বিকেলের নাস্তায় মজাদার চিকেন ডোনাট।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজকে শেয়ার করব বেশ মজার আর লোভনীয় রেসিপি। যদিও রেসিপি মানেই লোভনীয় কিছু। লোভনীয় মানেই হলো খাবারের অনন্য স্বাদ।আর আজকে নিয়ে এলাম বিকেলের নাস্তায় সবার প্রিয় চিকেন ডোনাট রেসিপি। এটা খেতে এত মজার হয় যে বারবার খেতে ইচ্ছে করে। আমি অনেকদিন আগে একবার চিকেন নাগেটস আর চিকেন ডোনাট তৈরি করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তাই আজকে চলে এলাম আপনাদের মাঝে চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করার জন্য।

20240716_194310.jpg

চিকেনের আলাদা একটা ফ্লেভার থাকে এই ডোনাটে।একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করা যায়।তাই অনায়াসেই মন চাইলেই ফ্রিজ থেকে বের করে জাস্ট ফ্রাই করে খেয়ে নেয়া যায়। আমি সেদিন অনেকগুলো তৈরি করেছিলাম।আর কিছু ফ্রিজেও সংরক্ষণ করে রেখেছিলাম।পরে আবার বিকেলে ফ্রিজ থেকে বের করে খেয়েছিলাম।আমার কাছে তো এই রেসিপি বেশ মজা লেগেছে।আপনারা চাইলেই এটা ট্রাই করতে পারেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
চিকেন১ কাপ
সিদ্ধ আলু২টি
ডিম২টি
পেঁয়াজকুচি১টি
গোলমরিচগুড়োদেড় চা চামচ
পাউরুটি২ পিস
ছোট রসুন কলি১২টি
আদাবাটা১ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
হলুদ গুড়ো১/২ চা চামচ
জিরাগুড়ো১ চা চামচ
মাংসের মসলা১/২ চা চামচ
লবণ১ চা চামচ
ব্রেডক্রাম্বস২ কাপ
টমেটো সস১ টেবিল চামচ
তেল২টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার২টেবিল চামচ
তেলভাজার জন্য।

VideoCapture_20240721-000232.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম পেয়াজকুচি আর গোটা রসুন। এগুলো ব্লেন্ড করে নিলাম।তারপর দিলাম আদাবাটা,গোলমরিচগুঁড়া।

20241107_211046.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে গুড়ো মসলাগুলো দিলাম।যেমন মরিচগুড়ো, জিরাগুঁড়ো, হলুদগুড়ো। এবার আবারো ব্লেন্ড করে

20241107_211054.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি বাটিতে তুলে নিলাম।এরপর চিকেনের পিসগুলো আর সামান্য চিনি আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম।

20241107_211133.jpg

চতুর্থ ধাপ

এখন ব্লেন্ড করা চিকেনের মধ্যে পাউরুটি ছিড়ে দিয়ে আবার ব্লেন্ড করে তুলে নিলাম আগের ব্লেন্ড করা মিশ্রণের মধ্যে।

20241107_211153.jpg

পঞ্চম ধাপ

এইধাপে কর্ণফ্লাওয়ার, তেল আর টমেটো সস দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিলাম।

20241107_211210.jpg

ষষ্ঠ ধাপ

হাতে তেল মেখে নিয়ে ডোনাটের শেপ করে সবগুলো তৈরি করে নিলাম।

20241107_211228.jpg

সপ্তম ধাপ

একটি বাটিতে ডিম ভেঙে ফাটিয়ে নিলাম।ডিমের মধ্যে একটি ডোনাট ডুবিয়ে বিস্কুটের গুড়োতে কোট করে নিলাম।এক এক করে সবগুলো ডোনাট তৈরি করে নিলাম।তারপর ৩০মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম।

20241107_211250.jpg

অষ্টম ধাপ

এরপর ফ্রাইপ্যানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে ডোনাটগুলো তেলে দিলাম।ভালোভাবে দুই সাইড ভেজে তুলে নিলাম।

20241107_211327.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ডোনাট রেসিপি।

