অপেক্ষা করতে করতে একদিন আর অপেক্ষা থাকে না…

in সাহিত্য ক্যানভাস7 days ago
অপেক্ষা

1000092069.png


হ্যালো স্টিমিট পরিবার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটা বিষয় নিয়ে লিখতে বসেছি, যেটা আমরা অনেকেই জীবনে অনুভব করেছি অপেক্ষা। অপেক্ষা শব্দটা শুনতে খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অনেক বড় বড় গল্প। কেউ অপেক্ষা করে প্রিয় মানুষের জন্য, কেউ অপেক্ষা করে একটা ভালো সময়ের জন্য, কেউ আবার অপেক্ষা করে জীবনে একটু শান্তি আসার জন্য।

শুরুতে অপেক্ষা করতে খারাপ লাগে না। বরং মনে হয়, “আরেকটু অপেক্ষা করি, সব ঠিক হয়ে যাবে।” এই আশাটাই মানুষকে ধরে রাখে। দিন যায়, রাত যায়… তবুও সে অপেক্ষা করে। কিন্তু ধীরে ধীরে সেই অপেক্ষা ক্লান্তিকর হয়ে ওঠে। প্রতিদিন একই আশায় বেঁচে থাকা, একইভাবে হতাশ হওয়া এটা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তখন আর অপেক্ষা ভালো লাগে না, বরং একটা বোঝা মনে হয়।

একটা সময় আসে, যখন মানুষ বুঝে যায় যার জন্য সে অপেক্ষা করছে, হয়তো সে আর আসবে না। যে সময়টার জন্য সে অপেক্ষা করছে, সেটা হয়তো আর কখনো আসবে না। এই উপলব্ধিটা খুব কষ্টের। কারণ তখন মানুষকে শুধু অপেক্ষা ছেড়ে দিতে হয় না, তার সাথে সাথে একটা স্বপ্নকেও ছেড়ে দিতে হয়।

সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো,একদিন হঠাৎ করেই সে আর অপেক্ষা করে না।
যে মানুষটা একসময় প্রতিটা মুহূর্তে অপেক্ষা করতো, সে এখন আর কিছুই আশা করে না। এটা কি ভালো? না খারাপ? হয়তো দুটোই।

কারণ অপেক্ষা না থাকলে কষ্ট কমে যায়, কিন্তু সাথে সাথে সেই সুন্দর আশাটাও হারিয়ে যায়, যেটা মানুষকে বাঁচিয়ে রাখতো।তবুও জীবন থেমে থাকে না।মানুষ নতুনভাবে বাঁচতে শেখে, নতুনভাবে নিজেকে গড়ে তোলে।শেষে একটা কথা বলি, অপেক্ষা করুন, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। কারণ জীবন কারো জন্য থেমে থাকে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অপেক্ষা করতে করতে একদিন আর অপেক্ষা থাকে না…

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.