 |
সাহিত্য ক্যানভাস পরিবারের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি। আজকে আমি "এ যুগের সম্পর্কগুলো কচুপাতার মতো হয়ে গেছে" শিরোনামে সাধারণ একটি ব্লগ শেয়ার করতে এসেছি।
সম্পর্ক শব্দটি অতি গুরুত্বপূর্ণ।একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস,বোঝাপড়া, সম্মানবোধ ও শ্রদ্ধা, সবকিছু মিলেই একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়।আর এই সম্পর্ক টিকে থাকে নিয়মিত যোগাযোগ ও দেখা সাক্ষাতের মাধ্যমে। আগেকার দিনে মানুষ তাঁদের আপনজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে একপ্রান্ত থেকে অপর প্রান্তে পায়ে হেঁটে অথবা গরুর গাড়িতে কিংবা সাইকেল যোগে ছুটে গেছেন। খোঁজখবর নিয়েছেন।একসাথে দুবেলা দুমুঠো খাবার খেয়েছেন। গল্প করে সুখ দুঃখের সাথী হয়েছেন।এর মধ্যেই যুগের পরিক্রমায় প্রতিটি দেশেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মূহূর্তেই বিশ্বের এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আপনজনের সাথে দেখা সাক্ষাৎ করা যাচ্ছে।
দুঃখজনক ব্যাপার হলো,ডাক বিভাগের চিঠির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যখন চালু ছিল, সেসময় মানুষের প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা,মায়া-মমতা ছিল, আধুনিকতার ছোঁয়ায় তা বিলীন হতে চলেছে।স্মার্টফোনে বিশ্বের এক প্রান্তে বসে অপর প্রান্তে অবস্থান করা আপনজনকে দেখতে পাওয়া সত্ত্বেও আগেকার দিনের মতো সুন্দর ভালোবাসা,মায়া মমতা হারিয়ে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস চলে গেলেও নিকটাত্মীয়ের বাড়িতে এখন আর বেড়াতে যাওয়া তো দূর কি বাত বরং খোঁজ নেওয়ারও সময় হয়না। যতটুকু সম্পর্ক বজায় থাকে তা যেন দায়সারা সম্পর্ক।
এ সম্পর্ক ঠিক যেন কচুপাতার পানির মতো।কচুপাতায় পানির ফোঁটা পড়ে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তা পাতার উপর স্থায়ী হতে পারে না। আমাদের সম্পর্কগুলো ঠিক যেন এমন হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু আগের মতো আর যোগাযোগ নেই।কারো দুঃখে আর আমাদের দুঃখ লাগেনা। সামান্য ভুল বোঝাবুঝিতেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে।😥😥
আমি মোঃ শিহাব উদ্দিন। জন্মসূত্রে আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার জন্মস্থান ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত গান্না ইউনিয়নে। আমার শিক্ষাগত যোগ্যতা কামিল (স্নাতকোত্তর)।আমি অনলাইন ও অফলাইনে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত ঘানি ভাঙ্গা নারিকেল তেল নিয়ে ব্যবসা করি।আমি শত ব্যস্ততার মাঝেও বই পড়তে, নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে ভালবাসি। আমার স্বপ্ন আমি নিজ বাড়িতে বড় করে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করবো এবং পাশাপাশি নিজের ছোট্ট ব্যবসাকে বড় করতে পারলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করবো।
Best Regards
@shihabuddin48
https://x.com/i/status/2080125503038767320