শেফস টেবিলের কোর্ট সাইডে ঘুরাঘুরি পর্ব - ১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শেফস টেবিলের ঘুরাঘুরি এবং খাওয়া-দাওয়ার কিছু মুহূর্ত। সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বাচ্চাদের খেলার জায়গায়। এই শেফস টেবিলে গেলে বাচ্চারা খেলার জায়গায় যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। ছোট ছোট বেশ কতগুলো রাইড রয়েছে। সেগুলোতে তারা খুব ইনজয় করে। মূলত এই খেলার জায়গার জন্যই এখানে গিয়েছিলাম। একসঙ্গে খাওয়া দাওয়া হলো আবার বাচ্চারাও বেশ ভালো সময় কাটাতে পারলো। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর চারপাশে একটু ঘুরে দেখছিলাম। কিন্তু ছেলেদের চোখ বারবার এই পার্কের দিকে যাচ্ছিল। আর খুবই বিরক্ত হচ্ছিল কখন তারা সেই খেলার জায়গায় যেতে পারবে। তাই আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি। খাওয়া-দাওয়া শেষ করেই একটু পরেই এখানে চলে গিয়েছিলাম।


IMG_1293.jpeg


IMG_1296.jpeg


এখানে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হয়। বাচ্চাদের জন্য ২০০ টাকা করে টিকিট। গার্ডিয়ানদের জন্য কোন টিকিট লাগেনা। এই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। অন্যান্য ইনডোর গেমসের জায়গা গুলোতে গেলে গার্ডিয়ানদের জন্য টিকিট কাটতে হয়। গার্ডিয়ানরা কি আর সেখানে গিয়ে খেলাধুলা করে। তারপরও বাধ্যতামূলকভাবে তাদেরকে টিকিট কাটতেই হয়। তাছাড়া এখানে টিকিটের দাম আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হয়েছে। এখানে বেশ বড় একটি স্লিপার এর ব্যবস্থা রয়েছে। ছোট-বড় সব সাইজের স্লিপার এখানে ছিল। ছোট বাচ্চারা ছোট স্লিপারগুলোতে উঠছিল। আর বড়রা বড়টাতে। কিন্তু আমার ছোট ছেলে গিয়ে বড়টাতেই উঠে গিয়েছে। ছোটগুলোতে সে তেমন একটা মজা পায় না।


IMG_1297.jpeg


IMG_1298.jpeg


শুরুতেই তারা অস্থির হয়ে কোনটা রেখে কোনটাতে উঠবে সেটাই ভাবছিল। কোনটাতে ঠিকমতো খেলছিল না। সবগুলোতে একটু একটু করে উঠে দেখছিল কোনটা কেমন। তাছাড়া এরকম মিউজিক বাজানোর বেশ কয়েকটি জায়গায় রয়েছে। খুব সুন্দর মিউজিক বাজে। এই জায়গাগুলোতে অনেক বাচ্চারা এই মিউজিক বাজিয়ে মজা করছিল।


IMG_1299.jpeg


IMG_1300.jpeg


উপরের রাইডটি একটি সুরঙ্গের মতো। এক পাশ দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হওয়া যায়। আবার উপরের দিকে দুটি চোখ লাগানো দেখতে খুবই অদ্ভুত লাগছিল। আমার ছেলেরা অবশ্য এখানে ঢুকেনি। পাশেই দোলনা ছিল সেই দোলনায় বসে ছোট ছেলে কিছুক্ষণ দোল খেয়েছে। আবার বড় ছেলে বিভিন্ন ধরনের ব্যায়ামের জিনিস ছিল সেগুলো নিয়ে ব্যায়াম করার চেষ্টা করছিল। আমিও একটিতে বসেছিলাম ব্যায়াম করার জন্য। ব্যায়াম করার চেষ্টা করলাম খুবই কঠিন মনে হল আমার কাছে। কিন্তু বড় ছেলেকে দেখলাম বেশ ভালোই করছিল।


