আর্ট পোস্টঃ- পেন্সিল দিয়ে রমাদানের একটি স্কেচ আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভাল আছেন পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ততম দিনে। আমরা সবাই চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও পরিবারের মাঝে সময় দেওয়ার সবাই একসাথে সুন্দরভাবে সময় কাটানোর। সবার জন্য দোয়া করি যেন সবার দিনগুলো ভালো যায় সব সময়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। সুস্থ আছি সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া। শত চেষ্টা করি সুস্থ থাকার। মাঝে মাঝে কেমন জানি নিজের অজান্তেই অসুস্থ হয়ে পড়ি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আবারো আমরা ভালো হয়ে যাই। এই জীবনে বেঁচে থাকতে হলে আমাদেরকে সুখ-দুঃখ সবকিছুর ভোগান্তির স্বীকার করে জীবন যাপন করতে হবে। বন্ধুরা আপনাদের কাছে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করব।

r15.jpg

আজকে আমি আপনাদের সাথে আর্ট শেয়ার করব সেটি হচ্ছে একটি রমজান মাসের চাঁদদেখা নিয়ে একটি আর্ট করলাম মনের অনুভূতি দিয়ে। এইতো আবারো আরেকটি আমরা রমজান মাস পাবো সেই অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা যেন প্রত্যেক ব্যক্তিকেই ৩০ রোজা পাওয়ার তৌফিক দান করেন হাজারো আকুতি জানাই সৃষ্টি কর্তার কাছে। আমি বিভিন্ন ধরনের আর্ট করতে অনেক পছন্দ করি। যদিও আমি আর্ট করতে এত বেশি দক্ষ কিংবা পাকাপোক্ত নয়। কিন্তু চেষ্টা তো করতে হবে। সবকিছু হচ্ছে চেষ্টার বাইরে। আমরা যতই চেষ্টা করব আমাদের দক্ষতা ততই বৃদ্ধি পাবে। সেই চিন্তাভাবনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আজকে আমি যে আর্ট আপনাদের সাথে শেয়ার করেছি সেটি প্রথমে আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। এরপরে আমি সেটাকে স্কেচ করে নিয়েছি।

r16.jpg

বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এত সুন্দর একটি চাঁদের উপরে সুন্দর আর্ট আমি করেছি। যে অনুভূতিতে আমার রমজান মাসের সেই স্মৃতিগুলো জড়িয়ে আছে। আমাদের প্রত্যেক মুসলিমদের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। পুরো বছর আমরা অপেক্ষা করে থাকি এই রমজান মাসকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য। তাছাড়া আমাদের জন্য খুবই ফজিলতের একটি মাস এবং বরকতের একটি মাস। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ধর্মের মানুষ এই রমজান মাসকে বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারি। আশা করি বন্ধুরা আমার আজকের এই আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

r14.jpg

আমি কিভাবে এই আর্ট সম্পন্ন করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে দিব। আশা করি আপনাদের কাছে দেখতে অনেক বেশি সহজ হবে। তাহলে আর দেরি না করে আমার আজকের আর্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—

r13.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

r.jpg

আর্টের এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

বন্ধুরা প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে সাদা কাগজের মধ্যে চাঁদের আকৃতি এঁকে নিলাম।

r1.jpg

r2.jpg


দ্বিতীয় ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন আমি আরো কিছু অংশ এঁকে নিয়েছি। কিভাবে চাঁদের উপরে মসজিদের মিম্বর এঁকেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

r3.jpg

r4.jpg

r5.jpg


তৃতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা অংশ এঁকে নিয়েছি।

r6.jpg

r7.jpg


চতুর্থ ধাপঃ

আরো কিছুটা অংশ এঁকে নিয়ে আমি পেন্সিল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি দৃশ্যটি।

r8.jpg

r10.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে আমি পুরো আর্ট করা সম্পন্ন করেছি যা আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করে নিয়েছি।

