বৃষ্টি
আমি @rahimakhatun
from Bangladesh
৪ ই মে ২০২৬
https://pixabay.com/illustrations/rain-raining-weather-umbrella-draw-8866774/
প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি একটি জেনারেল পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে বৃষ্টি নিয়ে লিখবো।
একসময় বৃষ্টি আমার ভালো লাগার একটি বিষয় ছিলো।এখনও ভালো লাগে তবে আগের মত না।আসলে বয়সের সাথে সাথে মানুষের ভালো লাগা পরিবর্তন হয়।আগে যখন ছোট বেলা ছিলো তখন বৃষ্টির জন্য দোয়া করতাম যেন স্কুলে যাওয়া না লাগে।আর যদি কোন কঠিন পরীক্ষা থাকতো তাহলে তো আরো বেশি দোয়া করতাম। আবার মাঝে মাঝে পরীক্ষার দিয়ে থাকলে বৃষ্টির জন্য দোয়া করতাম যেন পরীক্ষার খাতা ভিজে যায়। হা হা আরো কত কি।
তারপর যখন কলেজে উঠলাম তখন বৃষ্টির জন্য দোয়া করতাম যেন বৃষ্টিতে ভিজতে পারি।বৃষ্টিতে ভেজা আমার নেশার মত কাজ করতাম। কত যে লুকিয়ে লুকিয়ে ছাদে যেয়ে বৃষ্টিতে ভিজে আসতাম মা যেন না দেখে।কিংবা কলেজ ছুটির পর বৃষ্টি তে ভিজে ভিজে আসতাম বান্ধবীদের সাথে।
এখন খুআ একটা ভিজতে পারি না।আগের মত এত ভালো লাগা কাজ করে না তারপর আবার একটু ভিজলেই ঠান্ডা সর্দি লেগে যায়।তাছাড়া এখনকার বৃষ্টি আমাদের জন্য ভালো লাগার কারন হলেও গ্রামের মানুষের জন্য বেশি কষ্ট কর।বিশেষ করে হাওরের মানুষগুলোর জন্য।যারা ধান চাষ করেছে তাদের তো স্বপ্ন গুলো ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক কৃষক তো কষ্টে মারাও গিয়েছে নিউজে দেখলাম।কি যে একটা অবস্থা। ধান অনেক কষ্ট করে কাটতে পারলে ও শুকাতে পারচ্ছে না যার জন্য ধান থেকে গাছ বের হয়ে যাচ্ছ।সৃষ্টিকর্তা যেন সহায় হয়। কারন আমরা তো এগুলোর উপর নির্ভরশীল।
আজকে আর নয়, আবার আসবো অন্যকোন দিন অন্যকোন আয়োজন নিয়ে,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যশায়।

