ডবল টপিংয়ের মোজো'স পিজ্জা
নমস্কার বন্ধুরা,
গতকাল কোলকাতায় দুর্দান্ত বৃষ্টি হয়েছে, রাতে তাই খেতে বেরোয়নি। ইদানীং জুলু'স পিজ্জা আমার বেশ পছন্দের। গত রাতে ওদের মাতৃ কোম্পানি EatClub এর অ্যাপটা ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল ওদের আরও একটি পিজ্জা ব্র্যান্ড মোজো'স পিজ্জা (Mojo's Pizza) এর উপরে। ওদের ক্যাচলাইন আমার নজর কাড়ল, ডবল টপিং! সেটা দেখেই মনের ভেতর কৌতূহল চাগাড়িয়ে উঠল। জুলু'স পিজ্জা টপিংয়ের দিক থেকে দুর্দান্ত, তাহলে মোজোস কি তার চেয়েও বেশি টপিং দিচ্ছে? ওই প্রশ্নের উত্তর খুঁজতে নামলাম। চটজলদি অর্ডার করে দিলাম এক পিজ্জাতে দুই স্বাদের হাফ অ্যান্ড হাফ চিকেন। একদিকে চিকেন কর্ন ডিলাইট আর অন্য অর্ধেকে চিকেন স্মোকি জো।
অর্ডার দেওয়ার পর থেকেই পেট চুঁচু করছিল বটে, কিন্তু খাবার পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবেই সেটা আগেই জানতাম। অবশেষে ৪৫ মিনিট পরে ডেলিভারি দরজায় এসে হাজির, হাতে নিলাম গরম পিজ্জার বাক্সটা। প্রথমেই বাক্সের ভারে ধাক্কা খেলাম! ওজন কমপক্ষে ৮০০ গ্রাম তো হবেই! চটজলদি ঘরে এসে বাক্সের খুলে ফেললাম। আর ঢাকনাটা খুলতেই সোজা চক্ষু চড়কগাছ! সাধারণত যে পিজ্জাগুলো খাই তাতে চিজের ফাঁকে ফাঁকে দুটো একটা টপিং। কিন্তু এখানে দৃশ্যটা একদম আলাদা, প্যান পিজ্জার উপরে ভর্তি মোজ্জারেল্লা চিস, তারউপর একদিকে ভুট্টা আর মশলা চিকেন, অন্যপাশে বার্বিকিউ চিকেন আর পেঁয়াজ। টপিংয়ের ঠাসাঠাসি!
পিজ্জার একটা স্লাইস তুলে হাতে তুলেছি। ওমা! সাথে উঠে এসেছে চিজের লম্বা সুতো, খাঁটি মোজ্জারেলা চিজ বোঝাই যাচ্ছে। স্বাদ পেলাম কর্নের মিষ্টি আর টেক্সাস চিকেনের মশলার কম্বিনেশন। অন্য দিকের একটা স্লাইস তুলে মুখে দিলাম, রোসটেড চিকেন আর পেঁয়াজের মুচমুচে স্বাদ। এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো। একটা কথা মানতেই হবে, ডবল টপিং।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






