রেসিপি পোস্ট || 🍸ডালিম এবং পাকা কলার স্মুদি রেসিপি তৈরি🍸

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার পর ডালিম এবং পাকা কলার স্মুদি তৈরি করেছিলাম। ডালিম এবং কলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, একেবারে অল্প সময়ের মধ্যেই ডালিম এবং কলার স্মুদি তৈরি করে ফেলেছিলাম। এখন গরমের তীব্রটা কিছুটা কমেছে বলে,আইস কিউব ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে আইস কিউব ব্যবহার করতে পারেন। আমি দুই গ্লাসের পরিমাণে জুস তৈরি করেছিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করতে পারেন। যাইহোক ডালিম এবং কলার স্মুদি পান করতে সত্যিই দারুণ লেগেছিল। আপনারা চাইলে ডালিম এবং কলার স্মুদি রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



ডালিম এবং পাকা কলার স্মুদি রেসিপি তৈরি

20241021_193442.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
ডালিম বা আনার১ টা
পাকা কলা১ টা
কাজু বাদাম৮/১০ টা
তরল দুধ২৫০ মি.লি.
কালোজিরার মধুপরিমাণ মতো

GridArt_20241021_193836732.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍸প্রথম ধাপ🍸


20241021_183751.jpg

প্রথমে ডালিমের দানা গুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম।



🍸দ্বিতীয় ধাপ🍸


20241021_183814.jpg

তারপর কেটে রাখা পাকা কলা দিয়ে দিলাম।



🍸তৃতীয় ধাপ🍸


20241021_183830.jpg

এরপর ৮/১০ টা কাজুবাদাম দিয়ে দিলাম।



🍸চতুর্থ ধাপ🍸


20241021_183906.jpg

তারপর ২৫০ মি.লি.জ্বাল দেওয়া তরল দুধ ঢেলে দিলাম।



🍸পঞ্চম ধাপ🍸


20241021_183953.jpg

এরপর পরিমাণ মতো কালোজিরার মধু দিয়ে দিলাম এবং ভালোভাবে ব্লেন্ডার করে নিবো।



🍸ষষ্ঠ ধাপ🍸


20241021_185252.jpg

ব্লেন্ডার করার পর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি।



🍸সপ্তম ধাপ🍸


20241021_185259.jpg

ভালোভাবে ছেঁকে নেওয়ার পর ডালিমের দানা গুলো রয়ে গিয়েছে।



🍸পরিবেশন🍸


20241021_193442.jpg

দুটি গ্লাসে ঢেলে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করলাম। ডালিম এবং কলার স্মুদি পান করতে আসলেই দারুণ লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২১.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

বেশ স্বাস্থ্য সম্মত একটি রেসিপি শেয়ার করেছেন। আর যেহেতু চিনির বদলে মধু ব্যবহার করেছেন তাই এর পুষ্টিগুন বহুগুনে বেড়ে গেছে। আমাদের শরীরের জন্য ডালিম ও কলা দুটোই বেশ উপকারী। আর সেই ফলের স্মুথি তাতো স্বাস্থ্য সম্মত হবেই। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিনির পরিবর্তে মধু ব্যবহার করেছি বলে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। যেখানে পাকা কলা ডালিম বাদাম সহ দুধ ব্যবহার করেছেন। আর এর সমন্বয়ে অসাধারণ এক রেসিপি হয়েছে। অনেক অনেক ভালো লাগলো আপনার তৈরি এই সুস্বাদু রেসিপি দেখে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডালিম পাকা কলা দুটোই আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আপনি এই দুটো ব্যবহার করে মজার একটা স্মুদি তৈরি করেছেন। এরকম রেসিপি আগে কখনো ট্রাই করা হয়নি। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই সময় বরফ ব্যবহার না করাই ভালো। কারণ এখন একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে ভাইয়া। ডালিম এবং পাকা কলার জুস রেসিপি খুবই লোভনীয় হয়েছে। এই খাবারগুলো খুবই হেলদি। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার রেসিপি দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটা একেবারে স্বাস্থ্যকর। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ডালিম এবং পাকা কলার স্মুদি রেসিপি তৈরি খুবই সুন্দর মনে হচ্ছে। এত মজাদার ও সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ পরিবেশনটা দারুন হয়েছ

 2 years ago 

স্মুদি খেতে সত্যিই দারুণ লেগেছিল। ভাবছি আবারও তৈরি করে খেতে হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ডালিম এবং পাকা কলা উভয়ের মিশ্রণে শরবত টা কেমন খেতে হবে সেটাই ভাবছি। দির্ঘদিন তৈরি করেছেন শরবত টা ভাই। কালারটা বেশ এসেছে। একেবারে ডালিম এবং কলার মাঝামাঝি কালার। এবং আপনার পোস্টের উপস্থাপনা টা বেশ ভালো ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ডালিম এবং পাকা কলা উভয়ের মিশ্রণে শরবত টা কেমন খেতে হবে সেটাই ভাবছি।

এককথায় দুর্দান্ত কম্বিনেশন। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ডালিম এবং পাকা কলা আমাদের জন্য খুবই উপকারী। আপনি অল্প সময়ের মধ্যে বেশ কিছু উপাদান দিয়ে খুবই মজাদার শরবত তৈরি করেছেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এভাবে ফল দিয়ে শরবত তৈরি করে খেতে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু একেবারে অল্প সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি করেছিলাম। ফলের জুস খাওয়ার মজাই আলাদা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।