রেসিপি পোস্ট || 🍷রুহ আফজা এবং ইসবগুলের ভুসি দিয়ে বাঙ্গির জুস তৈরি🍷

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আজকে আমি আপনাদের সাথে বাঙ্গির জুস রেসিপি শেয়ার করবো। আমি মূলত রুহ আফজা এবং ইসবগুলের ভুসি দিয়ে বাঙ্গির জুস তৈরি করেছি। আসলে ইফতারের সময় বিভিন্ন ধরনের জুস কিংবা শরবত পান করতে আমার খুব ভালো লাগে। কারণ সারাদিন রোজা রেখে ইফতারের সময় মজার মজার জুস কিংবা শরবত পান করার মজাই আলাদা। সাথে রুহ আফজা দিয়েছিলাম বলে জুসের কালারটা চমৎকার এসেছে। সহজ কিছু উপকরণ দিয়ে একেবারে অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব। আমি পাঁচ গ্লাস পরিমাণে তরমুজের শরবত তৈরি করেছিলাম। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



রুহ আফজা এবং ইসবগুলের ভুসি দিয়ে বাঙ্গির জুস তৈরি

IMG-20250318-WA0008.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
বাঙ্গিআনুমানিক ৮০০ গ্রাম
ইসবগুলের ভুসিপরিমাণ মতো
চিনিপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
রুহ আফজাপরিমাণ মতো
পানিপরিমাণ মতো

GridArt_20250318_151947247.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍸প্রথম ধাপ🍸


IMG-20250318-WA0003.jpg

প্রথমে বাঙ্গি কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম।



🍸দ্বিতীয় ধাপ🍸


IMG-20250318-WA0004.jpg

তারপর পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম।



🍸তৃতীয় ধাপ🍸


IMG-20250318-WA0005.jpg

এরপর পরিমাণ মতো রুহ আফজা দিয়ে দিলাম।



🍸চতুর্থ ধাপ🍸


IMG-20250318-WA0006.jpg

এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।



🍸পঞ্চম ধাপ🍸


IMG-20250318-WA0007.jpg

তারপর ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। ব্যাস এভাবেই বাঙ্গির জুস তৈরি করে ফেললাম। তারপর ইসবগুলের ভুসি দিয়ে একটু নেড়ে নিবো।



🍸পরিবেশন🍸


IMG-20250318-WA0008.jpg

এরপর দুটি গ্লাসে ঢেলে পরিবেশন করলাম। বাঙ্গির জুস পান করতে সত্যিই দারুণ লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৮.৩.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250318_134742699.jpg

 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাঙ্গি চিনি দিয়ে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। পেট ঠান্ডা থাকে। তাই ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। আপনার রেসিপি দেখে বেশ ভালো লাগলো। অবশ্যই একদিন ইফতারে তৈরি করব। ধন্যবাদ ভাইয়া রুহ-আফজা এবং ইসবগুলের ভুষি দিয়ে বাঙ্গির জুস তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আসলে বাঙ্গি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাঙ্গির জুস এর রেসিপি আপনার কাছ থেকে শিখলাম।আশাকরি সারাদিন এর ক্লান্তি দূর করতে ইফতারে এর ভূমিকা থাকবে।

 last year 

সারাদিন রোজা রেখে ইফতারে এক গ্লাস বাঙ্গির জুস পান করলে, আসলেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাজারে অনেক সুন্দর সুন্দর বাঙ্গি দেখা যাচ্ছে। এবারের বাঙ্গি গুলোর সাইজ ভালো। দামেও মোটামুটি নাগালের ভিতরে রয়েছে। আপনার রুহ আফজা এবং ইসবগুলের ভুসি দিয়ে বাঙ্গির জুস তৈরী রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই এই বাঙ্গিটাও খুব সুন্দর ছিলো এবং দাম মাত্র ১৫০ টাকা। যাইহোক রেসিপিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাঙ্গি ফল দিয়ে দারুন জুস তৈরি করেছেন ভাইয়া। বিভিন্ন ফল দিয়ে এভাবে জুস বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ইফতারিতে এভাবে জুস বানিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। রুহ আফজা এবং ইসুবগুলের ভুষি দিয়ে মজাদার একটি জুস তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বিভিন্ন ধরনের ফলের জুস পান করতে আমার বরাবরই খুব ভালো লাগে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ইসবগুলের ভুসি, রুহ আফজা এবং বাঙ্গি দিয়ে যে এত সুন্দর একটি জুস তৈরি করা যায় সেটা আগে জানতাম না। আপনার এই রেসিপি পোষ্টের মাধ্যমে আজকে এত সুন্দর একটি জুসের রেসিপি শিখতে পারলাম। গরমকালে এমন বিভিন্ন রকমের জুস খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন দাদা,গরমের দিনে এই ধরনের জুস খাওয়ার মজাই আলাদা। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

দারুন একটি রেসিপি ভাইয়া। ইফতারের পরে খেলে খুবই উপকার পাওয়া যায়। বিশেষ করে মনটা একদম শান্তি হয়ে যায় আর গরমের দিনে শান্তি পাওয়া যায়। বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক মজা এবং উপকারী একটি রেসিপি শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে রেসিপি দেখে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ইফতারের সময় এই ধরনের স্বাস্থ্যকর জুস পান করতে সত্যিই খুব ভালো লাগে। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।