লাউ দিয়ে শোল মাছের রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
লাউ দিয়ে শোল মাছের রেসিপি

আজ অনেক দিন পরে আবার আসলাম আপনাদের মাঝে। আসলে আমার বাংলা ব্লগ এমন একটা ব্লগ যা কখনো ভুলা সম্ভব নয়। তবে অনেক ব্যস্ততার জন্য এখন এক্টিভ থাকতে পারি না।তবে সময় পেলেই আমার বাংলা ব্লগ ঘুরে দেখি। আসলে অনেক সময় ইচ্ছে থাকলেও পারি না।যাইহোক আজ অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি। আসলে শোল মাছ দিয়ে লাউ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমা অনেক প্রিয় খাবার। যাইহোক আরো দুই দিন আগে রান্না করেছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি সবাই অনেক মজা করে খেয়েছিল।আসলে মজার খাবার অনেক ভালো লাগে। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

উপকরণ
১.শোলমাছ
২.লাউ
৩.আদা ও রসুনবাটা
৪.হলুদ, মরিচের, ধনের ও জিরার গুঁড়ো
৫.ধনের পাতা
৬.তেল
৭.লবন
৮.পিঁয়াজ কুঁচি
প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে তখন আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সকল মসলা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব।
মসলা গুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছ গুলো দিয়ে কষিয়ে তুলে নেব। তারপর সেই মসলার ভিতরে লাউগুলো দিয়ে দেব।

লাউ গুলো কিছু সময় কষিয়ে তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর পানি ফুটে আসলে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দেব।

মাছ গুলো দিয়ে আর একটু জ্বালিয়ে নেব। তারপর কিছু জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে পরিবেশ করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি














