এক গুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
আজানের ধ্বনিতে মুখরিত চারিদিক
কল্পনায় থাকে বেনামাজির মুখ,
কত মুসুল্লী যায় ছুটে মসজিদে
মসগুল থাকে তারা প্রত্যেকে
খোদাতা'য়ালার ইবাদতে।
নিজ নিজ মনে থাকুক
ঐ খোদার বাণী,
সকলেই মেনে নিক,
ঐ এক উপরওয়ালার বাণী
📝অনু কবিতা নং:-২📝
কভুও কি ভেবেছেন নিজ মনে
মৃত্যু ঘটিত পারে যেকোনো মুহূর্তে।
পরপারের তরে কি করেছি ছামান
সকলের উচিত নিজেকে গড়া,
নিজ গুনে গুনিয়ান হও প্রত্যেকজনা।
লবিবে যাহা নিজ হাতে
তাহাই পারে সারি সারি পরকালে।
📝অনু কবিতা নং:-৩📝
প্রিয় ভূমি বাংলাদেশ
আমার মাতৃভূমি,
ফুলে ফলে ভরা সবি
শস্য নাদানে বেশ।
উকি দিয়ে দেখি ভূবন মাঝে
এ দেশ হলো শ্রেষ্ঠ ভূমি,
পুরো বিশ্ব মাঝে।
📝অনু কবিতা নং:-৪📝
মনে ভাবো সৎ
হও নিজেও কর্মঠ
সত্যের পথে চলো
সত্যই হলো শ্রেষ্ঠ।
ভেবোনা মিথ্যাতে আছে সব
এহেন ধারণা করো দূর,
তোমার মন হতে।
তবেই লবিবে হৃদয়ে তৃপ্তি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP













🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5