রেসিপি-"কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না"

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো আসসালামু আলাইকুম/ আদাব,


সবাই কেমন আছেন ভারত-বাংলাদেশি ব্লগার ভাই বোনেরা। আশা করি সকলেই ভাল আছেন। শারদীয় উৎসবে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা পূজার উৎসব অনেক সুন্দর ভাবে উপভোগ করতেছেন? আমরাও শারদীয় পূজার ছুটিতে অনেক অনেক ঘোরাঘুরি এবং আনন্দ উপভোগ করতেছি। যারা সনাতন ধর্মালম্বী ব্লগার ভাই বোনেরা আছেন আপনাদের সবাইকে শারদীয় পূজার শুভেচ্ছা ও স্বাগতম।

বন্ধুরা আপনারা সবাই জানেন এই পূজার উৎসবের দিনে আমরা সবাই যার যার মতো ব্যস্ত আছি। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকার। সেই অনুযায়ী আমি আজ আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের ব্লগিং হচ্ছে একটি রেসিপি পোস্ট। আমার আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক মাছ কাঁচা ছুরি মাছ।কিছু দিনে আগে আমি কাঁচা ছুরি মাছ, কাঁচা মরিচ ও কাঁচা কলা দিয়ে রান্না করেছিলাম। খেতে অনেক সুস্বাদু হয়েছিল তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমার রেসিপি টা শেয়ার করি। সেই উদ্দেশ্যে আজ আমি রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আমি এর আগে কাঁচা ছুরি মাছের অন্য একটা রেসিপি শেয়ার করেছিলাম।আমি আজ কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না টা আপনাদের সাথে শেয়ার করব।

Untitled design.png

তাহলে আজ আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা চলুন আমার রেসিপি টা এক নজরে দেখে আসি।

উপকরণ .png

কাঁচা ছুরি মাছ -একটি।

কাঁচা কলা -দুইটি।

কাঁচা মরিচ বাটা- ৩ চামচ।

পেঁয়াজ বাটা- ২ টা

রসুন বাটা- ৪/৫ কোয়া।

হলুদ গুঁড়া -দেড় চামচ।

ধনিয়া গুঁড়া -২ চামচ।

জিরা গুঁড়া-১ চামচ।

লবণ স্বাদমতো।

তেল পরিমাণমত।

ধনেপাতা কুচি।

উপকরণ সমূহ নিয়ে দেখালাম



loitta.jpeg


ধাপ-১



loitta1.jpeg

আমি কাঁচা কলা চামড়া ফেলে দিয়েছি। চামড়া ফেলে দেওয়ার পর ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি।এরপরে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে সাইজ করে কেটে নিয়েছি ।মাছ কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে রেখে দিয়েছি ।মাছ কেটে ছোট ছোট সাইজ করে টুকরো করে রেখে দিয়ে এখন আমি অন্য ধাপে চলে যাব।

ধাপ-২



loitta2.jpeg

রান্নার জন্য একটি পাত্র নিয়ে আমি চুলাই বসাই দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। পাত্রটি বসাই দিয়ে গরম হয়ে আসলে তাতে পরিমান মত তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসলে তাতে আমার বেটে রাখা পেঁয়াজ ও রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম।

ধাপ-৩



loitta3.jpeg

ভাজা হয়ে আসলে পেঁয়াজ ও রসুন এর সাথে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিছি। জিরে ,ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিছি। ভালো করে মিক্স করে নিয়েছি।অল্প পানি দিয়ে আবারো ভাল করে মিস করে একটা ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

ধাপ-৪



loitta4.jpeg

মসলা কষানো হয়ে গেলে তাতে ধুয়ে রাখা মাছ ও কাঁচা কলার টুকরো গুলা দিয়ে দিব।পরিমান মত লবন দিয়ে দিছি। সাবধানে মাছ আর সবজি মিক্স করতে হবে যাতে মাছ ভেঙ্গে না যায়। আবার সিদ্ধ করে নিতে হবে হালকা করে। সিদ্ধ করা হয়ে গেলে প্রয়োজন মত পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে মাছ আর সবজি সেদ্ধ করে নিতে হবে।

ধাপ-৫



loitta5.jpeg

মাছ আর সবজি সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর দেখতে হবে মাছ আর সবজি সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা নিয়ে দেখলাম আমার তৈরি আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না সিদ্ধ হওয়া প্রায় শেষের দিকে।

ধাপ-৬



loitta6.jpeg

পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে কাঁচা কলা আর কাঁচা ছুরি মাছ দিয়ে রান্না আজকে রেসিপিটি। যখন সিদ্ধ হয়ে খাওয়ার উপযোগী হয়ে এসেছে তখন আমি কুচি করে রাখা ধনে পাতা উপরে দিয়ে নামিয়ে ফেললাম। আমার আজকের তৈরি করা কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না শেষ।

ধাপ-৭



loitta8.jpeg

আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। আমার আজকের তৈরি করা কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না করা রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনাদের একটি মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি বানাতে বা ব্লগ তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিস্তারিত উল্লেখ করা হলো


