আষাঢ়ের রূপ বৈশাখে

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার বন্ধুরা,

বাড়িতে কটা দিনের মধ্যে প্রকৃতির যে খামখেয়ালি রূপবদলের খেলা দেখেছি তা ভোলবার নয়। এপ্রিল মাস মানেই যেখানে আগুনের হলকা আর দরদর করে ঘাম হওয়ার কথা, সেখানে এবার এপ্রিলের শেষে শীতে কাঁপুনি হলো। বাড়ি পৌঁছে প্রথম কটা দিন চেনা ভ্যাপসা গরমে নাভিশ্বাস, তারপর কালবৈশাখী ঝড়ে শীতের অনুভূতি। আর বৃষ্টির দাপট এতটাই ছিল যে, নিমেষের মধ্যে আবহাওয়া পাল্টে গিয়ে যেন পৌষ মাসের হাড়কাঁপানো ঠান্ডাকে ফিরিয়ে আনল।বৈশাখের দুপুরে কাঁপুনি নতুন এক অভিজ্ঞতা। কনকনে ঠান্ডা, তার মধ্যেই একদিন বেলা বাড়ার পর স্থির করলাম জমি থেকে ঘুরে আসবো। চটিজোড়া পায়ে গলিয়ে বেরিয়ে পড়লাম জমির দিকে। গ্রামের ভিজে মাটির সোঁদা গন্ধটা নাকে নেওয়া এক অদ্ভুত নেশার মতো।

1000203238.jpg

1000203237.jpg

মাঠে গিয়ে দেখলাম, বৃষ্টিতে জমিগুলো তখন জলে চিকচিক করছে। আলপথ আর বৃষ্টির জলে ডুবে থাকা ধানের খেত, আহা! প্যান্টটা একটু গুটিয়ে সাবধানে পা দিয়ে আলের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম। ভেজা মাঠের মধ্য দিয়ে হাঁটার মধ্যে এক অদ্ভুত ধরনের ভালোলাগা লুকিয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে দু-একটা পাখির ডাক। মেঘলা আকাশের নিচে দিগন্তবিস্তৃত ভিজে মাঠের কি অপরুপ দৃশ্য। কাদা মাখা পায়ে যখন জমির আল ধরে অনেকটা হাঁটলাম। মাঠে হাটতে গিয়ে কিছুটা ঠান্ডাও লাগছিল তবে সেটা সয়ে নেয়াই যায়, বাতাস অদ্ভুত ধরনের পরিষ্কার। যখন প্রতিটা নিঃশ্বাস-প্রশ্বাসের টান হচ্ছিল তাতেই বুঝতে পারছিলাম কয়েকদিনের পরিষ্কার অক্সিজেনের যোগান আমার এইখান থেকেই হয়ে গেল।

1000203236.jpg

1000203235.jpg

কদিন আগে এই সমস্ত মাঠে সরষা এবং গমের গাছ ছিল। একমাস আগে পাকতে দেখে গিয়েছি এখন আবার খরালি ধান গজাতেও শুরু করেছে। একটা সময় ছিল যখন এই সমস্ত মাঠঘাট ফাঁকা থাকতো আজ সময়ের পরিবর্তনে সাথে সাথে সারা বছরই মাঠ সবুজ থাকে দেখি। তবে বর্ষা শুরুর আগেই গ্রীষ্মেই এমন আবহাওয়া এবং দৃশ্য দেখব সেটা সত্যি অভাবনীয়।

1000203234.jpg

1000203233.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png