শ্রী স্বামী নারায়ণ মন্দির প্রথম পর্ব
নমস্কার বন্ধুরা,
BAPS স্বামী নারায়ণ মন্দিরে পৌঁছানোর মুহূর্তটাই ছিল যেন এক আলাদা অনুভব। বাইক থেকে নেমে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম। দীর্ঘ পথ আসার ক্লান্তি শরীরে কিছুটা ঠাহর করছিলাম, কিন্তু চোখের সামনে যে দৃশ্যটা ধরা দিল, তা সবকিছুকে ছাপিয়ে যায়। মন্দিরের প্রথম দর্শনেই আমি অভিভূত হলাম। শীতের হালকা কুয়াশা পুরো মন্দির প্রাঙ্গণকে একধরনের নরম আবরণে জড়িয়ে রেখেছে। সেই কুয়াশার ফাঁক গলে দূর থেকে মন্দিরের বিশাল আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল কোনও প্রাচীন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক স্থাপত্য এর সামনে দাঁড়িয়ে আছি। দূর থেকেই বোঝা যাচ্ছিল মন্দিরের প্রকাণ্ডতা। সকালে ভক্তদের ভিড় কম তাই এক গভীর গাম্ভীর্য ও প্রশান্তি ছড়িয়ে ছিল চারদিকে।
ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগোতে থাকলাম। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মনের ভেতর এক অদ্ভুত শান্তি জায়গা করে নিচ্ছিল, আবার সেই সঙ্গে বিস্ময়ও বাড়ছিল। যত কাছে যাচ্ছি, ততই স্পষ্ট হচ্ছিল মন্দিরের সূক্ষ্ম কাজ, পাথরের গায়ে খোদাই করা নকশা দূর থেকেও বোঝা যাচ্ছে। হিন্দু মন্দির স্থাপত্যের চিরাচরিত রীতিনীতির নিখুঁত অনুসরণ করে শিখর আকাশের পানে। মন্দিরটি যে সম্পূর্ণ হিন্দু মন্দিরের ঐতিহ্যবাহী আর্কিটেকচার মেনে নির্মিত, তা এক নজরেই বোঝা যায়। সুবিন্যস্ত স্তম্ভ আর নিখুঁত কারুকার্য। দূর থেকে বোঝা না গেলেও আসলে মন্দিরটা পাথর কেটে বানানো হয়েছে। আর প্রতিটা পাথর ভারতের আত্মার প্রতিফলন।
অনেকটা দূর পথ পেরিয়ে আসার ফলে শরীর তখন বিশ্রাম চাইছিল। তাই সরাসরি মন্দিরে প্রবেশ না করে মূল মন্দিরের পাশে ছায়ায় বসলাম, যেখান থেকে পুরো মন্দিরটা পরিষ্কার দেখা যায়। সেখানে বসে মন্দিরের স্থাপত্য আরো ভালোভাবে বোঝা যাচ্ছিল। হালকা কুয়াশার মধ্যে মন্দিরটা যেন ধ্যানমগ্ন। সূর্য দেব তখন পুরোপুরি তীব্র হয়ে ওঠেননি।
চারদিকে অদ্ভুত নীরবতা ছিল, যদিও মাঝে মাঝে মানুষের পায়ের শব্দ বা কথাবার্তা কানে আসছিল।মন্দিরের দিকে তাকিয়ে বসে বুঝতে পারছিলাম, আসাটা সত্যিই দরকার ছিল। মন্দিরের প্রথম দর্শন আমাকে যেভাবে অভিভূত হওয়ার অনুভূতিটা জন্ম দিয়েছে, সেটা আসলের প্রশান্তির রূপ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