ছবিতে ব্যবহার করা ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar

268712224_305654151337735_1271309276897107472_n.png

প্রিয় বাংলা ব্লগ বাসিরা আমার আজকের লেখা এখানে সমাপ্তি দিচ্ছি আশা করি সকলেই ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

New_Benner_ABB-66.png

Sort:  
 4 years ago 

ছুরি মাছ কিংবা শুটকি দুটোই আমার খুব পছন্দ। যদিও এর আগে কখনো কাঁচকলা দিয়ে ছুরি মাছ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে আমার খাওয়ার আগ্রহ টা বেড়ে গেল। দারুন ছিল আপনার কাঁচকলা দিয়ে চুরি মাছের রেসিপি। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।

 4 years ago 

লোভনীয় রেসিপি পোস্ট করছেন আপুমনি।আমার কাঁচা ছুরি মাছ খেতে ভালো লাগে। শুকনো করে আদার পরিমাণ একটু বেশি দিয়ে খেলে সেই মজা হয়।আপনি কাচ কলা দিয়ে রান্না করছেন নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আর আপনি অনেক সুন্দর করে পরিবেশন করছেন। অনেক ধন্যবাদ আপু মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

হুম দিদি মজার একটি মাছ।আপনি ঠিক বলেছেন শুকনো করে খেলে ও মজা হয়।কাঁচ কলা দিয়ে রান্না করেছি খেতে মজা হয়েছে দিদি।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ছুরি মাছ আমার খুবই পছন্দের। এটি খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে রান্না করলেও দেখতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। সত্যি বলতে রেসিপি কালার কম্বিনেশন অসাধারণ ছিল। খুবই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন।

 4 years ago 

ভাইয়া আমার পছন্দের সাথে মিলে গেল।আসলেই শুকনা যেমন মজা, কাঁচা ও খেতে অনেক মজার একটি মাছ।আপনি সুন্দর মন্তব্য করেছে। আপনার জন্য শুভ কামনা ভাইয়া।

 4 years ago 

কাঁচা কলা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে, দেখে অসুস্থ মনে হচ্ছে।

 4 years ago 

ভাইয়া আমার রেসিপি রুই মাছের না ছুরি মাছের। মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

সামুদ্রিক মাছের মধ্যে ছুরি মাছ আমার খুবই ফেভারেট।। মাঝে মাঝেই এমন রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়।।

আপনার প্রস্তুত করার রেসিপি বরাবরই খুব লোভনীয় দেখায় তাছাড়া প্রস্তুত প্রণালী আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেন।।।

রেসিপি কালার টা দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুবই মজা হবে।।।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।।

 4 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ও গঠন মূলক মন্তব্য করেছেন যা আমার কাছে খুবই ভাল লাগছে। এভাবে উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

ছুরি মাছ দিয়ে কাঁচা কলা রান্না প্রথম দেখতে পেলাম, কারণ এর আগে কাঁচা কলা অনেকভাবেই খেয়েছি, তাবে ছুরি মাছ দিয়ে খাওয়া হয়নি কখনও। তবে আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে, আর খুব শীঘ্রই খেয়ে নিব ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া আমিও প্রথম রান্না করেছি খেতে বেশ ভালই হয়েছে।রান্না করে খেতে পারেন বাসায় খেতে অনেক মজা হয়।ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

ইউনিক কোন কিছু দেখলে আমার যেতে ইচ্ছে করে তাই ফ্যামিলিতে চেষ্টা করে দেখব ধন্যবাদ

 4 years ago 

পূজোর ছুটিতে আমিও শ্বশুরবাড়িতে বেড়াতে চলে এসেছি। কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। এইতো সুযোগ । যাই হোক আপনার ছুরি মাছ রান্না কিন্তু খুবই মজাদার হয়েছে । কাঁচকলা তরকারিতে খুব একটা খাই না । কিন্তু আপনার আজকের কাজ কলা দিয়ে রান্না দেখে মনে হচ্ছে যে এভাবে খেলে বেশ ভালই লাগবে। ঠিক বলেছেন আপু রেসিপিটি আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই রেসিপি চেহারার মত নিয়ে সুস্বাদু হয়েছে।

 4 years ago 

আপু আপনি ঠিক বলেছেন চেহারায় যেমন সুন্দর ছিল খেতে ও তেমনি গুণে ভরা ছিল।আমি গ্রামে অনেক দিন ছিলাম আজ চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

অসাধারন রেসিপি ছিল ছুরি মাছ নাম প্রথম শুনলাম আপু এই মাছের কি আর কোনো নাম আছে থাকলে সেটা জানাবেন প্লিজ
দারুন ছিল সব কিছু।

 4 years ago 

ছুরি শুটকির কাঁচা টা যা আমি রান্না করেছি।তবে এর অন্য নাম আছে কিনা জানিনা ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাঁচা কলা অনেক পুষ্টিকর একটি খাবার। আপনি অনেক দারুন ভাবে কাঁচা কলা দিয়ে ছুরি মাছ রান্না আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মা দেখতে বেশ লোভনীয় লাগছে।

 4 years ago 

খেতে লোভনীয় হয়েছে ঠিক বলছেন ভাইয়া। কাঁচা কলা দেওয়ায় আর খেতে সুস্বাদু হয়েছে।