রেসিপি: সবজি দিয়ে মজাদার নুডুলস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৬ ই ডিসেম্বর, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি সংক্রান্ত। কয়েকদিন আগে ঢাকাত থাকা অবস্থায় এই নুডুলস রেসিপি তৈরি করেছিলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আমার কাছে নুডুলস রেসিপি ভীষণ ভালো লাগে। আমি মনে করি ব্যাচেলরদের রান্না শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি এবং নিজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। নিজে নিজে রান্না করে খাওয়াটা আলাদা একটা মজা আছে আর সেটা আমি উপভোগ করি সবসময়। আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার রেসিপি পোস্টটি ধাপে ধাপে পর্যায়ক্রমে রন্ধন পদ্ধতি বর্ণনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



কভার ফটো


20241211_172307.jpg



ক্রমিকউপকরণপরিমাণ
নুডুলসদুই প্যাকেট
ডিমদুইটি
আলু২টি
ফুলকপিপরিমাণ মতো
শীম৪টি
পেঁয়াজচারটি
লবণদুই টেবিল চামচ
তেলপরিমাণ মতো
মরিচপাঁচটি
১০হলুদপরিমাণ মতো


উপকরণ প্রস্তুত প্রণালী :


20241211_164213.jpg

আমি দুই প্যাকেট নুডুলস দুইটি ডিম ও দুইটি সস নিয়েছি।

20241211_164208.jpg

পেঁয়াজ, মরিচ, আলু শিম ও ফুলকপি পরিমাণ মতো কেটে নিতে হবে এবং পরিষ্কার জল নিয়ে দিয়ে নিতে হবে।



রন্ধন প্রণালী



প্রথম ধাপ :


20241211_165601.jpg

প্রথম ধাপে পরিমাণ মতো জল গরম করে লুডলস সিদ্ধ করে নেবো।

20241211_165800.jpg

নুডুলস সিদ্ধ হওয়ার পরে কড়াই থেকে নামিয়ে ঝুরিতে করে ঠান্ডা জলে ধুয়ে নেবো।



দ্বিতীয় ধাপ:


20241211_170007.jpg

দ্বিতীয় ধাপে আবার চুলায় কড়াই বসিয়ে দেবো তারপর পরিমাণ মতো তেল দিবো এখন তেল হালকা গরম হলে আগে থেকে কুটে রাখা আলু, ফুলকপি ও শিম দেবো। তারপর সাথে পরিমান মতো লবন ও হলুদ দেবো।



তৃতীয় ধাপ:


20241211_170633.jpg

তৃতীয় ধাপে সবজি হালকা ভাজি হওয়ার পরে কুচি করে রাখা পেঁয়াজ ও মরিচ দেবো।

20241211_171337.jpg

সবজি ও পেঁয়াজ রসুন ভাজি হওয়ার পরে দুইটি ডিম ভেঙে দেবো।



চতুর্থ ধাপ:


20241211_171522.jpg

চতুর্থ ধাপে পেঁয়াজ মরিচ ও সবজির সাথে ডিম সুন্দর মতো একসাথে মিক্সার করবো।

পঞ্চম ধাপ:


20241211_171542.jpg

পঞ্চম ধাপে আগে থেকে সিদ্ধ করে রাখা লুডুলস করাইতে দিয়ে নেবো।

ষষ্ঠ ধাপ:


20241211_171649.jpg

ষষ্ঠ ধাপে প্যাকেটের ভেতর থাকা নুডুলস এর মসলা দিয়ে নেবো। আর এভাবে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো।

সপ্তম ধাপ:


20241211_171830.jpg

সপ্তম ধাপে নুডুলস খাবারের উপযুক্ত হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ফেলবো।

পরিবেশন


1000151580.jpg

আমার রেসিপি খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার রেছিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000151632.jpg1000151633.jpg1000151634.jpg1000151630.jpg1000151631.jpg
 2 years ago 

সবজি দিয়ে নুডুলস্ আমারও খুব প্রিয়।ফুল কপি ও আলু দিলে নুডলস্ খেতে অসাধারণ সুন্দর লাগে খেতে।নুডুলস্ খুব জনপ্রিয় রেসিপি। আপনি ধাপে ধাপে দারুণ করে সবজি নুডুলস্ তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

সবজি দিয়ে নুডুলস চাকরি অনেক পছন্দ করেন যেন ভালো লাগলো দিদি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সবজি দিয়ে নুডুলস রান্নার রেসিপি বেশ অসাধারণ ছিল। আমি এমনিতে নুডুলস খেতে খুবই পছন্দ করি। তাই মাঝেমধ্যে নুডুলস কেন হয় আজকেও যেমন পাঁচ প্যাকেট কেনা হলো। আশা করি খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপি।

 last year 

আপনি নুডুলস খেতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমিও অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই নুডুলস তো আমার প্রিয় খাবার এমনিতে নিজেও তৈরি করতে পারি তবে আপনার থেকে আজকে নতুনভাবে তৈরি করা শিখলাম। যা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। অবশ্যই চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী দেখে এরকম ভাবে নুডুলস তৈরি করে বাসায় খাওয়ার জন্য।

 last year 

আপনার প্রিয় খাবার নুডুলস এটা জেনে খুব ভাল লাগল আর আপনিও তৈরি করতে পারেন এটা সত্যি চমৎকার ব্যাপার। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে এখন পর্যন্ত কোন দিন সবজি দিয়ে মজাদার নুডুলস তৈরি করে খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবজি দিয়ে মজাদার নুডুলস তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

যদি কখনো সময় হয় অবশ্যই সবজি দিয়ে নুডুলস তৈরি করে খাবেন আশা করি খুব ভালো লাগবে ভাই। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবজি দিয়ে এভাবে নুডুলস রান্না করলে খেতে ভালই লাগে। বিশেষ করে সন্ধ্যাবেলার জন্য উপযুক্ত একটি সন্ধ্যার নাস্তা।মজাদার নুডুলস তৈরির পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দর ভাবে সহজে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই সবজি দিয়ে নুডুলস রান্না করলে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর হবে সবজি দিয়ে মজাদার নুডুলস তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে নুডুলস রেসিপি খেতে আমি বেশ পছন্দ করি। বেশিরভাগ সময় গভীর রাতে এই রেসিপি একা একা রান্না করে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

 last year 

সবজি দিয়ে নুডুলস তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার সাথে আমিও একমত।ব্যাচেলারদের রান্না শেখাটা অত্যন্ত জরুরী। যেকোনো সময় যেকোনো মূহুর্তে তখন তারা রান্না করতে পারবে।যাইহোক আপনার সবজি দিয়ে নুডুলস রান্না আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নুডুলস কালার দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই ব্যাচেলরদের রান্না শেখাটা জরুরী। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি ছোটবেলা থেকেই রান্না করতে পারেন এবং রান্না করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। নুডলস রেসিপি দারুণ হয়েছে। সবজি নুডুলস খেতে অনেক ভালো লাগে। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 last year 

সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।