কলকাতা ফিরে এলাম

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

দুটো সপ্তাহ যেন চোখের নিমেষেই ফুরিয়ে গেল। গত কদিনে প্রকৃতির বহুবার রূপবদল হতে দেখলাম। কখনও অসহ্য গরম, ঘামতে ঘামতে প্রাণ ওষ্ঠাগত, আবার কখনও কালবৈশাখীর ঝড়ে বৈশাখের দুপুরে পৌষের কনকনে ঠান্ডা। বিচিত্র অভিজ্ঞতা মনে হলেও, উত্তরবঙ্গের এটাই বৈশিষ্ট্য। শেষমেষ এসব ছেড়ে কলকাতাতে ফিরতেই হবে। ফেরার পরিকল্পনাটা যদিও বাড়ি আসার দিনই করে ফেলি কিন্তু টিকিট নেই। ২৯ তারিখে ভোটের দ্বিতীয় দফা থাকায় ২৮ তারিখ পর্যন্ত কোনও ট্রেনের টিকিট নেই। ঘরমুখো আর ভোটমুখী মানুষের চাপে ট্রেনের সব বার্থই আগেভাগে শেষ। অগত্যা ২৯ তারিখের ফাঁকা টিকিট পেয়ে সেটাই কেটে নিয়েছিলাম।

1000200530.jpg

বাড়ি ছেড়ে এবার যেন ফিরতেই ইচ্ছে করছিল না। তবুও তো যেতেই হবে। পরের মাসে আসার কথা বলে মনকে ভুলিয়ে রওনা হলাম। বাড়ি থেকে স্টেশনে পৌঁছনোর পথটুকুতেই রীতিমতো ঠান্ডা লেগে গেল। পুরনো অভ্যাসে স্টেশনে পৌঁছেছিলাম অনেকটা আগে। তখনও প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা। মা, বাবা, আর নিজের বাড়ির ছেড়ে আবার সেই যান্ত্রিকতায় ফিরে যাওয়া। সঠিক সময়েই ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো, আর আমিও বার্থে গিয়ে উঠে পড়লাম। অন্যবার নন এসি কামরায় গেলেও এইবার এসি কামরায় টিকিট কেটেছিলাম। উঠেই গা এলিয়ে দিলাম। ঘাড়ের ব্যথার কথা খেয়াল পড়লো, যদিও অনেকটাই সুস্থ আছি তবুও ভয়ে ভয়ে যাত্রা। ঝটপট শুয়ে পড়ার একটা কারণ হলো, কাকভোরে কলকাতাতে পৌঁছব। স্বভাবতই ভালো ভাবে ঘুম হবেনা।

1000200529.jpg

সময়ের আগে, ভোরবেলা শিয়ালদহ স্টেশনে নামলাম। সময়ের আগেই পৌঁছে গিয়েছি। স্টেশনের হট্টগোল ছাড়িয়ে, লোকাল ট্রেন ধরলাম। তখন শহর নিজের ছন্দে চলা শুরু করেনি। এক অদ্ভুত শান্ত কলকাতা।

1000200528.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png