চিকেনের পুর ভরা পাউরুটির চপ।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240828_190455.jpg

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেয়ার জন্য আসলাম। আজকের রেসিপিটা একদমই ইউনিক। আমি এর আগে এভাবে কখনো তৈরি করিনি। আসলে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে আমার বেশ ভালো লাগে।এজন্যই আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। যাইহোক আজকের রেসিপিটার নাম দিলাম চিকেনের পুর ভরা পাউরুটির চপ।

20240828_190516.jpg

চিকেন আর আলু দিয়ে তৈরি করা পুর পাউরুটির মাঝে দিয়ে এগুলোকে ভালোভাবে সিল করে হালকা তেলে ফ্রাই করলাম।এটাতো একদম সহজেই ভলে ফেললাম। তবে ধাপগুলোর মাধ্যমে আরও ক্লিয়ার ভাবে উপস্থাপন করেছি। একনজর দেখে নিলেই বুঝতে পারবেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
পাউরুটি১০পিস
চিকেনবুকের ১পিস
আলু১টি
পেঁয়াজ কুচি১ টি
কাঁচামরিচ কুচি৩টি
লবণ১ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
জিরাগুড়ো১/২ চা চামচ
মাংসের মসল১/২ চা চামচ
সয়াসস১/২ চা চামচ
চিলিসস১ চা চামচ
রসুনবাটা১ চা চামচ
আদাবাটা১/২ চা চামচ
তেলভাজার জন্য

VideoCapture_20240901-212345.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটি বাটিতে সিদ্ধ করা মাংসগুলো নিলাম। সাথে সিদ্ধ করা আলু।এক্ষেত্রে আমি ১/২ চা চামচ লবণ,১চা চামচ আদা বাটা আর ১/২ চা চামচ রসুন বাটা দিয়ে আলু এবং মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছিলাম।চিকেনের টুকরোকে হাত দিয়ে ভালোভাবে ঝুরা করে নিলাম।

IMG-20240902-WA0000.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে আলুগুলোকে ভর্তার মত করে নিলাম।এখন পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিলাম।

IMG-20240902-WA0006.jpg

তৃতীয় ধাপ

এখন সয়াসস, চিলিসস আর গুড়ো মসলা গুলো দিয়ে দিলাম।পছন্দমত ঝাল অনুযায়ী মরিচগুড়ো দেয়া যাবে।

IMG-20240902-WA0005.jpg

চতুর্থ ধাপ

এইধাপে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম।যাতে সবকিছু একদম মাখা মাখা হয়।

IMG-20240902-WA0004.jpg

পঞ্চম ধাপ

এখন পাউরুটিগুলোকে ছোট গোল করে শেপ করে নিলাম।এভাবে ১০পিস কেটে নিলাম।

IMG-20240902-WA0003.jpg

ষষ্ঠ ধাপ

এখন সেই গোল পাউরুটির উপরে পুর দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে হালকা পানি দিয়ে চেপে চেপে লাগিয়ে নিলাম।

IMG-20240902-WA0002.jpg

সপ্তম ধাপ

এখন ফ্রাইপ্যানে অল্প পরিমাণে তেল দিলাম। তেল গরম হলে এক এক করে চপ গুলো দিয়ে দিলাম।এপিঠ ওপিঠ ৩ মিনিট ভেজে নিলেই রেডি হয়ে গেল এই চপ।

IMG-20240902-WA0001.jpg

পরিবেশন

তৈরি হয়ে গেল মজাদার চপ।যেটা খেতে ক্রিস্পি আর পুরে ঠাসা ছিল। মূলত এই রেসিপিটা একদম কম তেলেই করতে হয়।বেশি তেলে ভাজলে পাউরুটি তেল চুষে নেয়।যেটা আসলে খেতে ভালো লাগবে না।যাইহোক,সহজে মজার কিছু খেতে চাইলে এটা ট্রাই করতে পারেন।

20240828_190451.jpg

20240828_190455.jpg

20240828_190501.jpg

20240828_190516.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রেসিপিটা আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে বিশেষ করে পাউরুটি আর চিকেনের কম্বিনেশনটা যে বেশ সুস্বাদু হবে সেটা বলাই যায়। তাছাড়া দেখেও বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক বেশি ইউনিক ছিল আপু। আর আমার কাছে দেখতেও খুব ভালো লেগেছে এই রেসিপিটি। অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন, বুঝতেই পারছি খেতে দারুণ লেগেছিল। মাঝেমধ্যে তো এরকম মজার মজার রেসিপি তৈরি করে দাওয়াত দিতে পারেন। একা একা খেলে তো পেট ব্যথা করবে আপু। যাইহোক আপনার কাছ থেকে যেহেতু এই রেসিপিটা তৈরি শিখে নিয়েছি, তাই আমি অবশ্যই তৈরি করবো। কারণ রেসিপিটা আমার দারুন পছন্দ হয়েছে।

 2 years ago 

খেতে বেশ মজা হয়েছিলো আপু।আর সহজেই কিন্তু তৈরি করা যায়।

 2 years ago 

চিকেনের পুর ভরা পাউরুটি চপের রেসিপি দেখে দারুণ লাগলো। নতুন একটা রেসিপি শিখলাম।বেশ লোভনীয় দেখাচ্ছে রেসিপিটা। অসংখ্য ধন্যবাদ আপু চিকেনের পুর ভরা পাউরুটি চপের মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি।

 2 years ago 

বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আপু। বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপি। ভালো লাগলো আপনার ইউনিক এই রেসিপি টা দেখে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। বেশ লোভনীয় লাগছে। ভিতরে পুর থাকার কারণে আরো বেশি ভালো লেগেছে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপু এত মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সেদিনের বিকেলটা আমাদের জমে গিয়েছিল আপু।খুব বেশি মজা হয়েছিল।

 2 years ago 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপুকে বলবেন তৈরি করে খাওয়াবে। এটা কিন্তু সহজেই তৈরি করা যায়।

 2 years ago 

দারুণ একটি রেসেপি শেয়ার করলেন আপু দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এ ধরনের ভিন্ন কিছু তৈরি করে খেতে বেশ ভালো লাগে। তাছাড়া ও অনুভূতিটা ভিন্ন ধরনের থাকে। আপনার সম্পূর্ণ ইউনিক রেসিপিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। এভাবে খেতে নিশ্চয় অনেক ভালো লাগছিল?

 2 years ago 

হ্যা আপু খেতে খুবই মজার ছিল, আমি তো খেয়েই লোভ সামলাতে পারি নি।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে আপু এমন পাউরুটির চপ কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এটা আসলেই লোভনীয় ছিল।বাসায় ট্রাই করে দেখতে পারেন।

 2 years ago 

আপু, আপনার শেয়ার করা এই রেসিপিটি আমার কাছেও অনেক ইউনিক লাগলো। প্রথম আমি এমন চিকেনের পুর ভরা পাউরুটির এই চপ রেসিপিটি দেখলাম। আপনার কাছ থেকে নতুন এই রেসিপিটি শিখতে পেরে অনেক ভালো লাগছে আমার। রেসিপিটা এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার ছিল।