রবীন্দ্র সরোবরে স্নিগ্ধ বিকেল

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

গত বৃহস্পতিবার কলকাতায় এসে পৌঁছেছি, তারপর থেকে ঘরে বসে কাজ করছিলাম। কিন্তু একঘেয়ে জীবন কদিনই বা ভালো লাগে! আজ তাই ঘরে বসে আটকে না থেকে কাজের সূত্র নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। সারাদিন ধরে কাজের ঝামেলা সেরে বিকেল নাগাদ ফাঁকা হয়ে গেলাম। কাজের পাঠ গুটিয়ে বেরিয়ে পড়লাম। তবে বাড়ির পথে না গিয়ে সোজা পা বাড়ালাম ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবরের দিকে। অল্প হাঁটা তারপর পৌঁছালাম, বৃষ্টি হচ্ছে তাই কপোত কপোতীদের ভিড় একটু কমই ছিল। বিগত কদিন একনাগাড়ে বৃষ্টি হওয়ার পরে রবীন্দ্র সরোবরের রূপ যেন এক ধাক্কায় বেড়ে গেছে কয়েকগুণ। চারিদিকের বড় বড় গাছগুলোর পাতা ধুয়ে মুছে একেবারে সতেজ ও গাঢ় সবুজে রূপ নিয়েছে। আর সরোবরের সেই বিশাল লেকে বর্ষার জলে পূর্ণ হয়ে যেন টলটল করছে।

1000247991.jpg

হালকা বাতাস চলছিল তখন তাতেই পুরো লেকের পাড় দিয়ে একটা পাক দিতে শুরু করলাম নিলাম। হাঁটতে হাঁটতে সরোবরের চেনা বাঁধানো বাঁকে এসে বসলাম। পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলো লেকের জলের ওপর এসে পড়ছিল, তাই কোলাহল থেকে দূরে বসে পড়লাম। কয়েক মিনিটে বসেই পাখির কিচিরমিচিরে কান ঝলাপালা হয়ে গেলো, সেই সাথে লেকের ওপর বয়ে আসছে ঠান্ডা বাতাসের স্পর্শ। পাশ থেকে জুটি ধরে বসে থাকাদের ফিসফিসানি কথার আওয়াজ কানে ভেসে আসছিল।

1000247994.jpg

1000247989.jpg

ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধ্যের আঁধার নেমে আসা শুরু হলো সরোবর চত্বরে। লেকের জলে পথবাতির প্রতিফলন হচ্ছে আর লেকের অদ্ভূত নিস্তব্ধতা মনে প্রশান্তিতে ভরিয়ে দিল।

1000247990.jpg

1000247993.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png