হর হর মহাদেব 🔱
নমস্কার বন্ধুরা,
সারা বছর কাজের চাপ এবং নানান চিন্তা ভাবনার মধ্যে মহাশিবরাত্রি হলো আমার কাছে দেবাদিদেব মহাদেবের কাছে শান্তি খুঁজে নেওয়ার সুযোগ দিন। যেহেতু শিবরাত্রির বিভিন্ন প্রহর খুবই গুরুত্বপূর্ন হয় তাই এবছর নিয়ম মেনে উপবাস করেছি। নগণ্য মানুষ হয়ে ঈশ্বরকে কিই বা দিতে পারি, ভক্তিভরে সারাদিন উপোস, তাকে স্মরণ করা এইটুকু মাত্র। এর মধ্যে যে কি আনন্দ লুকিয়ে আছে বলে বোঝাতে পারবো না। নিদান অনুসারে উপবাস পালন করেছি যতটা সম্ভব সংযম মেনে নিয়ে। বাবার দিনের আলাদা মাহাত্ম্য থাকে। অন্য সাতটা দিনের মতো ব্যস্ততা থাকলেও একটু অন্যরকম কাটে, এইবার মহাশিবরাত্রি ছুটির দিনে হওয়ায় আনন্দ বেশিই ছিল। উপোসের পাশপাশি সারাদিন মনে মনে ওঁ নমঃ শিবায় জপ করতে করেছি। যেদিন মন খুব বিচলিত থাকে সেদিন এই জপটাই আমাকে সান্তনা দেয়।
সারা দিন উপোস করার পর রাতে বাড়িতেই বাবা ভোলেনাথের মাথায় দুধ জল ঢেলে পুজো করলাম। প্রতিটা মুহূর্ত আমার কাছে ভীষণ শান্তির একগ্লাস কাঁচা দুধ আর জল, সাথে বাবার প্রিয় বেলপাতা। সারাদিন উপোস করে ছিলাম তবে যেন কোনো ক্লান্তি কাজ করছিল না। বাবার মাথায় জল ঢালতে ঢালতে যেন নিজের সব দুশ্চিন্তা আর অস্থিরতা ধুয়ে যায়। বাবা আশুতোষ। কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই, শুধু আছেন ঈশ্বর। এক অদ্ভুত তৃপ্তি।
কোনো বড় সাধনা নয়, কোনো কঠিন নিয়ম নয়, তবুও বাবা ভোলেনাথ এক শান্তির অনুভূতি দেন। আমার মতো একজন সাধারণ মানুষের কাছে শিবরাত্রি, জীবনের দৌড়ঝাঁপের মাঝেও একদিন ঈশ্বরকে সপে দেওয়ার দিন। ঈশ্বরের কাছে একটু শান্তি, একটু সমর্পণ আগামী দিনের জন্য নতুন ভাবে বাঁচার সাহস দেয়। ওঁ নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। হর হর মহাদেব।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin