আর্টঃ মোম রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্য।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি। আজ আজ ২5ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৯ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। গতরাতে আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত হাজারের উপর মানুষ মারা গেছেন। প্রকৃতির উপর আমাদের হাত নেই। মরক্কোয় ভূমিকম্পে নিহত মানুষদের জন্য গভীর শোক ও আহতদের জন্য আমার সহমর্মিতা। বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি মোম রং এর মাধ্যমে আঁকা একটি প্রাকৃতিক দৃশ্য।আমি প্রাকৃতিক দৃশ্যে সমুদ্র,গাছ ,পাখী আঁকার চেস্টা করেছি। আজকের দৃশ্য আঁকার জন্য আমি ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল, মোম রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,প্রাকৃতিক দৃশ্য অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। মোম রং
ধাপ-১
প্রথমে সাদা কাগজে সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
কাগজের উপরের অংশে হাল্কা নীল ও আকাশী রং করে নিলাম আকাশ বোঝানোর জন্য।
ধাপ-৩
সবুজ রং দিয়ে গাছপালা এঁকে নিলাম। এবং সমুদ্রের ঢেউ এঁকে নিলাম নীল রং দিয়ে।
ধাপ-৪
হলুদ রং ও খয়েরী রং দিয়ে সমুদ্রের পাড় এঁকে নিলাম। এবং রাবার দিয়ে মুছে সুর্য্য এঁকে নিলাম। সাথে সমুদ্রের পাড়ে নারিকেল গাছ ও আকাশে কিছু পাখি এঁকে নিয়ে আমার ছবি আঁকা শেষ করলাম।
ধাপ-৫
শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে প্রাকৃতিক দৃশ্যটি আঁকা শেষ করলাম।
উপস্থাপনা
আশকরি আজ আমার মোম রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি, নিত্য নতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের মোম রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৯ সেপ্টম্বর ,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।











Upvoted! Thank you for supporting witness @jswit.
মোম রং ব্যবহার করে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন আপু। যা আমার অনেক পছন্দ হয়েছে। যখন আমি স্কুলে পড়তাম তখন এরকম মোম রং ব্যবহার করে চিত্রাঙ্কন করতাম।যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুত্র সুন্দর একটি চিত্রাংকন উপস্থাপন করার জন্য।
স্কুলের অনেক কাজই এখন আমরা আমার বাংলা ব্লগে শেয়ার করছি। বেশ ভালই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/selina_akh/status/1700567789172645890
আসলে আপু মোম রং দিয়ে ছবি আঁকা অনেক কষ্টের। আপনি প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি ছবি অংকন করে আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
একটু কস্টকর। তবে করতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি মোম রং দিয়ে খুব সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আর্টের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে।এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমারও বেশ পছন্দের কাজ আর্ট করা। অনেক ধন্যবাদ আপু।
মোম রং দিয়ে খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। এই দৃশ্য চিত্র অংকন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি চেস্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। অনেক ধন্যবাদ ভাইয়া।
দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে, সমুদ্র পাড়ে কয়টি নারিকেল গাছ দেখা যাচ্ছে আর উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। যেন সমুদ্রের তীরের ন্যাচারাল সৌন্দর্যটাই এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
মরক্কোর ভূমিকম্পের ঘটনা শুনে অনেক খারাপ লাগলো আপু। আসলেই ঠিক বলছেন প্রকৃতির উপর আমাদের কোন হাত নেই। কখন যে কোথায় দুর্ঘটনা ঘটে যায় সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তবে সবাইকে নিরাপদে রাখুক এই দোয়া করি। মোম রং দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন। দেখতে অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
প্রকৃতির আর দোষ কি আপু? আমরাই এর জন্য দায়ী।অনেক ধন্যবাদ আপু।
মোম রং দিয়ে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি৷ আর আমি ছোটবেলায় মোম রং দিয়ে অনেকগুলো দৃশ্য তৈরি করেছিলাম৷ যার কথা আপনার এই দৃশ্যটি দেখে মনে পড়ে গেল৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর একটি দৃশ্য তৈরি করার জন্য মোম রং দিয়ে ৷
জি ভাইয়া স্কুলে এমন অনেক ছবি আঁকতাম। এখন আমরা তা বাংলা ব্লগে শেয়ার করছি। অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রাকৃতিক দৃশ্যগুলো সব সময় সুন্দর হয়ে থাকে। আপু আপনি আজকে মোম রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য হয়ে গেছেন। আপনার অঙ্কিত দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরে দৃশ্য তৈরীর প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।