রেসিপি পোস্ট: তালের বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১১ অক্টোবর ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে ঘরোয়া ভাবে তৈরি তালের বড়া রেসিপি শেয়ার করবো। নিজের হাতে তৈরি করা যে কোন জিনিস খেয়ে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই মনটা চাইলে একটু ভাজাপোড়া খেতে। ফ্রিযে দেখলাম তালের গোটা রয়েছে তাই ভাবলাম তালের কোন কিছু তেরি করি। আমার আবার তালের বড়া খেতে অনেক ভালো লাগে তাই চিন্তা করলাম তালের বড়াই তৈরি করি।


ফাইনাল লুক

IMG_20241009_161423.jpg

IMG_20241009_161259.jpg

IMG_20240820_125205.jpg

IMG_20240820_125203.jpg

প্রয়োজনীয় উপকরণ
আটা
তালের গোটা
চিনি
লবণ

1728464903437.png


প্রথম ধাপ

IMG_20240820_114742.jpg

IMG_20240820_114751.jpg

প্রথমে আমি একটি বড় পাত্রে তালের গোটা ঢেলে নিয়েছি। এরপর তালের গোটার ভেতরে পরিমান মতো চিনি দিয়ে নিয়েছি।

IMG_20240820_114809.jpg

চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি নারিকেল কোরা দিয়ে নিয়েছি। এখানে আমি ১টি নারিকেলে যত টুকু হয় সব ব্যাবহার করেছি।

IMG_20240820_115051.jpg

এবার দিয়ে নিয়েছি স্বাদ মতো লবন যেহেতু তালের গোটা ভেতর আটা যাবে সেহেতু আগে থেকেই সব কিছু বেশি বেশি করে দিয়ে নিয়েছি। যাতে পরবর্তীতে আর দেওয়া না লাগে।

IMG_20240820_115057.jpg

এবার সব গুলা উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু তালের গোটা অনেক ঠান্ডা ছিলো যার জন্য আমি খুন্তি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240820_115459.jpg

এবার আমি তালের গোটার ভেতর চালের গুঁড়া অল্প অল্প করে দিয়েছি আর নেড়ে নিয়েছি।

IMG_20240820_115505.jpg

IMG_20240820_120201.jpg

নির্দিষ্ট পরিমান চালের গুড়া দিয়ে তালের গোটার একটা নরম ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শক্ত করে বানিয়ে নিতে পারেন। তবে নরম করার কারন হলো যাতে ভাজার পর শক্ত না হয়ে যায়।

তৃতীয় ধাপ

IMG_20240820_120322.jpg

এরপর একটি কড়াইতে পরিমান মতো তেল দিয়ে নিয়েছি।

IMG_20240820_120509.jpg

তেল গরম হলে এবার হাত দিয়ে ছোট ছোট গোল করে তাল ও আটার ডো তেলের উপর ছেড়ে দিয়ে নিয়েছি। এই সময় চুলের জ্বাল একটু মিডিয়াম রাখতে হবে।

IMG_20240820_124004.jpg

তালের বড়া গুলা নিচের অংশ লালচে হয়ে আসলে নিচের পিঠ উপরে তুলে দিয়েছি।

IMG_20240820_121101.jpg

এভাবেই এপিঠ ও পিঠ করে সুন্দর করে বড়া গুলা ভেজে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240820_125136.jpg

এভাবে আমি তালের বড়া তৈরি করে নিয়েছি। বড়া গুলা খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। মিষ্টি ও লবন একদম পারফেক্ট হয়েছিলো।


পোস্টের ধরনরেসিপি পোস্ট
ডিভাইসরেডমি নোট ০৮
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

Messenger_creation_F4183106-B952-4218-B70A-124801276F1C.png

Messenger_creation_B8768AEC-F905-4874-A1F1-96BA04512BEA.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর তালবড়া তৈরি করেছেন দেখছি। এই রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। অনেকদিন হয়ে গেল তাল শেষ হয়ে গেছে। আমাদের গাছে যখন পেকেছিল আমিও বানিয়েছিলাম। অনেক অনেক ভালো লাগে তালের রেসিপি।

 2 years ago 

তালের বড়া অনেক মজার খাবার। আমি ও মাঝে মাঝে তৈরি করি। আপনার বড়া গুলো দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। বিকেল বেলা চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তালের বড়া আমার অনেক বেশি পছন্দের। আপনি দেখছি অনেক মজাদার ভাবে তালের বড়া তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা তালের বড়া দেখেই আমার ইচ্ছে করছে খেয়ে ফেলতে। বিকেল বেলায় কিন্তু এরকম ভাজাপোড়া জাতীয় খাবার গুলো বেশ জমিয়ে খাওয়া যায়। আর বৃষ্টির সময় হলে তো আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনি অনেক ধৈর্য এবং সময় ব্যয় করে তালের বড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বৃষ্টির দিনে ভাজি পোরা খেতে খুবই ভালো লাগে। তালের বড়া আমারও খুবই পছন্দেনীয় একটি খাবার। তাছাড়া আপনার রেসিপির রন্ধনপ্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে তালের বড়া খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি ভাই সুন্দর ভাবে পরিবেশন করে আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। আমার পরিবেশন করা আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

এবার একেবারে তালের বড়া খাওয়া হয়নি, আপনার তালরে বলার রেসিপিটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল যে তাল গাছে তাল পড়লেই আমরা দৌড়ে গিয়ে সেই তাল কুড়িয়ে আনতাম এবং বাসায় এসে যখন দিতাম তখন অনেক বেশি ভালো লাগতো। মনে হচ্ছে খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

হ্যা ভাই তুমি একদম ঠিক কথা বলেছো। তাল কুড়ানোর মজাটাই ছিলো আলাদা। ধন্যবাদ ভাই তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর মতামত শেয়ার করার জন্য। টাইপিং এ একটু ভুল হয়েছে ভাই

 2 years ago 

আপনার তৈরি করা তালের বড়ার রেসিপি ভীষণ সুন্দর হয়েছে। তালের বড়া খেতে আমি বরাবর ভালোবাসি। বাড়িতে যখন তালের বড়া হয় তখন আমরা সকলে তাল নিয়ে ছাঁচতে বসে যাই। সে এক আলাদাই আনন্দ ভাই। খুব সুন্দর করে উপস্থাপনা করলেন সম্পূর্ণ রেসিপিটি। আপনার জন্য অনেক শুভকামনা।

 2 years ago 

নিজের হাতে তৈরি করা যে কোন জিনিস খাওয়ার মজাই আলাদা। সব কিছু সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি এটাই আমার সার্থকতা। ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই আজকে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন দেখেই তো লোভ লাগছে। তালের আমি ভীষণ পছন্দ করি। গরম গরম তালের বড়া খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর একটি রেসিপি বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি তালের বড়া ও রুটি খেতে অনেক পছন্দ করি ভাই। আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই বড়া গুলো দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।

 2 years ago 

আমার রেসিপি দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার সব সময়ের জন্য দাওয়াত দেওয়া রইলো ভাই। চলে আসবেন সময় করে। ধন্যবাদ ভাই