দিনাজপুর বাহাদুর বাজারের মাছের আড়ত
আসসালামু আলাইকুম
দিনাজপুর বাহাদুর বাজারের মাছের আড়ত
- ৪ই মার্চ ২০২৩
- রোজ শনিবার
| আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে দিনাজপুরের বাহাদুর বাজারের মাছের বাজার সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব । |
|---|
দিনাজপুর শহরে অনেক বাজার রয়েছে এর মধ্যে বাহাদুর বাজার হলো সবথেকে বড় ও অন্যতম এক বড় বাজার।দিনাজপুর শহরের ভিতরে রেলস্টেশনের পাশেই এই বাজারটি অবস্থিত।বাজারটি অনেক বড় ও বাজারে প্রায় সব ধরনের জিনিসপাতি পাওয়া যায়।আশেপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন রকমের শাক সবজি মাছ মাংস এই বাহাদুর বাজারে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য। শহরের বলা চলে প্রায় ৩০ শতাংশ মানুষের বাজার করার বাজার হলো এই বাহাদুর বাজার। বাহাদুর বাজারে অনেকটা টাটকা জিনিস গুলো পাওয়া যায় বাহাদুর বাজারে সবথেকে বড় মাছের আড়ত বা বাজার বসে।
আমি পরশুদিন মাছের বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি যে অনেক বড় মাছের বাজার বসেছে।ঢোকার সঙ্গে সঙ্গে কিছু কিছু মাছের দোকানে অনেক বড় বড় মাছ দেখতে পেলাম।এর ভেতরে মাগুর শোল মাছ হলো অন্যতম।এক একটি মাছের ওজন প্রায় ৭ থেকে ৮ কেজি হবে।মাছের বাজারের দোকানগুলো তো অনেক ভিড় ছিল। মানুষ মাছও কিনছিল সেই ভাবে।সকাল সকাল মাছের বাজার বসায় আশেপাশের অনেক এলাকা থেকে বড় বড় ও ছোট ছোট মাছ আজকে এসেছে বিক্রি হওয়ার জন্য। একটু হাঁটাহাঁটি করার পর একটি চিতল মাছ আমার চোখের সামনে পড়ল মাছটি বেশ বড়ই ছিল।চিতল মাছ আমাকে দেখতে খুব ভালো লাগে এটি খেতেও খুব মজা ।
আমি ঘুরে ঘুরে অনেকগুলো মাছের দোকানে দেখলাম বুঝতে পারলাম যে অনেকটা টাটকা মাছ এসেছে দূরদূরান্ত থেকে।তবে বর্তমানে মাছের দাম খুব বেশি।যেহেতু প্রায় সব জিনিসে দাম বেড়ে গিয়েছে তাই মাছের দামও কি আর থমকে থাকে।মাছের দামও অনেক বেড়ে গেছে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটি দোকানে একটি লোক একটি বড় ড্রামে মাছ সংরক্ষণ করেছে।ড্রামের মাছগুলো অনেক বড় ছিল দেখে মনে হচ্ছিল সেগুলো চাষ করা পুকুরের মাছ।তবে এসব বাজারে নদীর মাছ খুব কমই পাওয়া যায়।নদীর মাছগুলো খেতে খুব সুস্বাদু হয় আর এসব চাষ করা মাছ তেমন খেতে সুস্বাদু হয় না। যাই হোক কোন কোন দোকানে আমি সোনাপটি মাছটি দেখতে পেলাম বেশ বড় বড় সোনাপুটি মাছ এসেছে।এসব দোকানগুলোতে সোনাপটির গায়ের রং আমাকে খুব ভালো লাগে দেখতে।
![]() | ![]() |
|---|
এই মাছের বাজারে অনেক ছোট ছোট মাছ গুলো নিয়ে আসা হয়েছে। যেমন টেংরা, কই, পুঁটি ইত্যাদি মাছ গুলো। তবে সবথেকে বেশি মাছ যেটি আমি লক্ষ্য করলাম সেটি হল দেশি বিভিন্ন প্রকার মাছ।জাতীয় মাছ ইলিশ মাছ কিছুকিছু দেখতে পেলাম দোকানে তবে সেগুলো বরফ দেওয়া।বুঝতে পারলাম যে সেগুলো দুই থেকে তিন দিন সংরক্ষণ করা হয়েছে ফ্রিজে।আমার তেমন মাছের বাজারে যাওয়া হয় না তবে সেদিন গিয়েছিলাম একজন ভাইয়ের সঙ্গে। সে কিছু ছোট মাছ নিয়েছিল যেগুলোর দাম ছিল প্রায় ৫০০ টাকার মতো।
আমি প্রায় বাজার করতে যাই বিশেষ করে মাছের বাজারে যেতে খুব ভালো লাগে। মাছ কিনতে মাছ দেখতে বড় বড় মাছ বেশি-বিদেশি মাছ গুলো দেখতে খুব ভালো লাগে। আব্বুর সঙ্গে আগে প্রায়ই বাজারে গিয়েছিলাম। তবে এখন তেমন যাওয়া হয়না আমার।পোস্টটি ভাল লাগলে লাগলে মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে।
| আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|

.png)









দৃশ্যটা খুব ভালো লাগলো। অনেক দিন থাকি এই রকম দৃশ্য দেখি নাই। অনেক আগে দিনাজপুর বাহাদুর বাজারে গেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো ভাবে উপাস্থপনা তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
দিনাজপুর বাহাদুর বাজারের মাছের আড়তে বিভিন্ন ধরনের মাছ ক্রয় বিক্রয় করা হয়। মাছের আড়ত নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
মাছ বাঙালির প্রধান খাদ্য, সেই জন্য আমরা মাছে ভাতে বাঙালী। মাছের আড়ৎ নিয়ে অনেক সুন্দর লিখছেন ভাই অনেক মাছের ছবি দেখতাম, তবে চিতল মাছটা বেশ ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
দিনাজপুর বাহাদুর বাজার মাছের আরত আমি দেখছি, বেশ কয়টি মাছের আরত দেখতে খুব ভালো লাগে, আমি আগে দিনাজপুরে ছিলাম তখন আমার এক ফ্রেন্ড এর বাবা বাহাদুর বাজারে মাছের দোকান দেয় তখন আমি প্রায় প্রতি শুক্রবার করে যায় দেখতে, আপনি মাছের আরত নিয়ে অনেক সুন্দর লেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বাহাদুর বাজারের মাছের আড়ত নিয়ে খুব সুন্দর একটি লেখা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। বিশেষ করে আপনার তোলা ছবিগুলোর প্রশংসা না করলেই নয়। যদিও এই মাছের আড়তটি তুলনামূলক ছোট তবুও এখানে নানা রকমের মাছ পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
দিনাজপুর বাহাদুর বাজারের অনেক নাম শুনেছি তবে দিনাজপুর বাহাদুর বাজার ঘুরে দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে তা দেখতে পেলাম। অনেক বড় বড় মাছ এই বাজারে উঠেছে। দেখতে খুব ভালো লাগছে। আর মাছ যেখানে এত ভালো এত বড় মাছ ওঠে সেই বাজার অনেক বড়। উপস্থাপনা অনেক ভালো আপনার পোস্টটি অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
দিনাজপুরের বাহাদুর বাজার অনেক বড় একটি বাজার।এখানে সবধরনের জিনিস পাওয়া যায়। আমি অনেক বার এখানে গিয়ছি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।