IMG_1309.jpeg


IMG_1306.jpeg


উপরেরটাতে মাকড়সার মতো তৈরি করা। এখানে বেয়ে বেয়ে উপরে উঠে যায়। নিচের যে রাইডটি ছিল এটিতে আবার আলাদাভাবে টিকিট কেটে উঠতে হয়। টিকিটের দাম ১০০ টাকা। এখানে আর আমরা উঠায়নি। ওরা উঠতেও চাইনি।


IMG_1305.jpeg


IMG_1308.jpeg


বাচ্চাদের এই খেলার জায়গাটাও বিশাল জায়গা নিয়ে তৈরি করা। তাই একদিনে শেষ করা সম্ভব না। পরবর্তীতে শেয়ার করবো আরো কিছু রাইডের ফটোগ্রাফি এবং খেলাধুলা। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাঝেমধ্যে এভাবে ঘুরাঘুরি করতে আমার কাছে তো অনেক ভালো লাগে। অনেক ভালো সময় কাটিয়েছেন দেখছি এই পার্কে। তবে গার্ডিয়ান দের কাছ থেকে টিকেট না নেওয়ার বিষয়টা আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। এরকম পার্ক গুলোতে বাচ্চারা যেতে একটু বেশি পছন্দ করে। এই পার্কের সৌন্দর্য কিন্তু অনেক বেশি দারুণ ছিল। আর এটা আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করতে ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ছিল আপনার ঘুরাঘুরি করার পর্বটা। আর আমার কাছে খুব ভালো লেগেছে এটি পড়তে পেরে। এরকম জায়গা গুলোতে গেলে বাচ্চারা যেমন সুন্দর সময় কাটাতে পছন্দ করে, তেমনি বড়রাও অনেক ভালো সময় কাটাতে পারে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই জায়গাটার পুরো পরিবেশ। বাচ্চাদের জন্য ঢোকার টিকেট থাকলেও গার্জিয়ানদের জন্য নেই এটা কিন্তু ভালোই ছিল। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন নিশ্চয়ই। অপেক্ষায় থাকলাম এখানে কাটানো পরবর্তী মুহূর্তের পোস্টটি দেখার জন্য।

 2 years ago 

আমার পোস্টটি পড়তে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ সুন্দর জায়গা। যেহেতু খেলাধুলার ব্যবস্থা আছে তাই বাচ্চাদের বেশি পছন্দ এই জায়গাটি। আর আমার কাছেও টিকেট এর দাম বেশ কমই মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে গার্ডিয়ানদের কোন টিকেট কাটতে হয় না। আজকাল ইন্ডোর পার্কগুলোতে বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানদেরও টিকেট কাটতে হত। একটা ব্যবসা আরকি। তবে আপনার বাচ্চারা বেশ ভালো আনন্দ করেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এটা ওদের ব্যবসার পলিসি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

শেফস টেবিলের কোর্ট সাইডে তো দেখছি বাচ্চাদের জন্য খেলাধুলার সুন্দর ব্যবস্থা করেছে । আর বাচ্চারা এসব খেলাধুলার জিনিস দেখলে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে । আপনি অযথা সময় নষ্ট করেছেন ওরাতো বিরক্ত হবেই । আবার আপনি ব্যায়াম করারও সুযোগ পেয়েছেন ।ভালই লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যতক্ষণ না বাচ্চাদের খেলার জায়গায় যাওয়া না হয় ততক্ষণ তারা বিরক্ত করতেই থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

শেফস টেবিলের কোর্ট সাইডে ঘোরাঘুরি করে খুব সুন্দর একটি মুহূর্ত অতিক্রম করেছেন। জায়গাটা আমার কাছে দারুন লেগেছে। এখানে অনেক ধরনের রাইড দেখলাম। ধন্যবাদ।

 2 years ago 

জায়গাটা আসলেই খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।