রেসিপি পোষ্ট: লাউ বীজ এর ভর্তা রেসিপি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ ইং
প্রয়োজনীয় উপকরণ
- লাউ বীজ
- পরিমাণ মতো মরিচ
- পরিমাণ মতো পেঁয়াজ
- রসুন
- তেল
- লবণ
কার্য প্রণালী
ধাপ-১ঃ প্রথমে আমরা লাউ এর ভিতর থেকে লাউ এর বীজ গুলো বের ভালো ভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিলাম।লাউ এর বীজের মধ্যে তেমন কোন ময়লা থাকে তবুও হালকা করে ধুয়ে নেয়া উত্তম।
ধাপ-২ঃ এরপর বীজ গুলো ইন্ডাকশনে একটি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াই এর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে লাউ এর বীজ গুলো ভালো ভাবে ভেজে নিলাম।
ধাপ-৩ঃ বীজ গুলো ভাজা শেষ করে বীজ গুলো একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন আবার কড়াই এর মধ্যে পরিমাণ মতো রসুন, পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে নিলাম।
ধাপ-৪ঃ এরপর লাউ এর বীজ এবং যাবতীয় উপকরণ উপকরণ ব্লেন্ডার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু একত্রে ব্লেন্ডার করে নিলাম।
ধাপ-৫ঃ কিছুক্ষণ ব্লেন্ডার করার পর পরিমাণ মতো কিছু লবণ মিশিয়ে নিলাম, কেননা লবণ ছাড়া কোন ভর্তা ভালো লাগে না। এখন লবণ মিশিয়ে দিয়ে আবার ব্লেন্ডার করে নিলাম।
ধাপ-৬ঃ এখন একটি বাটির মধ্যে ব্লেন্ডার করা ভর্তা গুলো নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ এবং খাটি শরিষার তেল মেখে নিলাম।
ধাপ-৭ঃ এখন পুরোপুরি ভাবে লাউ বীজের ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। আসলে আমার কাছে লাউ বীজের ভর্তা অনেক বেশি ভালো লাগে।আর এই ভর্তা শুধু মাত্র গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বেশি চলে। শহরের মধ্যে তেমন একটা এই ভর্তা দেখা যায় না।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | Redmi 10C |
|---|---|
| Camera | 48 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness














https://twitter.com/Riyad121710/status/1775898664973811816?t=WRHQktYX1QZw0L3Lnyn0hA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই এই ভর্তা প্রথম দেখলাম ও জানলাম যে লাউ এর বীজ আলাদা করে এভাবে খাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর রেসিপি টি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
জী ভাইয়া আমরা গ্ৰামের মানুষেরা লাউ এর বীজ গুলো ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে থাকি। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি ভাইয়া কিন্তু লাউয়ের ভর্তা কোনদিন খাইনি। আপনার রেসিপিটা আসলে আমার কাছে অনেক ইউনিক লাগছে। জানিনা লাউয়ের ভর্তা খেতে কেমন লাগে। একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখব ধন্যবাদ ভাইয়া।
লাউ বীজ এর ভর্তা আমার কাছে বেশ ভালোই লাগে। তবে আপনি আপনার বাসায় একদিন তৈরি করে দেখেন। আমি মনে করি আপনার কাছে ও অনেক বেশি ভালো লাগবে।
শুনেছি লাউয়ের বীজ আলাদা করে ভর্তা করে খেতে বেশ ভালো লাগে। ঠিক তেমন সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লেগেছে আমার। রেসিপিটাও কিন্তু ইউনিক হয়েছে।
জী বীজ ভর্তা খেতে বেশ দারুন লাগে। তবে সবাই এই ভর্তা খেতে চায় না।
বিভিন্ন রকমের ভর্তা খেয়েছি। তবে লাউয়ের বীজ যে ভর্তা করে খাওয়া যায় তা আজকে প্রথম দেখলাম ভাইয়া। নতুন একটি রেসিপি শিখতে পারলাম। এভাবে একদিন লাউয়ের বীজ ভর্তা করে খেয়ে দেখব। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
জী আপু আপনি আপনার বাসায় একদিন লাউ বীজ ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি মনে করি লাউ বীজ ফেলে না দিয়ে ভর্তা করে খাওয়া অনেক ভালো।
যে কোনো ধরনের ভর্তা আমার খুব পছন্দের। আসলে ভর্তা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আপনার ভর্তা তৈরি প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে ভর্তা বেশ মজাদার হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বেশ ইউনিক ভর্তা তৈরি করেছেন। এত অসাধারণ রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
ভর্তা কম বেশি আমিও খেয়ে থাকি। তবে লাউ বীজের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।লাউ বীজের ভর্তার মধ্যে একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায়।
একদমই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে আমি লাউের বীজ ভর্তা কখনো খাইনি ৷ তাই আমার কাছে এই রেসিপি একদমই নতুন লেগেছে ৷ আসলে ভর্তা মানেই দারুণ কিছু ৷ আপনার মাধ্যমে দারুণ একটি রেসিপি জেনে গেলাম ৷ খুবই সুন্দর ভাবে রেসিপি টি শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে এমন মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷
লাউ বীজের ভর্তা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে ভাই। তাছাড়া কিভাবে এই রেসিপি তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক শুভকামনা রইল ভাইয়া।
লাউয়ের বীজি ভর্তা কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব।আপনি ঠিক বলেছেন যেকোন ভর্তায় লবন দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।