগ্রাফি করেছেন। আসলে ভাইয়া এসব গাছগুলো এক বছরের মধ্যে আবার বড় হয়ে যায়। আপনি এক বছর আগে দাদার বাড়িতে গাছটি ছোট দেখেছেন। আর এখন এক বছর মধ্যে গাছটি অনেক বড় হয়ে গেছে। তবে আমাদের বাড়িতেও ডালিম গাছ আছে ডালিম ধরেছে। কিন্তু এখনো পেকে নাই। আপনার ডালিম গাছের ডালিমের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো।