গড়চুমুক পর্যটন কেন্দ্র

in আমার বাংলা ব্লগ17 hours ago

নমস্কার বন্ধুরা,

কাঁচা পাকা পথ ধরে পৌঁছলাম গড়চুমুক বাজারে।সেখানে আছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। দামোদর নদ আর গঙ্গার মিলনস্থলের ঠিক পাশেই গড়ে উঠেছে হাওড়া জেলার সুন্দর পর্যটন কেন্দ্রটি। কাউন্টার থেকে মাত্র ১৫ টাকার একটি সরকারি টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে পা রাখতেই চোখের সামনে দেখি বিশাল এবং ছিমছাম চত্বর। পর্যটন কেন্দ্রের ভেতরটা বেশ বড় এবং গাছ গাছালিতে ভর্তি। সামনে লম্বা রাস্তা, সেটা ধরে ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম, চারপাশের শান্ত পরিবেশ আর গাছের ছায়াতে ক্লান্তি দূর হতে থাকলো। একটু এগোতেই বুঝলাম, এই পুরো পর্যটন কেন্দ্রটি মূলত তিনটি অংশে বিভক্ত।

1000226435.jpg

যার প্রথমটি হলো একটি ছোটোখাটো চিড়িয়াখানা দ্বিতীয়টি একটি ফুলের বাগান, আর তৃতীয় অংশটি হলো সাধারণ মানুষের বসার (কপোত কপোতীই বেশি 🤪) ও ছোটোদের খেলাধুলোর জন্য একটা মনোরম পার্ক। সবকটি অংশই দেখবো, শুরুতেই সবুজের দিকে ছুটে গেলাম। প্রবেশদ্বার থেকে লম্বা রাস্তা ধরে সোজা চলে যেতেই পাশাপাশি ফুলের বাগান এবং পার্ক। আর দেরি না করে সোজা চলে গেলাম সেই বাগানের মধ্যে। শীতের শেষ তাই বাগানটি বেশ যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। মজার বিষয় হলো পুরোটা গোলাপ। যদিও যখন পৌঁছেছিলাম তখন সে বাগানের ভেতর গ্রহের নিষিদ্ধ ছিল তবে ভেতরে থাকা এক মালির সাথে কথা বলে ঢুকে বাগান প্রদর্শন করলাম।

1000226432.jpg

1000226433.jpg

বাগানের প্রত্যেকটা অংশ থেকেই গোলাপের সুগন্ধ ভেসে আসছিল এবং খুব কাছ থেকেই অনেক রঙের গোলাম দেখতে পেলাম। সবচাইতে মজার বিষয় হলো পুরো বাগানটাই বেশ নিস্তব্ধ। পাশে ছোটখাটো মফস্বল শহর হলেও সেটার আওয়াজ একফোঁটাও ভেতরে আসে না। সেই আনন্দে ফুলের রাজত্বে হারিয়ে গেলাম।

1000226434.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png