VideoCapture_20240721-001728.jpg

VideoCapture_20240721-001731.jpg

VideoCapture_20240721-001740.jpg

20240716_194303.jpg

20240716_194307.jpg

20240716_194310.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু চিকেনের যেকোন জিনিস খেতে অনেক ভালো লাগে। আর এগুলো যদি হাতে তৈরি করা যায় তাহলে তো কথায় নেই। আপনার তৈরি চিকেন ডোনাট রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধাপগুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি প্রায় সময় বাসায় এইরকম খাবার গুলো তৈরি করে থাকি, ধন্যবাদ আপু।

 2 years ago 

এমন সুস্বাদু চিকেন ডোনাট আমার ভীষণ প্রিয় ভাই। এতো দুটো একটায় মনে শান্তি হয় না। আপনি দারুণভাবে পুরো রেসিপিটা তুলে ধরলেন। এমন ডোনাট সামনে পেলে মচ মচ করে কয়েকটি খেয়ে ফেলা যায়। এত সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন একটা দুটোয় কি মন ভরে। আমি অনেকগুলো তৈরি করেছিলাম খেতে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

এমন লোভনীয় রেসিপিগুলো যখন চোখের সামনে আসে তখন কিন্তু নিজেকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর সেই জায়গায় আপনি নিজের হাতে তৈরি করেছেন অবশ্যই সুস্বাদু হবে। নতুন একটা সুন্দর রেসিপি সম্পর্কে কিন্তু আমি দারুন আইডিয়া পেয়ে গেলাম।

 2 years ago 

জ্বী আপু বাসায় তৈরি করা এই চিকেন ডোনাট অনেক বেশি মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিকেলের নাস্তায় এরকম কিছু হলে আর কিসেরই বা প্রয়োজন হয়। এত মজাদার ভাবে চিকেন ডোনাট তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে আপু। চিকেন ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এই ডোনাট সস দিয়ে খেতে অনেক ভালো লাগবে মনে হচ্ছে। এটি আগে কখনো তৈরি করা হয়নি। আজকে যেহেতু আপনার কাছ থেকে শিখে নিলাম, একদিন তৈরি করবো। বেশ জমিয়ে খাওয়া যাবে।

 2 years ago 

বিকেল বেলায় এই নাস্তা গুলো যদি হয় তাহলে আমার আর কিছুই লাগে না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। গরম গরম খাবারগুলো খেতে আমি একটু বেশি পছন্দ করি। এই মজাদার খাবারটাও কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগবে। দেখেই বুঝতে পেরেছি আপু, এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

এটা এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মাঝেমধ্যে এমন জাতীয় রেসিপিগুলো বেশ ভালো লাগে। যদি সুযোগ বুঝে তৈরি করা হয় নিজের যেমন খাওয়া সম্ভব তেমন পরিবারের সদস্যদের খাওয়ানো সম্ভব। অনেকটা ভালো লাগলো দারুন একটি রেসিপি নিতে হাতে তৈরি করেছেন দেখে। আশা করি খুবই সুস্বাদু ছিল এই রেসিপি।

 2 years ago 

বিকেল বেলায় এমন নাস্তা হলে আর কিছুই লাগে না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার তৈরি চিকেন ডোনাট রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। এরকম রেসিপি গুলো বিকালের নাস্তায় খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো তেলেভাজা এ ধরনের রেসিপি অনেক ভালো লাগে। রেসিপিটি তৈরীর প্রত্যেকটি ধাপ বেশ দারুন ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আসলে রেসিপিটা অনেক মজার ছিল। আবার দেখে লোভ লাগছে আমার নিজেরও।

 2 years ago 

এখন পর্যন্ত কোন দিন বাসায় চিকেন ডোনাট রেসিপি তৈরি হয়নি এবং কোনদিন এই রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার চিকেন ডোনাট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আমিও চেষ্টা করবো এই রেসিপি তৈরি করার।

 2 years ago 

এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয় ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার লোভনীয় রেসিপিটি বানিয়েছেন আপু।ভীষণ লোভনীয় হয়েছে আপনার বানানো বিকেলের নাস্তায় মজাদার চিকেন ডোনাট।বিকেলের নাস্তায় এরকম রেসিপি অতিথি অপ্যায়নে চমৎকার হয়।ধাপে ধাপে চিকেন ডোনাট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমনি খুব মজার ছিল আপু। ধন্যবাদ আপনাকে।