r11.jpg

r12.jpg


৬ষ্ট ধাপঃ

যখন পুরো আর্ট করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে নিলাম।

r13.jpg

r14.jpg


আর্টের উপস্থাপনা

অবশেষে বন্ধুরা সেই আর্ট আমি আপনাদের সাথে উপস্থাপন করে নিয়েছি কিভাবে এত সুন্দর একটি চাঁদের আকৃতি সাথে মজিদের দৃশ্য এঁকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এমন সুন্দর আর্ট আমার করতে খুবই ভালো লাগছিল। চেষ্টা করেছি প্রতিটি ধাপ কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করে নিতে। আর বেশিদিন নেই রমজান মাসের আগমনে। সেই সুন্দর একটি দৃশ্য সেই সুন্দর একটি অনুভূতি আর্টের মাধ্যমে আপনাদের সাথে প্রকাশ করে নিলাম। আশা করি বন্ধুরা আমার আজকের আর্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r15.jpg

r16.jpg

r13.jpg

r14.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি স্কেচ আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

বাহ আপু, বেশ চমৎকার একটি পেন্সিল স্কেচ শেয়ার করেছেন তো। সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে রমযান মাস প্রায় কাছাকাছি চলে এসেছে। দোয়া করি মহান আল্লাহ তায়ালা সবাইকে যেন ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। যাই হোক আপনার এই পেন্সিল স্কেচ খুব সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবার জন্য দোয়া রইল সবাই যেন ভালোভাবে রোজা রাখতে পারেন। আর্ট দেখার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস। আপনি রমজান মাস উপলক্ষে দারুন একটি আর্ট করেছেন। আপনার আর্ট দেখে আমার রমজান মাসের সেহরি খাওয়ার কথা মনে পড়ে গেল। খুবই সুন্দর হয়েছে আপু আপনার আর্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালো লাগলো আপু আর্টটি দেখে ভালো লাগার জন্য আপনার।

 2 years ago 

ওয়াও পেন্সিল দিয়ে রমাদানের একটি চমৎকার স্কেচ আর্ট শেয়ার করেছেন।ঠিক বলেছেন আপু মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং অধিক ইবাদতের মাস হচ্ছে এই রমজান মাস। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন আমাদের সবাইকে ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাইকে ৩০ রোজা রাখার তৌফিক দান করুক। আপনাকে অনেক ধন্যবাদ আর্ট টি দেখে প্রশংসা করার জন্য।

 2 years ago 

আবার আমাদের মাঝে রমজান মাস চলে আসতে লাগলো।মনে হচ্ছে সেদিনই রমজান মাস শেষ হলো। যাইহোক, আপনি দেখছি আজকে পেন্সিল দিয়ে রমাদানের একটি স্কেচ আর্ট করেছেন। আপনার আর্ট করা রমজানের আর্ট করা দৃশ্য টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।পুরো আর্ট টি খুবই সুন্দর করে সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার কাছে আর্ট দেখে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দেখতে দেখতে রমাদান মাসও চলে এল। আগামী ১৪ ই ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ! আল্লাহ তায়ালা যেন রমজানের ত্রিশটা রোযা রাখার তৌফিক দান করেন, আমিন! যাক, রমাদান মাসকে কেন্দ্র চমৎকার একটি পেন্সিল স্কেচ করেছেন।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অসুস্থতা বলে কয়ে আসে না। শত সাবধানতা অবলম্বন করলেও অসুস্থ হওয়ার সময় ঠিকই অসুস্থ হয়ে যায় সবাই। যাই হোক আপু আপনার আজকের রমাদানের পেন্সিল স্কেচটি খুব সুন্দর হয়েছে। ভিতরে হালকা কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

একদম আপু আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন যেকোন সময় অসুস্থ হয়ে পড়ি।

 2 years ago 

পোষ্টের মাধ্যমে অসাধারণ একটি রমাদানের ছবি শেয়ার করলেন দেখে ভালো লাগলো আপু। শুধুমাত্র পেন্সিল দিয়ে অসাধারণ ড্রয়িং করেছেন। এমন সুন্দর একটি ছবি ধাপে ধাপে আমাদের সামনে উপস্থাপনা করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

পেন্সিল দিয়ে আর্ট গুলো করতে অনেক ভালো লাগে দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের মুসলমানদের জন্য রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। তবে পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে রমাদানের চমৎকার আর্ট করেছেন। তবে আপনার এই আর্ট করতে অনেক সময় লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি এত অনুপ্রাণিত করলেন আপু ভীষণ ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20250112-215536.png

Screenshot_20250112-215345.png

Screenshot_20250112-215135.png

Screenshot_20250112-143932.png