গান কভার- “কেমন আছো তুমি, সুখি হতে পেরেছো কিনা”- Covered by @Samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার,


Add a heading.jpg

আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো সময় অতিবাহিত করতেছেন পরিবারের সবার সাথে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ব্লগে। আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি টপিক্স নিয়ে। নিশ্চয় আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করি। কিন্তু কয়েক সপ্তাহ হয়ে গেল গান কভার শেয়ার করা হয় না। আসলে এই গানগুলো রেকর্ডিং করার সময় সুযোগ হয় না কিংবা পরিবেশ থাকে না। কিন্তু আজকে হঠাৎ করে একটু গান রেকর্ডিং করার সুযোগ হলো। তো সেই গান কভারটি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে পোস্ট শেয়ার করার।

আপনারা সব সময় আমার গান কভারগুলো শুনে থাকেন। আপনারা সব সময় আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকেন অনেক বেশি ভালো লাগে তাতে। আমি প্রায় সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের গানগুলো কভার করতে। অনেক সময় আধুনিক গানগুলো কভার করে থাকি। তবে বেশিরভাগ সময় কষ্টের গানগুলো আমার বেশি ভালো লাগে কভার করে নিতে। আমাদের সবার প্রিয় শিল্পী আসিফ আকবরের গানগুলো সবাই শুনে থাকেন। এক সময়ের জনপ্রিয় শিল্পী ছিল আসিফ আকবর। তবে এখনো জনপ্রিয়তা হারায়নি। আসিফ আকবরের গান গুলো সবাই অনেক বেশি শুনে থাকেন। এক সময় তো বেশ সুন্দর গান গাইতেন উনি।

উনার গাওয়া গান গুলো এখনো সবার মাঝে বাজতেই থাকে। এই গানগুলো সব সময় জনপ্রিয় হয়ে থাকবে সকলের মাঝে। আমার কাছে এই গানটি অনেক ভালো লাগতো ছোটকাল থেকেই। হঠাৎ করে মন চাইলো এই গানটি কভার করার। তাই আমি ঝটপট আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা “কেমন আছো তুমি সুখী হতে পেরেছো কিনা” এই গানটি আপনাদের কার কাছে কেমন লাগে শুনতে জানালে অনেক ভালো লাগবে। আর আমার আজকের গান কভারটি আপনাদের কাছে কেমন লাগলো তা যদি মতামতের মাধ্যমে শেয়ার করেন আর অনেক বেশি ভালো লাগবে।

তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনাদের সাথে গান কভার শেয়ার করে নিচ্ছি—-

গানের কিছু তথ্য


গান--“কেমন আছো তুমি, সুখি হতে পেরেছো কিনা”
শিল্পী-আসিফ আকবর
ছায়াছবি---
সুরকার---



গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


কেমন আছো তুমি ।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা--(২)

তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..

হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর
হয়েগেছি কস্টে কাতর..
কাঁদলেও চোখে আর জল আসেনা
চোখ দুটি করেছি পাথর..---(২)

তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..

নিজেকে করেছি উদাশী যাযা বর
ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর..
দিয়েছো আঘাত খুব যতনো করে
যে আঘাতে পোড়ে অন্তর..---(২)

তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..

তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে গান কভার করেন এটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। তবে গত সপ্তাহের সময় এবং সুযোগ না হওয়ার কারণে গান কভার করতে পারেননি। কিন্তু আজকের গান কভার টি দারুন হয়েছে আপু। ভীষণ ভালো লাগলো আপনার কন্ঠে গানটি শুনে। পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গান কভার শোনার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনি সব সময় আমার গান কভার গুলো শুনেন আপু তাতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনার কন্ঠে গান শোনার জন্য প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করি। আপনি বরাবরই খুবই চমৎকার গান গেয়ে থাকেন। আজকেও আপনার কোকিলা কণ্ঠে খুবই চমৎকার একটি গান গেয়েছেন। এত সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি সময় দিয়ে শুনলেন তাতে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

আপনার বরাবরই গান কভার গুলো আমার অনেক ভালো লাগে। তবে আসিফ আকবর শিল্পীর গান গুলো বেশ অসাধারণ হয়। এই গানটি এর আগে শুনেছি কিন্তু মনে পড়তেছে না।যাইহোক আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে গানটি কভার করার জন্য।

 2 years ago 

শিল্পী আসিফ আকবরের গান গুলো আমারও সব সময় ভালো লাগে। আপনার পছন্দের সাথে আমার পছন্দ মিলে গেল দেখছি।

 2 years ago 

আমার ফেভারিট গানের তালিকায় এই গানটা। দীর্ঘদিন ধরে আসিফ এর অ্যালবাম শুনে আসছি। এখনো মাঝেমধ্যে এই গানটা শোনা হয়। মোবাইলের ল্যাপটপের সব জায়গায় রয়েছে গানটা। অসাধারণ একটি গান কভার করেছেন।

 2 years ago 

আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে।

 2 years ago 

আসিফ আকবরের অনেক গানই শুনেছি তবে এই গানটি কিছুটা কম শুনেছি। কিন্তু আপনার গলায় বেশ মিষ্টি লাগলো গানটি। খুব সুন্দর কোকিল কন্ঠে এই গানটি কভার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি কম শুনেছেন কিন্তু আমি প্রায় সময় এই গানটি শুনতাম আপু। তবে আপনাকে শোনাতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

বাহ্ আপু, আপনার গলায় আজকে খুব সুন্দর একটি গান শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।এর আগেও আপনার গলায় গান শুনেছি। তবে আজকে এই গানটা শুনে আমার বেশি ভালো লাগছে।এত সুন্দর একটি গান এত সুন্দর ভাবে কাভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনারা এত উৎসাহ দেন বলে বার বার গান কভার নিয়ে উপস্থিত হয়।

 2 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার গত সপ্তাহের তেমন সময়ই সুযোগ হয়ে ওঠেন যার কারণে গান কভার করতে পারেননি।এত সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ভালো লাগে আপু আপনারা এত অনুপ্রাণিত করেন আমাকে।

 2 years ago 

আপু আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে।